১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)

মোট প্রশ্ন: ৯৩

২১

Hurry spoils ----

.
the work
.
the curry
✓ সঠিক উত্তর
.
to tarry
.
no article

ব্যাখ্যা

Hurry spoils the curry একটি প্রবাদ । বাংলা : তাড়াতাড়ি কোনাে কাজ ভালাে হয় না। Curry অর্থ তরকারি, ঝােল, tarry অর্থ গড়িমসি করা আর scary অর্থ ভীতিকর ।
বিষয়: ইংরেজিটপিক: Proverbsরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
২২

------- water of this lake is pure.

.
a
.
an or the
.
the
✓ সঠিক উত্তর
.
no article

ব্যাখ্যা

Material noun - এর পূর্বে the বসে না কিন্তু কোনাে নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বােঝাতে material noun - এর পূর্বে the বসে। প্রদত্ত বাক্যটিতে নির্দিষ্ট লেকের পানি বােঝাতে water - এর পূর্বে the বসবে।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
২৩

I wanted the poster to ----

.
hang
.
to be hanged
.
to be hunged
.
to be hung
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

প্রদত্ত অংশে to দেয়া থাকায় verb - এর base form বসবে, কারণ to এর পরে verb - এর base form বসে। Hang যােগে বাক্যটির বাংলা : আমি পােস্টারটি বুলাতে চেয়েছিলাম।
বিষয়: ইংরেজিটপিক: Sentence Completionরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
২৪

"Leave no stone upturned " means -

.
heavy stone
.
impossible
.
rare stone
.
try every possible means
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'Leave no stone unturned' একটি প্রবাদ যার অর্থ কোনাে কাজ করার জন্য সকল প্রকার প্রচেষ্টা নেয়া (try every possible means) । Heavy stone অর্থ ভারী পাথর, impossible অর্থ অসম্ভব আর rare stone অর্থ দুর্লভ পাথর।
বিষয়: ইংরেজিটপিক: Meanings of Wordরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
২৫

Choose the correct sentence :

.
I know what does he want ?
.
I know what does he wants?
.
I know what does he want .
.
I know what he wants.
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Embedded question হলাে অন্য একটি বাক্যে বা question এ শায়িত question । Embedded question - এর structure হলো question word + sub + sub এবং tense অনুযায়ী verb। সুতরাং option গুলাের মধ্যে সঠিক বাক্য I know what he wants ।
বিষয়: ইংরেজিটপিক: Correctionsরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
২৬

নিউজিল্যান্ডের আদিবাসী কারা ?

.
টোডা
.
আফ্রিদি
.
জুল
.
মাউরি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

নিউজিল্যান্ডের আদিবাসীরা মাউরি এবং নাগরিকেরা কিউই নামে পরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নিউজিল্যান্ডরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
২৭

বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে ?

.
৫ জানুয়ারি
.
৮ মার্চ
.
৫ জুন
✓ সঠিক উত্তর
.
১০ ডিসেম্বর

ব্যাখ্যা

বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন পালিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্ব পরিবেশ দিবস-International Environment dayরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
২৮

জাতিসংঘের কততম সাধারণ অধিবেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?

.
১৯ তম
.
২৯ তম
✓ সঠিক উত্তর
.
৩৬ তম
.
৩৯ তম

ব্যাখ্যা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বাংলা ভাষায় প্রথম বক্তৃতা প্রদান করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বঙ্গবন্ধু সম্পর্কিত তথ্যরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
২৯

উরুগুয়ে রাউন্ড কোন সংস্থাটির সাথে সম্পর্কিত?

.
IMF
.
WTO
✓ সঠিক উত্তর
.
NATO
.
OIC

ব্যাখ্যা

বিশ্ববাণিজ্য সংস্থা (WTO) গঠনের লক্ষ্যে ১৯৮৬ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মােট ৮ বছর উরুগুয়ে রাউন্ড পরিচালিত হয়। এর ফলশ্রুতিতে ১ জানুয়ারি ১৯৯৫ বিশ্ববাণিজ্য সংস্থা তথা - WTO আত্মপ্রকাশ করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: উরুগুয়ে রাউন্ডরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
৩০

যুক্তরাষ্ট্রে সরকার ব্যবস্থা কীরুপ?

.
রাষ্ট্রপতি শাসিত
✓ সঠিক উত্তর
.
সাংবিধানিক রাজতন্ত্র
.
সংসদীয় সরকার
.
রাজতন্ত্র

ব্যাখ্যা

যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে ৪ জুলাই ১৭৭৬ । এরপর ১৭ সেপ্টেম্বর ১৭৮৭ প্রণীত সংবিধান অনুযায়ী দেশটির সরকার ব্যবস্থা নির্ধারণ করা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার। এ সংবিধান কার্যকর হয় ৪ মার্চ, ১৭৮৯ এবং প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জর্জ ওয়াশিংটন (১৭৮৯ - ১৭৯৭)।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মার্কিন যুক্তরাষ্ট্ররেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
৩১

SMOG হচ্ছে -

.
সিগারেটের ধোঁয়া
.
কুয়াশা
.
কালেধোঁয়া
.
দূষিত বাতাস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

SMOG অর্থ হলাে কুয়াশা আর ধোঁয়ার সংমিশ্রণ । বায়ুতে শিল্পকারখানার ধোঁয়ার সাথে ক্ষতিকারক পদার্থের কণা ও ক্ষুদ্র অণু অধিক অনুপাতে বায়ুতে মিশে সৃষ্টি করে SMOG। এটি এক ধরনের দূষিত বাতাস।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
৩২

ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?

.
ব্যারোমিটার
.
ফ্যাদোমিটার
.
সিসমোগ্রাফ
✓ সঠিক উত্তর
.
কম্পাস

ব্যাখ্যা

ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম সিসমােগ্রাফ। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা পরিমাপ করা হয় ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বৈজ্ঞানিক যন্ত্রপাতিরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
৩৩

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক' উপাধি লাভ করেন কত জন?

.
৭ জন
.
৬৮ জন
.
১৭৫ জন
.
৪২৬ জন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চার ধরনের উপাধিতে ভূষিত করা হয়। তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, বীরউত্তম ৬৯ জন, বীরবিক্রম ১৭৫ জন ও বীরপ্রতীক ৪২৬ জন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বীরত্বসূচক খেতাবরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
৩৪

বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?

.
ক্যাপ্টেন সেতারা বেগম
.
বেগম রাজিয়া বানু
✓ সঠিক উত্তর
.
বেগম মতিয়া চৌধুরী
.
বেগম সুফিয়া কামাল
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধান, সবিধান সম্পর্কীয় তথ্যরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
৩৫

বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?

.
শ্যামনগর
✓ সঠিক উত্তর
.
ঘাটাইল
.
সাভার
.
বরকল
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বৃহত্তমরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
৩৬

'মনপুরা -৭০' কী?

.
একটি উপজেলা
.
একটি নদী বন্দর
.
একটি উপন্যাস
.
একটি চিত্রশিল্প
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১৯৭০ সালে দেশের দক্ষিণাঞ্চলে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্ম হলাে 'মনপুরা - ৭০'। এ ছাড়া তার কয়েকটি বিখ্যাত চিত্রকর্ম হলাে ম্যাডােনা - ১৯৪৩, সংগ্রাম, পাইন্যার মা, গাঁয়ের বধু, নবান্ন এবং মইটানা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভাস্কর্য, টেরাকোটা, পটচিত্র, স্কেচরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
৩৭

বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত ?

.
১ টি
.
২ টি
✓ সঠিক উত্তর
.
৩ টি
.
৪ টি

ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান বাংলা ও ইংরেজি দুটি ভাষায় রচিত। সংবিধানের মূলপাঠ বা বিরােধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাবে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধান, সবিধান সম্পর্কীয় তথ্যরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
৩৮

বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?

.
খাগড়াছড়ি
.
বান্দরবান
.
রাঙ্গামাটি
✓ সঠিক উত্তর
.
কুমিল্লা

ব্যাখ্যা

বাংলাদেশের সীমান্তবর্তী দুটি দেশ হলাে - ভারত ও মিয়ানমার। মােট সীমান্তবর্তী জেলা ৩২টি। ভারতের সাথে সীমান্তবর্তী জেলা ৩০টি, মিয়ানমারের সাথে ৩টি। এগুলাের মধ্যে রাঙামাটি জেলা দুই দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের আয়তন ও সীমানারেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
৩৯

বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড়ে অবস্থান কোথায় ছিল?

.
মুন্সিগঞ্জে
.
কুমিল্লায়
.
বগুড়ায়
✓ সঠিক উত্তর
.
ফরিদপুরে

ব্যাখ্যা

বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র মহাস্থানগড় । আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এটি ছিল অত্র অঞ্চলের বিখ্যাত শহর ও বাণিজ্য কেন্দ্র। ১৮৭৯ সালে প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহাম এ নগর সভ্যতার ধ্বংসাবশেষ শনাক্ত করেন। বর্তমান বগুড়া শহর থেকে ১০ কিমি উত্তরে করতােয়া নদীর পশ্চিম তীরে এর অবস্থান। মহাস্থানগড়ের পূর্বনাম পুণ্ড্রনগর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মহাস্থানগড়রেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
৪০

বাংলাদেশ কবে থেকে বয়স্কভাতা চালু হয়?

.
১৯৯৬ সালে
.
১৯৯৭ সালে
.
১৯৯৮ সালে
✓ সঠিক উত্তর
.
১৯৯৯ সালে

ব্যাখ্যা

বাংলাদেশ সরকার ১৯৯৭ - ৯৮ অর্থবছরে 'বয়স্ক ভাতা' কর্মসূচি প্রবর্তন করে এবং এর কার্যক্রম শুরু হয় এপ্রিল ১৯৯৮ থেকে। এ কর্মসূচির উদ্দেশ্য হলাে দেশের দুর্দশাগ্রস্ত, অবহেলিত বয়স্ক জনগােষ্ঠীর আর্থ - সামাজিক অবস্থাকে বিবেচনা করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বয়স্কভাতা প্রদানরেফারেন্স: ১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)