১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)

মোট প্রশ্ন: ৭৬

পূর্ববর্তীপৃষ্ঠা এর
৬১

Phoneme শব্দের অর্থ -

.
শব্দমূল
.
নাম প্রকৃতি
.
রুপ
.
ধ্বনিমূল
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশকে বা একককে বলা হয় ধ্বনিমূল বা phoneme এই ধ্বনিমূল বা phoneme থেকেই ধ্বনিতত্ত্বের নাম হয়েছে Phonology
বিষয়: বাংলাটপিক: শব্দের অর্থরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৬২

'অরুণরাঙা' কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ?

.
উপমিত কর্মধারয়
.
রুপক কর্মধারয়
.
অলুক তৎপুরুষ
.
উপমান কর্মধারয় সমাস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকেই উপমান কর্মধারয় সমাস বলে। এতে একটি বিশেষ্য ও অপরটি বিশেষণ থাকে। যেমন -
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৬৩

'হ্ম' এর সঠিক বিশ্লেষণ কোনটি?

.
ক +ষ
.
হ +ম
✓ সঠিক উত্তর
.
হ +ন
.
ষ +ণ

ব্যাখ্যা

দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটি বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয় । এরুপ যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যোতনার জন্য দুটি বা অধিক ব্যঞ্জনবর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ (Ligature ) গঠিত হয়। 'হ্ম' এখানে এরুপ একটি সংযুক্ত বর্ণ । কারণ, হ + ম = হ্ম । উল্লেখ্য, ক + ষ‌ = ক্ষ, হ + ন = হ্ন, ষ + ণ = ষ্ণ ।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৬৪

Apenthesis - এর অর্থ -

.
স্বরসঙ্গতি
.
স্বরাগম
.
অভিশ্রুতি
.
অপিনিহিতি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পরের ই - কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই - কার বা উ - কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি (Apenthesis) বলে।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৬৫

'ভাস্বর' -এর সন্ধি বিচ্ছেদ কী?

.
ভাস্ +সর
.
ভাস + কর
.
ভাঃ + কর
✓ সঠিক উত্তর
.
ভা + স্বর

ব্যাখ্যা

নিয়ম: বিসর্গযুক্ত ই /উ ধ্বনির পর ক/খ/প/ফ থাকলে বিসর্গের স্থলে ষ্ হয় এবং বিসর্গযুক্ত অ / আ ধ্বনির পর ক/খ / প / ফ থাকলে বিসর্গের স্থলে স্ হয়।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৬৬

আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?

.
আমটা খাও
✓ সঠিক উত্তর
.
সবাই এখানো আসুন
.
সুখী হও
.
নিজের দিকে খেয়াল রাখ

ব্যাখ্যা

যখন কাওকে কিছু করতে বলা হয় যেমন অনুরোধ বা আদেশ করা, তখন বর্তমান কালের সেই অবস্থাকে বর্তমান অনুজ্ঞা বলা হয় যেমন:
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৬৭

'চক্ষুদান'- বাগধারাটির অর্থ কী?

.
পক্ষপাতিত্ব করা
.
সৌভাগ্য লাভ
.
চুরি করা
✓ সঠিক উত্তর
.
নষ্ট করা

ব্যাখ্যা

চক্ষুদান করা (চুরি) – পকেটমার আমার কলমটা চক্ষুদান করে নিয়ে গেল।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৬৮

গুণ ও বৃদ্ধি বলা হয়-

.
কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
✓ সঠিক উত্তর
.
কৃৎ-প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে
.
নাম -প্রকৃতির পরিবর্তনকে
.
প্রাতিপদিকের পরিবর্তনকে

ব্যাখ্যা

প্রকৃতির শেষে প্রত্যয় যােগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে গুণ বলে। ই / - ি কার বা ঈ / - কার থাকলে এ / - কার হবে। যেমন -
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৬৯

নিচের কোন শব্দটি প্রাতিপদিক ?

.
লাঙল
✓ সঠিক উত্তর
.
দম্পতি
.
লেখা
.
সাধিত
বিষয়: বাংলাটপিক: পদ প্রকরণরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৭০

কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়?

.
নেতা
.
কবি
✓ সঠিক উত্তর
.
দাতা
.
বাদশা
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৭১

'আমন্ত্রণ' শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়?

.
আহ্বান
.
নিমন্ত্রণ
.
প্রত্যাবন
✓ সঠিক উত্তর
.
আবাহন

ব্যাখ্যা

আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ - নিমন্ত্রণ, আহ্বান, আবাহন, আহূতি, ডাক, সম্বাষণ,নেমন্তন্ন
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৭২

'মন না মতি' বাগধারার অর্থ কী?

.
চালবাজি
.
অস্থির মানব মন
✓ সঠিক উত্তর
.
অরাজক পরিস্থিতি
.
অমূল্য সম্পদ

ব্যাখ্যা

মন না মতি (মানবচিত্তের অস্থিরতা): মানব মন, তার তো পরিবর্তন ঘটতে পারে, কথায় বলে মন না মতি
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৭৩

'বীর সন্তান প্রসব করে যে নারী" এক কথায় তাকে কী বলে?

.
বীরপুত্র
.
রত্নগর্ভা
.
স্বর্ণমাতা
.
বীরপ্রসূ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বীরপ্রসূ (বিশেষণ) বীর পুত্রের জননী; বীর সন্তান প্রসবকারিণী
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৭৪

'অম্বু' শব্দের সমার্থক শব্দ কোনটি?

.
জলধি
.
গগন
.
পানি
✓ সঠিক উত্তর
.
অবনী

ব্যাখ্যা

জলধি - সাগর, সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৭৫

'দীপ্যমান' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

.
দীপ্য +মান
.
দিপ্য + মানচ
.
দিপ + শানচ
.
দীপ্ + শানচ্
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

দীপ্যমান কৃদন্ত বিশেষণ। এটির গঠনরূপ শান - প্রত্যয় ('শ' ও 'চ' ইৎ, ‘আন’ বিকল্পে 'মান' থাকে)। ✓দীপ + শান = দীপ্যমান, চল + শান = চলমান।
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)
৭৬

নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ?

.
.
.
✓ সঠিক উত্তর
.

ব্যাখ্যা

যে বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত অধিক বাতাস প্রবাহিত হয় এবং উচ্চারণ নিনাদিত হয় তাদের ঘোষ বর্ণ বলে।
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (19-04-2019)