সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)

মোট প্রশ্ন: ১৫৯

৬১

'সেন্ট হেলেনা' দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?

.
প্রশান্ত মহাসাগরে
.
ভারত মহাসাগরে
.
আটলান্টিক মহাসাগরে
✓ সঠিক উত্তর
.
ভূমধ্যসাগরে

ব্যাখ্যা

সেন্ট হেলেনা দ্বীপটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সেন্ট হেলেনা দ্বীপরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৬২

লোকসংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি?

.
ভুটান
.
সিঙ্গাপুর
.
ভ্যাটিকান সিটি
✓ সঠিক উত্তর
.
নাউরু

ব্যাখ্যা

লোকসংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের বিবিধ তথ্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৬৩

'মধুমালতী ' কাব্যগ্রন্থের কবি হলেন.... ।

.
শাহ গরীবুল্লাহ
.
সৈয়দ সুলতান
.
জৈনদ্দীন
.
সৈয়দ হামজা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন সৈয়দ হামজা । সৈয়দ হামজা ছাড়াও 'মধুমালতী' নামে কাব্য রচনা করেন মুহম্মদ কবীর, মুহম্মদ চুহর ও শাকের মুহম্মদ ।
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৬৪

মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী?

.
চণ্ডীমঙ্গল
✓ সঠিক উত্তর
.
মনসামঙ্গল
.
অন্নদামঙ্গল
.
ধর্মমঙ্গল

ব্যাখ্যা

মুকুন্দরাম চক্রবর্তী রচিত মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কাব্য 'চন্ডীমঙ্গল' মেদিনীপুরের রাজা রঘুনাথ রায়ের অনুরোধে তিনি 'চন্ডীমঙ্গল' কাব্য রচনা করেন চন্ডীদেবীর কাহিনী অবলম্বনে এ কাব্য রচিত হয় ।
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৬৫

কাজী নজরুল ইসলামের 'আলেয়া' কোন ধরনের রচনা?

.
কবিতা
.
উপন্যাস
.
গল্প
.
গীতিনাট্য
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

নাটক : আলিয়া, ঝিলিমিলি, মধুমালা, পুতুলের বিয়ে ।
বিষয়: বাংলাটপিক: কাজী নজরুল ইসলামরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৬৬

নিচের কোনটি জীবনানন্দ দাসের রচনা?

.
ঝরা পালক
✓ সঠিক উত্তর
.
অগ্নিবীণা
.
দোলনচাঁপা
.
পূবের হাওয়া

ব্যাখ্যা

জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'ঝরা পালক' তার রচিত আরও কয়েকটি কাব্যগ্রন্থ - ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, সাতটি তারার তিমির ।
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৬৭

'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত... ।

.
কাব্যনাটক
✓ সঠিক উত্তর
.
উপন্যাস
.
আত্মজীবনী
.
ছোটগল্প

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যনাট্য - বিসর্জন ।
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৬৮

'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা কে?

.
হুমায়ূন কবির
✓ সঠিক উত্তর
.
আবুল ফজল
.
আকবর আলী
.
শওকত ওসমান
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৬৯

মধ্যযুগের বাংলাভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী?

.
চৈতন্যচরিতামৃত
.
বৈষ্ণব পদাবলি
.
শ্রীকৃষ্ণকীর্তন
✓ সঠিক উত্তর
.
শ্রীকৃষ্ণ বিজয়

ব্যাখ্যা

বড়ু চন্ডীদাস রচিত মধ্যযুগের বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন । তেরটি খণ্ডে বিভক্ত এ কাব্যের কেন্দ্রীয় চরিত্র - কৃষ্ণ, রাধা ও বড়াই । বড়ু চন্ডীদাস লোকসমাজে প্রচলিত রাধাকৃষ্ণ প্রেম সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচনা করেন ।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৭০

'বসন্তকুমারী ' নাটকের নাট্যকর হলেন.... ।

.
দীনবন্ধু মিত্র
.
মাইকেল মধুদূদন দত্ত
.
উমেশচন্দ্র মিত্র
.
মীর মশাররফ হোসেন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলিম নাট্যকার মীর মশাররফ হোসেন । তার 'বসন্তকুমারী' বাংলা সাহিত্যে মুসলমান রচিত প্রথম নাটক । তার রচিত আরও কয়েকটি নাটক - জমিদার দর্পণ, বেহুলা, গীতাভিনয়, টালা অভিনয় ।
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৭১

'সতী ময়না' ও 'লোরচন্দ্রানী' আখ্যানের রচিয়তা কে?

.
দৌলত কাজী
✓ সঠিক উত্তর
.
শাহ মুহম্মদ সগীর
.
সৈয়দ সুলতান
.
সৈয়দ হামজা

ব্যাখ্যা

মধ্যযুগের বাংলা সাহিত্য যখন দেবদেবীর মাহাত্ম্য কীর্তনে মুখরিত হয়েছিল তখন বাংলাদেশের বাইরে আরকানে বাংলা সাহিত্য - চর্চার নিদর্শন হিসেবে দৌলত কাজী 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্য রচনা করে মানবীয় আখ্যায়িকার ধারা প্রবর্তন করেন । দুর্ভাগ্যবশত কাব্যটি সমাপ্ত হবার পূর্বে তিনি মৃত্যুমুখে পতিত হন । কবি আলাওল কাব্যের শেষাংশ রচনা করেন ।
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৭২

'ব্যাকরণ' শব্দের সঠিক অর্থ কোনটি?

.
বিশেষভাবে বিভাজন
.
বিশেষভাবে বিশ্লেষণ
✓ সঠিক উত্তর
.
বিশেষভাবে বিয়োজন
.
বিশেষভাবে সংযোজন

ব্যাখ্যা

সংস্কৃত ব্যাকরণ ( বি + আ + ✓কৃ + অন ) শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ । ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ ।
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৭৩

শব্দের মূলকে কী বলে?

.
প্রকৃতি
✓ সঠিক উত্তর
.
ধাতু
.
মৌলিক শব্দ
.
সংজ্ঞা

ব্যাখ্যা

শব্দের মূলকে বলা হয় প্রকৃতি । প্রকৃতি মূলত দুই প্রকার : যথা : ১. নাম প্রকৃতি ২. ক্রিয়া প্রকৃতি
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৭৪

কবিতার ছন্দ সাধারণত কত প্রকার?

.
২প্রকার
.
৩ প্রকার
✓ সঠিক উত্তর
.
৪ প্রকার
.
৬ প্রকার

ব্যাখ্যা

কবিতায় ছন্দ সাধারণত তিন প্রকার । যথা : ১. স্বরবৃত্ত ২. মাত্রাবৃত্ত ৩. অক্ষরবৃত্ত ।
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৭৫

বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?

.
১৩ টি
.
১১ টি
.
৪৯ টি
.
৩৯ টি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলা বর্ণমালায় 50 টি বর্ণ রয়েছে । তারমধ্যে স্বরবর্ণ 11 টি এবং ব্যঞ্জনবর্ণ 39 টি । পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32 টি, 8 টি ও 10 টি ।
বিষয়: বাংলাটপিক: বর্ণমালারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৭৬

সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি ?

.
বিশেষ্য ও বিশেষণ পদে
.
ক্রিয়া ও সর্বনাম পদে
✓ সঠিক উত্তর
.
বিশেষ্য ও ক্রিয়া পদে
.
বিশেষণ ও ক্রিয়া পদে

ব্যাখ্যা

সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য পরিলক্ষিত হয় ক্রিয়া ও সর্বনাম পদে যেমন:
বিষয়: বাংলাটপিক: সাধু ও চলিত ভাষার পার্থক্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৭৭

'মনমাঝি' কোন সমাসের উদাহরণ ?

.
দ্বিগু
.
বহুব্রীহি
.
রুপক কর্মধারয়
✓ সঠিক উত্তর
.
নিত্য সমাস

ব্যাখ্যা

উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাসকে বলা হয় রূপক কর্মধারয় সমাস । যেমন : মন রূপ মাঝি = মন মাঝি ।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৭৮

'মনমাঝি' কোন সমাসের উদাহরণ?

.
দ্বিগু
.
বহুব্রীহি
.
রুপক কর্মধারয়
✓ সঠিক উত্তর
.
নিত্য সমাস

ব্যাখ্যা

উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাসকে বলা হয় রূপক কর্মধারয় । যেমন মন রূপ মাঝি = মনমাঝি
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৭৯

'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?

.
অংশু
.
জ্যোতি
.
ভাতি
.
অনল
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)
৮০

কোন বানানটি শুদ্ধ?

.
ইতিপূর্বে
.
এতাপূর্বে
.
ইতপূর্বে
.
ইতঃপূর্বে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

শুদ্ধ বানান ইতঃপূর্বে, যার অর্থ এর আগে। এরূপ আরো কয়েকটি সঠিক বানান হলো মুহুর্মুহু, স্বায়ত্তশাসন, উন্মীলন, মধ্যাহ্ন, গবেষণা, মুমূর্ষু, বাল্মীকি, উদীচী, সমীচীন, নিশীথিনী, আদ্যক্ষর, অভ্যন্তরীণ, পাষাণ, পিপীলিকা, প্রত্যুদগমন ইত্যাদি ।
বিষয়: বাংলারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (06-09-2000)