৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)

মোট প্রশ্ন: ৯০

পৃষ্ঠা এর পরবর্তী

'এগারসিন্ধুর গ্রাম' -এর নামকরণের কারণ হলো , পূর্বে সেখানে-

.
এগারটি দুর্গ ছিল
.
ঈসা খানের ১১ কক্ষবিশিষ্ট দালানবড়ি ছিল
.
এগারটি নদীর সংযোগস্থল ছিল
✓ সঠিক উত্তর
.
এগারটি দীঘি ছিল

ব্যাখ্যা

১১টি নদীর মোহনায় ব্রহ্মপুত্র নদের তীরে উঁচু শক্ত এঁটেল লাল মাটির এলাকা ব্যবসা-বাণিজ্য ও বসবাসের স্থান হিসেবে বিবেচিত হওয়ায় গঞ্জের হাট নামে প্রসিদ্ধ ছিল। গঞ্জের হাট ১১টি নদীর সঙ্গমস্থলে বিধায় তখনকার জ্ঞানী-গুণীজন ঐ ১১টি নদীকে সিন্দু নদ নামে আখ্যায়িত করে স্থানটির নামকরণ করা হয় এগারসিন্দুর। এটি ইতিহাস সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে উঠেছিল।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)

যদি কোনো ব্যক্তি সংসদ -সদস্য হওয়ার যোগ্য নন বা অযোগ্য হয়েছেন জেনে ও সংসদে সদস্যরুপে আসন গ্রহণ করেন, তবে প্রতিদিন সংসদে যোগদানের জন্য তিনি কত টাকার অর্থদন্ড হবেন?

.
পাঁচশত টাকা
.
এক হাজার টাকা
✓ সঠিক উত্তর
.
দুই হাজার টাকা
.
তিন হাজার টাকা

ব্যাখ্যা

বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় সংসদরেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)

সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ কোনো মামলা বা কোনো বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যে কোনো প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ জারী করতে পারেন?

.
১০৩
.
১০২
.
১০৪
✓ সঠিক উত্তর
.
১০৫
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধানের অনুচ্ছেদসমূহরেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)

নিম্নের কোন ব্যক্তি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মনোনীত হতে পারেন?

.
আপীল বিভাগের বিচারক
✓ সঠিক উত্তর
.
হাইকো্র্ট বিভাগের বিচারক
.
সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারক
.
প্রধান বিচারপতি
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশ সম্পর্কিত বিবিধ তথ্যরেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)

পারিবারিক আদালত কর্তৃক প্রদত্ত কোনো অন্তর্বর্তী আদেশের আইনগত ত্রুটির কারণে বিক্ষুদ্ধ পক্ষ কি উপায়ে প্রতিকার পেতে পারে?

.
আপীল
.
রিভিউ
.
রিভিশন
✓ সঠিক উত্তর
.
রেফাসেন্স
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আইন সম্পর্কিত তথ্যরেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)

কোনো মহাসড়কে রাতের বেলায় দস্যুতার অপরাধ করলে সর্বোচ্চ কত বছরের কারাদন্ড হতে পারে?

.
যাবজ্জীবন
.
১৪ বছর
✓ সঠিক উত্তর
.
৪ মাস
.
৬ মাস
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সড়ক পথরেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)

আইনে যদি কোনো দলিল প্রত্যয়ন করার বিধান থাকে। তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের কোন ধারা অনুসরণ করতে হবে?

.
৬৮
✓ সঠিক উত্তর
.
৬৯
.
৭০
.
৭১
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রত্যয়রেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)

কোন সন হতে স্থাবর সম্পত্তি বিক্রিয় অরেজিস্ট্রিকৃত চুক্তিনামা বলবৎ যোগ্য নহে?

.
২০০৩
.
২০০৪
.
২০০৫
✓ সঠিক উত্তর
.
২০০৬

ব্যাখ্যা

২০০৫ সাল হহতে স্থাবর সম্পত্তি বিক্রয় আইন পাশ করা হয়। 
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: গুরুত্বপূর্ণ চুক্তিরেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)

সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে দেওয়ানী মামলা করলে, সরকার -বিবাদীকে লিখিত বর্ণনা দাখিলের জন্য আদালত অনূন্য কত দিনের সময় মঞ্জুর করবে?

.
৩০ দিন
.
দুই মাস
✓ সঠিক উত্তর
.
তিন মাস
.
ছয় মাস
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সুপ্রীম কোর্ট ও আদালতরেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)
১০

দেওয়ানী মামলায় বিচার্য বিষয় কত প্রকার?

.
১ প্রকার
.
২ প্রকার
✓ সঠিক উত্তর
.
৩ প্রকার
.
৪ প্রকার

ব্যাখ্যা

মোকদ্দমার প্রথম শুনানির দিন আদালত বাদীর আরজি এবং বিবাদীর লিখিত জবাব এর মধ্যে বিরোধপূর্ণ বিষয়ের ভিত্তিতে বিচার্য বিষয় নির্ধারণ করবেন। বিচার্য বিষয় দুই ধরনের হয়-তথ্য সংক্রান্ত বিচার্য বিষয়, আইন সংক্রান্ত বিচার্য বিষয়
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জেলা জজ আদালতরেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)
১১

দেওয়ানী কার্যবিধির অর্ডার ৭ রুল ১১-এর বিধান মতে আরজি নাকচের সিদ্ধান্ত মূলত একটি-

.
আাদেশ
.
রায়
.
ডিক্রি
✓ সঠিক উত্তর
.
চূড়ান্ত রায়

ব্যাখ্যা

দেওয়ানী কার্যবিধির অর্ডার ৭ রুল ১১-এর বিধান মতে আরজি নাকচের সিদ্ধান্ত মূলত একটি "রায়" (opinion) বা ডিক্রি (decree) হিসাবে গণ্য হয়। এটি চূড়ান্ত রায় বা নির্ধারিত সিদ্ধান্ত হিসাবে ব্যবহৃত হয় এবং সাধারণত মামলা সমাধানের জন্য নেই। অন্যান্য বিধানগুলি নির্ধারিত করে এই সিদ্ধান্ত বা রায়টি প্রযোজ্য হবে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)
১২

সংসদের অধিবেশন ব্যতীত কোন সময়ে অধ্যাদেশ জারী হলে, সংসদের প্রথম বৈঠকে উক্ত অধ্যাদেশ উপস্থাপন করার কত দিন অতিবাহিত হওয়ার পর এর কার্যকারিতা লোপ পাবে?

.
১৫
.
৩০
✓ সঠিক উত্তর
.
৪৫
.
৬০

ব্যাখ্যা

সাধারণত যখন সংসদ অকার্যকর থাকে অথবা যখন সংসদের অধিবেশন বন্ধ থাকে তখন রাষ্ট্রের জরুরী প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের একক ক্ষমতাবলে যে আইন জারী করে তাকে অধ্যাদেশ বলে
• সংবিধানের ৯৩(১) উপ - অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি দু' অবস্থায় অধ্যাদেশ জারি করতে পারেন।
• প্রথমত, সংসদের কোন অধিবেশন না থাকলে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য তিনি অধ্যাদেশ জারি করতে পারেন।
• দ্বিতীয়ত, সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন
কোনো অধ্যাদেশ জারির পূর্বে যদি তা ইতঃপূর্বে বাতিল না হয় তাহলে সংসদের পরবর্তী অধিবেশনে সেটি উপস্থাপিত হতে হবে
• এবং উপস্থাপনের ৩০ দিনের মধ্যে সংসদ অনুমোদন না দিলে অধ্যাদেশটি বাতিল হয়ে যাবে।
সংস‌দের প্রথম অ‌ধি‌বেশনের ত্রিশ দি‌নে অধ‌্যাদেশ অনু‌মো‌দিত না হ‌লে এ‌টি আর কার্যকর থা‌কে না।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় সংসদরেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)
১৩

এভারেস্ট জয়ী প্রথম বাঙালি কে?

.
মুসা ইব্রাহিম
.
নিশাত মজুমদার
.
সত্যব্রত দাম
✓ সঠিক উত্তর
.
ওয়াফিয়া নাজরীন

ব্যাখ্যা

এভারেস্ট জয়ী প্রথম বাঙালি সত্যব্রত দাশ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের প্রথমরেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)
১৪

আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল (ITLOS) -এর সদর দপ্তর কোথায়?

.
ইংল্যান্ড
.
জার্মানি
✓ সঠিক উত্তর
.
স্পেন
.
ইতালি

ব্যাখ্যা

আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল (ITLOS) - এর সদর দপ্তর জার্মানি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আইন সম্পর্কিত তথ্যরেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)
১৫

কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল কোথায়?

.
পার্বত্য চট্রগ্রামের বরকল পাহাড়
.
আরাকান পর্বত
.
মিজোরামের লুসাই পাহাড়
✓ সঠিক উত্তর
.
আসামের লুসাই পাহাড়

ব্যাখ্যা

কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নদ নদীর উৎপত্তিস্থলরেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)
১৬

বাংলাদেশের কোন নারী-মুক্তিযোদ্ধা 'মুক্তবেটি' নামে পরিচিত?

.
কাঁকন বিবি
✓ সঠিক উত্তর
.
সেতারা বেগম
.
তারামন বিবি
.
নীলিমা ইব্রাহিম

ব্যাখ্যা

বাংলাদেশের নারী - মুক্তিযোদ্ধা 'মুক্তবেটি' নামে পরিচিত কাঁকন বিবি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশ সম্পর্কিত বিবিধ তথ্যরেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)
১৭

নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই?

.
সিঙ্গাপুর
.
তাইওয়ান
✓ সঠিক উত্তর
.
উত্তর কোরিয়া
.
ইসরাইল

ব্যাখ্যা

তাইওয়ান সরকারীভাবে চীন প্রজাতন্ত্রের একটি দ্বীপ ,যা তাইওয়ান প্রনালীর পূর্বে চীনা মূল ভূখন্ডের দক্ষিণ - পূর্ব উপকূলে অবস্থিত ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিভিন্ন অর্থনৈতিক ও বাণিজ্যিক সংস্থারেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)
১৮

মিট রমনি কোন অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন?

.
ভার্জিনীয়া
.
উইসকনসিন
.
ক্যালিফোর্নিয়া
.
ম্যাসাচুসেটস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১৯৯৪ সালে ম্যাসাচুসেটসের ঝানু ডেমোক্রেট রাজনীতিবিদ টেড কেনেডির প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে যান। প্রথমবারে সফল না হলেও রিপাবলিকান সমর্থকদের মধ্যে ব্যাপক পরিচিতি পেতে সফল হন তিনি। ২০০২ সালে সল্ট লেক সিটি উইন্টার অলিম্পিকের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বেশ সমালোচনার শিকার হন রমনি। তবে ওই বছরের শেষে তিনি ম্যাসাচুসেটসের গভর্নর নির্বাচিত হন। গভর্নর হিসেবে রাজ্যের নাগরিকদের বাধ্যতামূলক স্বাস্থ্যবীমার আইনে সই করে আবার সমালোচনার জন্ম দেন। রমনির দেখানো পথ ধরেই ওবামা ২০১০ সালে জাতীয় স্বাস্থ্যসেবা বিলের পরিকল্পনা করেছেন বলে অভিযোগ করে সমালোচকরা।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)
১৯

কোন রাষ্ট্র মোট জাতীয় সুখ (Gross National Happiness) কে অর্থনৈতিক উন্নয়নের মানদন্ড হিসেবে গ্রহণ করেছে?

.
শ্রীলংকা
.
ভুটান
✓ সঠিক উত্তর
.
কম্বোডিয়া
.
ভিয়েতনাম

ব্যাখ্যা

২০১১ সালে সর্বসম্মতিক্রমে জাতিসংঘ সাধারণ পরিষদ একটি প্রস্তাবটি উত্থাপন করে ভুটান। সেখানে মানুষের সুখ ও সুস্থতার প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার সঙ্গে সুখের সম্পর্কের ওপরে আলোচনা করা হয়। ২০১২ সালের এপ্রিল মাসে জাতিসংঘের বৈঠকে সুখ ও সুস্থতাকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়। বিশ্ব নেতা, বিশেষজ্ঞ ও সুশীল সমাজের সবাইকে একত্রিত করার মধ্যদিয়ে একটি নতুন অর্থনৈতিক মডেল প্রস্তাবনা আনা হয়। যে মডেলের আওতায় স্থিতিশীলতা ও সুস্বাস্থ্যের ভিত্তিতে একটি নতুন অর্থনৈতিক ধারার কথা বলা হয়। এ ঘটনার মধ্য দিয়ে ভুটান সরকারের জিএনএইচ সূচকের বিকাশ বৈশ্বিক পর্যায়ে উন্নীত হয়। 
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অন্যান্য জাতীয় বিষয়রেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)
২০

বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট Jim Yong Kim কোন দেশের নাগরিক?

.
যুক্তরাষ্ট্র
.
জাপান
.
দক্ষিণ কোরিয়া
✓ সঠিক উত্তর
.
চীন

ব্যাখ্যা

বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট Jim Yong Kim দক্ষিণ কোরিয়ার নাগরিক।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের বিখ্যাত ব্যাংকরেফারেন্স: ৭ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (08-12-2012)