১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)

মোট প্রশ্ন: ৯৩

পৃষ্ঠা এর পরবর্তী

যোগরুঢ় শব্দ কোনটি ?

.
বাঁশি
.
তৈল
.
পঙ্কজ
✓ সঠিক উত্তর
.
চিকামারা

ব্যাখ্যা

সমাসনিম্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনাে বিশিষ্ট অর্থ গ্রহণকরে, তাদের যােগরূঢ় শব্দ বলে। যেমন - পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলধি ইত্যাদি। বাঁশি ও তৈল রূঢ়ি শব্দ এবং চিকামারা যৌগিক শব্দ।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)

কোনটি সমার্থক শব্দ নয়?

.
পাবক
.
পবন
✓ সঠিক উত্তর
.
বহ্নি
.
অনল
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

.
কারো ফাগুন মাস , কারো সর্বনাশ
.
সে প্রাণিবিদ্যায় দুর্বল
.
আগত শনিবার কলেজ বন্ধ থাকবে
.
বিধি লঙ্ঘিত হয়েছে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ক, খ ও গ অপশনের শুদ্ধ বাক্য যথাক্রমে -
বিষয়: বাংলাটপিক: বাক্য শুদ্ধিকরণরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)

সম্বদ্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?

.
কে, রে
.
প্রথমা, শূন্য
.
র, এর
✓ সঠিক উত্তর
.
এ, তে

ব্যাখ্যা

ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্ক হয়, তাকে সম্বন্ধ পদ বলে। সম্বন্ধ পদে 'র' বা 'এর' বিভক্তি যুক্ত হয়। যেমন - মতিনের ভাই বাড়ি যাবে।
বিষয়: বাংলাটপিক: বিভক্তিরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)

কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?

.
শুভেচ্ছা
.
সংবাদ
✓ সঠিক উত্তর
.
প্রত্যেক
.
অতীত

ব্যাখ্যা

স্বরে - ব্যঞ্জনে, ব্যঞ্জনে - স্বরে ও ব্যঞ্জনে - ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন - সম্ + বাদ = সংবাদ, সম্ + সার = সংসার, সম্ + প = সংলাপ। শুভ + ইচ্ছা = শুভেচ্ছা, প্রতি + এক = প্রত্যেক ও অতি + ইত = অতীত হলাে স্বরসন্ধি।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)

'ইউসুফ জোলেখা ' কী জাতীয় রচনা?

.
নাটক
.
উপন্যাস
.
রোমান্টিক প্রণয় কাব্য
✓ সঠিক উত্তর
.
রম্যরচনা

ব্যাখ্যা

মধ্যযুগে বাংলা সাহিত্যের মুসলমান কবিদের সবচেয়ে উল্লেখযােগ্য অবদান রােমান্টিক প্রণয়ােপাখ্যান। এ শ্রেণির কাব্যে বিষয়বস্তু হিসেবে মানবীয় প্রণয়কাহিনি স্থান পেয়েছে। বাংলা সাহিত্যের প্রথম রােমান্টিক প্রণয়ােপাখ্যান 'ইউসুফ জোলেখা' রচনা করেন শাহ মুহম্মদ সগীর।
বিষয়: বাংলাটপিক: প্রবন্ধ রচনারেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)

কায়কোবাদের প্রকৃত নাম কী?

.
কাজেম আল কোরেশী
✓ সঠিক উত্তর
.
আবু নাসের কায়কোবাদ
.
কায়কোবাদ ইসলাম
.
আবুল হোসেন কায়কোবাদ
বিষয়: বাংলাটপিক: কায়কোবাদরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)

'কারাগারের রোজনামচা' গ্রন্থটির লেখক কে?

.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
✓ সঠিক উত্তর
.
মাওলানা ভাসানী
.
জাহানারা ইমাম
.
ড. কামাল হোসেন

ব্যাখ্যা

'কারাগারের রােজনামচা' বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক দ্বিতীয় গ্রন্থ। ৭ মার্চ, ২০১৭ বইটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়।
বিষয়: বাংলাটপিক: বিখ্যাত গ্রন্থরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)

'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থের রচয়িতা কে?

.
মুহম্মদ শহীদুল্লাহ
✓ সঠিক উত্তর
.
দীনেশচন্দ্র সেন
.
সুনীতিকুমার চট্রোপাধ্যায়
.
সুকুমার সেন
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
১০

বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?

.
কোলন
.
সেমিকোলন
.
হাইফেন
✓ সঠিক উত্তর
.
ড্যাস
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
১১

'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?

.
কাজী নজরুল ইসলাম
.
ঈশ্বরচন্দ্র গুপ্ত
✓ সঠিক উত্তর
.
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
.
প্রমথ চৌধুরী

ব্যাখ্যা

যুব সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকার 'সংবাদ প্রভাকর' । তার সম্পাদিত দুটি পত্রিকার 'সংবাদ রত্নাবলী' ও 'সংবাদ সাধুরঞ্জন' ।
বিষয়: বাংলাটপিক: বাংলা সংবাদপত্ররেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
১২

'পানি' শব্দের প্রতিশব্দ কোনটি?

.
বারিধি
.
নলিনী
.
অপ
✓ সঠিক উত্তর
.
পয়ঃ

ব্যাখ্যা

পানি শব্দের প্রতিশব্দ অপ ও পয়ঃ দুটিই সঠিক । পানি শব্দের আরো কয়েকটি প্রতিশব্দ হলো - সলিল, বারি, নীর, অম্বু, উদক, অম্ভ ।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
১৩

কোন বানানটি শুদ্ধ?

.
মুমুর্ষু
.
মুমূর্ষু
✓ সঠিক উত্তর
.
মূমুর্ষু
.
মূমূর্ষূ
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
১৪

'ধামাধরা' বাগধারটির অর্থ কী?

.
যথেচ্ছাচারী
.
বক ধার্মিক
.
তোষামোদকারী
✓ সঠিক উত্তর
.
কদরহীন লোক
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
১৫

'দর্শনীয়' শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-

.
দর্শন + ইয়
.
দৃশ্ + অনীয়
✓ সঠিক উত্তর
.
দৃশ্য + নীয়
.
দর্শন + ঈয়

ব্যাখ্যা

সংস্কৃত কৃৎ - প্রত্যয় ‘অনীয়’ যােগে গঠিত দর্শনীয় শব্দের প্রকৃতি - প্রত্যয় ✓ দৃশ্ + অনীয়। এরূপ ✓কৃ + অনীয় = করণীয়, ✓রিক্ষ্ + অনীয় = রক্ষণীয়।
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
১৬

'সাথী' শব্দটি কোন লিঙ্গ?

.
পুংলিঙ্গ
.
স্ত্রী লিঙ্গ
.
ক্লীব লিঙ্গ
.
উভয় লিঙ্গ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

লিঙ্গ শব্দটির অর্থ - চিহ্ন বা লক্ষণ। লিঙ্গ প্রধানত চার প্রকার। যথা - পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ ও ক্লীবলিঙ্গ। যা দ্বারা স্ত্রী - পুরুষ উভয় জাতিকেই বােঝায়, তাই উভয়লিঙ্গ। যেমন - সাথী, শিশু, সন্তান, পাখি ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
১৭

'সাপের খোলস' এক কথায় প্রকাশ -

.
কৃত্তি
.
নির্মোক
✓ সঠিক উত্তর
.
অজিন
.
করভ

ব্যাখ্যা

এককথায় প্রকাশ :
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
১৮

'রাজায় রাজায় লড়াই করছে" - এ বাক্যে 'রাজায় রাজায়' কী?

.
প্রযোজক কর্তা
.
মুখ্য কর্তা
.
ব্যতিহার কর্তা
✓ সঠিক উত্তর
.
ণিজন্ত কর্তা

ব্যাখ্যা

কোনাে বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন - রাজায় - রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত। বাঘে - মহিষে এক ঘাটে জল খায়।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
১৯

'উষ্ণ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমম্বয়ে গঠিত?

.
ষ্ + ন
.
ষ্ + ণ
✓ সঠিক উত্তর
.
ষ্ + ঞ
.
ষ্ + ঙ

ব্যাখ্যা

'উষ্ণ' শব্দের যুক্তবর্ণটি গঠিত হয়েছে ষ্ + ণ বর্ণের সমন্বয়ে। আরও কয়েকটি যুক্তবর্ণ হলাে - জ্ + এ = ভদ্র, ক্ + ষ = ক্ষ, ঞ্ + জ = ঞ্জ, হ্ + ন = হ্ন, হ্ + ণ = হ।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
২০

কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ ?

.
ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক ।
.
ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক।
.
ভিক্ষুককে ভিক্ষা দাও।
✓ সঠিক উত্তর
.
কোনোটিই নয়।

ব্যাখ্যা

যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। যেমন - ভিখারিকে ভিক্ষা দাও। এ বাক্যে ভিখারিকে’ চতুর্থী বিভক্তি।
বিষয়: বাংলাটপিক: সম্প্রদান কারকরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)