সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)

মোট প্রশ্ন: ১৫৯

১২১

সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি ?

.
বিশেষ্য ও বিশেষণ পদে
.
ক্রিয়া ও সর্বনাম পদে
✓ সঠিক উত্তর
.
বিশেষ্য ও ক্রিয়া পদে
.
বিশেষণ ও ক্রিয়া পদে

ব্যাখ্যা

সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য পরিলক্ষিত হয় ক্রিয়া ও সর্বনাম পদে যেমন:
বিষয়: বাংলাটপিক: সাধু ও চলিত ভাষার পার্থক্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১২২

'মনমাঝি' কোন সমাসের উদাহরণ ?

.
দ্বিগু
.
বহুব্রীহি
.
রুপক কর্মধারয়
✓ সঠিক উত্তর
.
নিত্য সমাস

ব্যাখ্যা

উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাসকে বলা হয় রূপক কর্মধারয় সমাস । যেমন : মন রূপ মাঝি = মন মাঝি ।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১২৩

'মনমাঝি' কোন সমাসের উদাহরণ?

.
দ্বিগু
.
বহুব্রীহি
.
রুপক কর্মধারয়
✓ সঠিক উত্তর
.
নিত্য সমাস

ব্যাখ্যা

উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাসকে বলা হয় রূপক কর্মধারয় । যেমন মন রূপ মাঝি = মনমাঝি
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১২৪

'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?

.
অংশু
.
জ্যোতি
.
ভাতি
.
অনল
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১২৫

কোন বানানটি শুদ্ধ?

.
ইতিপূর্বে
.
এতাপূর্বে
.
ইতপূর্বে
.
ইতঃপূর্বে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

শুদ্ধ বানান ইতঃপূর্বে, যার অর্থ এর আগে। এরূপ আরো কয়েকটি সঠিক বানান হলো মুহুর্মুহু, স্বায়ত্তশাসন, উন্মীলন, মধ্যাহ্ন, গবেষণা, মুমূর্ষু, বাল্মীকি, উদীচী, সমীচীন, নিশীথিনী, আদ্যক্ষর, অভ্যন্তরীণ, পাষাণ, পিপীলিকা, প্রত্যুদগমন ইত্যাদি ।
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১২৬

'দুর্গতি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

.
দুঃ + গতি
✓ সঠিক উত্তর
.
দুর + গতি
.
দূর + গতি
.
দুস + গতি ।

ব্যাখ্যা

পূর্বপদের বিসর্গের সঙ্গে পরপদের ব্যঞ্জনধ্বনি কিংবা স্বরধ্বনির সন্ধিকে বলা হয় বিসর্গ সন্ধি । যেমনঃ দুঃ + গতি = দুর্গতি । আরো কয়েকটি উদাহরণ হলো -
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১২৭

বাংলা সাহিত্যের 'যুগ সন্ধিক্ষণের ' কবি কে?

.
বিহারীলাল চক্রবর্তী
.
ঈশ্বরচন্দ্র গুপ্ত
✓ সঠিক উত্তর
.
বডু চন্ডীদাস
.
কামিনী রায়

ব্যাখ্যা

বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্রগুপ্তকে । বিহারীলাল চক্রবর্তীর উপাধি 'ভোরের পাখি' । কামিনী রায়ের ছদ্মনাম 'জনৈক বঙ্গমহিলা' । মধ্যযুগের প্রথম কাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন' - এর রচয়িতা বড়ু চন্ডীদাস ।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১২৮

বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?

.
মাইকেল মধুসূদন দত্ত
✓ সঠিক উত্তর
.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
সত্যেন্দ্রনাথ দত্ত
.
বিহারীলাল চক্রবর্তী

ব্যাখ্যা

বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত । 1843 সালে খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত হওয়া মাইকেল তার 'পদ্মাবতী' নাটকে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান । তবে অমিত্রাক্ষর ছন্দের সফল প্রয়োগ ঘটান 'তিলোত্তমাসম্ভব' কাব্যে ।
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১২৯

'বনফুল' কোন লেখকের ছদ্মনাম ?

.
টেকচাঁদ ঠাকুর
.
রাজশেখর বসু
.
বলাইচাঁদ মুখোপাধ্যায়
✓ সঠিক উত্তর
.
প্রমথ চৌধুরী
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১৩০

'গৌড়ীয় ব্যাকরণ' কার রচনা?

.
সুনীতিকুমার চট্রোপাধ্যায়
.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
.
রাজা রামমোহন রায়
✓ সঠিক উত্তর
.
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

ব্যাখ্যা

রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ 'গৌড়ীয় ব্যাকরণ' ।
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১৩১

'পাখি সব করে রব রাতি পোহাইল'-পঙক্তিটির রচয়িতা কে?

.
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর
.
বিহারীলাল চক্রবর্তী
.
মদনমোহন তর্কালঙ্কর
✓ সঠিক উত্তর
.
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

ব্যাখ্যা

'পাখি সব করে রব রাতি পোহাইল' - পঙক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার । এ পঙক্তিটি তার তিনভাগের রচিত 'শিশুশিক্ষা' নামক শিশুতোষ গ্রন্থের প্রথম ভাগের একটি জনপ্রিয় কবিতা । তার আরেকটি বিখ্যাত পংক্তি - সকালে উঠিয়া আমি মনে মনে বলি/ সারাদিন আমি যেন ভাল হয়ে চলি ।
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১৩২

রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?

.
সোনার তরী
.
গীতাঞ্জলি
✓ সঠিক উত্তর
.
নৈবেদ্য
.
চিত্রা

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ 'গীতাঞ্জলি' (1910) এ কাব্যটিকে কবি 'Song Offerings' (1912) নামে ইংরেজিতে অনুবাদ করেন । কাব্যগ্রন্থের ভূমিকা লিখেন ইংরেজ কবি W.B. Yeates । মূলত 'Song Offerings' কাব্যগ্রন্থের জন্য 1913 সালে কবি নোবেল পুরস্কার পান ।
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১৩৩

কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তিরহিত হন?

.
১৯২৯
.
১৯৩০
.
১৯৪১
.
১৯৪২
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কবি কাজী নজরুল ইসলাম (1899 - 1976) মাত্র 43 বছর বয়সেই 1942 সালে দুরারোগ্য রোগে আক্রান্ত হয় বাকশক্তি হারিয়ে ফেলেন । তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 সালে জন্মগ্রহণ করেন ।
বিষয়: বাংলাটপিক: কাজী নজরুল ইসলামরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১৩৪

'যে আপনার রং লুকায়' তাকে এক কথায় কী বলে?

.
অদৃশ্য
.
বর্ণচোরা
✓ সঠিক উত্তর
.
ভূতপূর্ব
.
ফুলেল
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১৩৫

বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

.
কোলন
.
দাঁড়ি
✓ সঠিক উত্তর
.
হাইফেন
.
সেমিকোলন

ব্যাখ্যা

দাঁড়ি : বাক্যের পরিসমাপ্তি বুঝাতে দাঁড়ি ( । ) ব্যবহৃত হয় ।
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১৩৬

'স্বভাব কবি ' বলা হয় কাকে?

.
সত্যেন্দ্রনাথ দত্ত
.
বিহারীলাল চক্রবর্তী
.
নবীনচন্দ্র সেন
.
গোবিন্দচন্দ্র দাস
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১৩৭

বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?

.
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✓ সঠিক উত্তর
.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
প্যারীচাঁদ মিত্র

ব্যাখ্যা

বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন । তিনি 'বেতাল পঞ্চবিংশতি' গ্রন্থে প্রথম যতিচিহ্নের ব্যবহার করেন । রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সার্থক ছোটগল্প ( দেনাপাওনা ) রচনা করেন । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম সার্থক উপন্যাস ( দুর্গেশনন্দিনী ) রচনা করেন । প্যারীচাঁদ মিত্র প্রথম উপন্যাস ( আলালের ঘরের দুলাল ) রচনা করেন ।
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১৩৮

'অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে' কার?

.
উপসর্গ
✓ সঠিক উত্তর
.
সন্ধি
.
সমাস
.
কারক

ব্যাখ্যা

বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার । যথা: বাংলা, তৎসম বা সংস্কৃত ও বিদেশি উপসর্গ । বাংলা উপসর্গ 21টি এবং সংস্কৃত উপসর্গ 20টি । উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে ।
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১৩৯

কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি প্রকাশিত হয়?

.
লাঙল
.
নবযুগ
.
ধূমকেতু
.
বিজলী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি 1922 সালে সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয় । 'বিদ্রোহী' কবিতাটি 'অগ্নি - বীণা' ( 1922 ) কাব্যের দ্বিতীয় কবিতা ।
বিষয়: বাংলাটপিক: কাজী নজরুল ইসলামরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
১৪০

'কাঁদো নদী কাঁদো ' কার উপন্যাস ?

.
হুমায়ূন আহমেদ
.
সৈয়দ ওয়ালীউল্লাহ
✓ সঠিক উত্তর
.
রশীদ করীম
.
আবুল ফজল

ব্যাখ্যা

সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি তিনটি টি যথাঃ লালসালু (১৯৪৮), চাঁদের আমাবরসা (১৯৬৪), ও কাঁদো নদী কাঁদো (১৯৬৮) । তাঁর রচিত নাটক - সুরঙ্গ, তরঙ্গবঙ্গ, বহিপীর, উজানে মৃত্যু । তাঁর রচিত বিখ্যাত ছোটগল্প - নয়নচারা ।
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)