প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)

মোট প্রশ্ন: ৪৮

পৃষ্ঠা এর পরবর্তী

কোনটি শুদ্ধ বানান?

.
উর্মি
.
উর্মী
.
ঊর্মি
✓ সঠিক উত্তর
.
ঊর্মী

ব্যাখ্যা

ঊর্মি - [বিশেষ্য পদ] তরঙ্গ, ঢেউ। [ঋ + মি]।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)

কোনটি শুদ্ধ বানান?

.
ঈন্দ্রীয়
.
ঈন্দ্রিয়
.
ইন্দ্রিয়
✓ সঠিক উত্তর
.
ইন্দ্রীয়

ব্যাখ্যা

সাধারণভাবে স্বীকৃত ইন্দ্রিয় তন্ত্রগুলির মধ্যে আছে দর্শন, শ্রবণ, স্পর্শ, স্বাদ ও ঘ্রাণের সাথে সম্পর্কিত ইন্দ্রিয়সমূহ। কোন সংগ্রাহক অঙ্গ এবং সংগ্রাহক কোষসমূহ বিশ্বের যে বিশেষ অংশের প্রতি সাড়া দেয় , তাকে সংগ্রাহী জগৎ (receptive field) বলে ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)

‘এই বনে (বাঘের) ভয় নাই’ বাক্যে কোটেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

.
অপাদানে ষষ্ঠী
✓ সঠিক উত্তর
.
কর্মে ষষ্ঠী
.
কর্তায় সপ্তমী
.
করণে সপ্তমী

ব্যাখ্যা

ভাষাবিজ্ঞানের পরিভাষায় অপাদান কারক (ইংরেজি: Ablative case) বলতে এমন একটি উপায় বোঝায়, যার সাহায্যে বাক্যস্থিত কোন শব্দের রূপ পরিবর্তন করে বা অন্য কোন উপায়ে শব্দটির সাথে বাক্যের অন্যান্য অংশের সাথে বিশেষ এক ধরনের সম্পর্ক স্থাপন করা হয়। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)

‘আমি (বই) পড়ি’ বাক্যে কটেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

.
কর্তায় শন্য
.
অধিকরণে দ্বিতীয়া
.
কর্মে প্রথমা
✓ সঠিক উত্তর
.
অপাদানে পঞ্চমী

ব্যাখ্যা

যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)

‘সপ্তর্ষি’ শব্দটি কোন সমাস?

.
দ্বিগু সমাস
✓ সঠিক উত্তর
.
বহুব্রীহি সমাস
.
তৎপুরুষ সমাস
.
দ্বন্দ্ব সমাস
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)

’কিরণ’- এর সমার্থক শব্দ নয়-

.
রবি
✓ সঠিক উত্তর
.
রশ্মি
.
প্রভা
.
কর

ব্যাখ্যা

রবি - [বিশেষ্য পদ] সূর্য, ভাস্কর, দিবাকর, ভানু, আদিত্য।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)

‘উগ্র’ এর বিপরীতার্থক শব্দ-

.
মেজাজ
.
সৌম্য
✓ সঠিক উত্তর
.
বিজ্ঞ
.
আলো
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)

‘উন্নয়ন’ এর সন্ধি বিচ্ছেদ-

.
উৎ+নয়ন
✓ সঠিক উত্তর
.
উন্ন+য়ন
.
উৎ+য়ন
.
উৎ+অন
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)

‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
জীবনানন্দ দাশ
.
কাজী নজরুল ইসলাম
✓ সঠিক উত্তর
.
কবি জসীমউদদীন

ব্যাখ্যা

সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে ঊনআশিটি কবিতা ও সতেরোটি গান আছে।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)
১০

বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
মাইকেল মধুসূদন দত্ত
✓ সঠিক উত্তর
.
মোহিতলাল মজুমদার
.
কাজী নজরুল ইসলাম

ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪ - ১৮৭৩) মহাকবি, নাট্যকার, বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে, এক জমিদার বংশে তাঁর জন্ম। পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল। মা জাহ্নবী দেবীর তত্ত্বাবধানে মধুসূদনের শিক্ষারম্ভ হয়।
বিষয়: বাংলাটপিক: মাইকেল মধুসূদন দত্তরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)
১১

‘গৃহদাহ’ উপন্যাসটির রচয়িতা কে?

.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
✓ সঠিক উত্তর
.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়
.
বুদ্ধদেব বসু
.
শহীদুল্লাহ কায়সার

ব্যাখ্যা

গৃহদাহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। এটি ১৯২০ সালের মার্চ মাসে প্রকাশিত হয়। গৃহদাহ উপন্যাসে, তিনটি প্রধান চরিত্র রয়েছেঃ অচলা, মহিম ও সুরেশ।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)
১২

‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসটির রচয়িতা কে?

.
সরদার জয়েন উদ্দীন
.
আনিস চৌধুরী
.
শহীদুল্লাহ কায়সার
.
শওকত ওসমান
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ক্রীতদাসের হাসি বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক শওকত ওসমান রচিত একটি উপন্যাস। ১৯৬২ সালে তিনি এ উপন্যাসটি রচনা করেন। ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন পাকিস্তানকে বর্বর স্বৈরশাসনের যাঁতাকলে আবদ্ধ করলো। এ সময় সব ধরনের - বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। তৎকালীন পাকিস্থানের স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে এ উপন্যাস রচিত হয়। এ উপন্যাসের মূল চরিত্র তাতারী।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)
১৩

‘মানচিত্র’ নাটকটির রচয়িতা কে?

.
মীর মশাররফ হোসেন
.
শিশির ভাদুড়ী
.
নুরুল মোমেন
.
আনিস চৌধুরী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সমাসচেতন নাট্যকার আনিস চৌধুরী রচিত নাটক 'মানচিত্র'। মধ্যবিত্ত মানুষের দ্বন্দ্ব - সংঘাত, দুঃখ - দারিদ্র্য ও সংগ্রামী চেতনা সার্থক ভাবে ফুটে উঠেছে তার নাটকে
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)
১৪

‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?

.
নবীনচন্দ্র সেন
.
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
.
মনমোহন বসু
.
সৈয়দ শাসমুল হক
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সৈয়দ হক নাট্যকার হিসেবে সফলতা পেয়েছেন। বিবিসি বাংলায় নাটকে কাজ করার মাধ্যমে তিনি নাট্যকার হিসেবে পরিচিতি পান। তার পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্য নাটক। তার পরের নাটক নুরুলদীনের সারাজীবন ফকির বিদ্রোহের পটভূমিতে রচিত। সৈয়দ হক তার রচনায় সমসাময়িক বাংলাদেশ এবং মধ্যবিত্ত সমাজের আবেগ - অনুভূতি ও ভালো - মন্দ দিকগুলো তুলে ধরেন। তার অন্যান্য নাটক নারীগণ, যুদ্ধ এবং যোদ্ধা, ঈর্ষা, এখানে এখন - এ সমকালীন বাস্তবতা ফুটে ওঠেছে।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)
১৫

কোনটি শুদ্ধ বানান?

.
সর্বাঙ্গীণ
✓ সঠিক উত্তর
.
সবর্বাঙ্গীন
.
সর্বাঙ্গীন
.
সর্বঙ্গিণ

ব্যাখ্যা

সর্বাঙ্গীণ, সর্বাঙ্গীন - [বিশেষণ পদ] সম্পূর্ণ, নিঁখুত; সর্বাঙ্গব্যাপী; পূর্ণাঙ্গ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)
১৬

‘যদি সত্য বল তাহলে মুক্তি পাবে’-এটি কোন ধরণের বাক্য?

.
সংযুক্ত বাক্য
.
যৌগিক বাক্য
.
সরল বাক্য
.
মিশ্র বাক্য
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

জটিল বা মিশ্র বাক্য : যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তাকে আশ্রয় বা অবলম্বন করে একাধিক খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।

জটিল বাক্যে একাধিক খণ্ডবাক্য থাকে। এদের মধ্যে একটি প্রধান থাকে, এবং অন্যগুলো সেই বাক্যের উপর নির্ভর করে। প্রতিটি খ - বাক্যের পরে কমা (, ) বসে। যেমন -
যে পরিশ্রম করে, / সে - ই সুখ লাভ করে। (প্রথম অংশটি আশ্রিত খণ্ডবাক্য, দ্বিতীয়টি প্রধান খণ্ডবাক্য)
যত পড়বে, / তত শিখবে, / তত ভুলবে। (প্রথম দুটি অংশ আশ্রিত খণ্ডবাক্য, শেষ অংশটি প্রধান খণ্ডবাক্য)

জটিল বা মিশ্র বাক্য চেনার সহজ উপায় হল, এ ধরনের বাক্যে সাধারণত যে - সে, যত - তত, যারা - তারা, যাদের - তাদের, যখন - তখন - এ ধরনের সাপেক্ষ সর্বনাম পদ থাকে। দুইটি অব্যয় যদি অর্থ প্রকাশের জন্য পরস্পরের উপর নির্ভর করে, তবে তাকে সাপেক্ষ সর্বনাম বলে। আবার যদি - তবু, অথচ - তথাপি - এ রকম কিছু পরস্পর সাপেক্ষ সর্বনাম/অব্যয়ও জটিল/মিশ্র বাক্যে ব্যবহৃত হয়। তবে এ ধরনের অব্যয় ছাড়াও জটিল বা মিশ্র বাক্য হতে পারে।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)
১৭

‘অনুচিত’ শব্দটি কোন সমাস?

.
দ্বন্দ্ব সমাস
.
অব্যয়ীভাব সমাস
.
বহুব্রীহি সমাস
.
তৎপুরুষ সমাস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন: ন আচার = অনাচার, ন কাতর = অকাতর। এরূপ - অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, অভাব, বেতাল ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)
১৮

‘বাতাস’ এর সমার্থক শব্দ নয়-

.
অনিল
.
প্রসুন
✓ সঠিক উত্তর
.
পবন
.
বায়ু

ব্যাখ্যা

প্রসূন - [বিশেষ্য পদ] ফুল, মুকুল।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)
১৯

‘তিমির’ এর বিপরীতার্থক শব্দ-

.
কালো
.
অন্ধকার
.
রাত্রি
.
আলো
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)
২০

‘সংগীত’ এর সন্ধি বিচ্ছেদ-

.

সং + গীত

.

সম্ + গীত

✓ সঠিক উত্তর
.

সং + গিত

.

সম্ + গিত

ব্যাখ্যা

‘ম’ - এর পরে অন্তঃস্থ ধ্বনি (য, র, ল, ব) কিংবা উষ্ম ধ্বনি (শ, ষ, স, হ) থাকলে ‘ম’ - এর জায়গায় ‘ং’ হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(গোলাপ-01) (13-09-2009)