৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)

মোট প্রশ্ন: ১৫৯

৬১

বাংলাদেশের সরকার পদ্ধতি-

.
এককেন্দ্রিক
✓ সঠিক উত্তর
.
যুক্তরাষ্ট্রীয়
.
রাজতন্ত্র
.
রাষ্টপতি শাসিত
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের সরকার ব্যবস্থারেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৬২

BSTI এর পূর্ণ অভিব্যক্তি কী?

.
Bangladesh Salt Testing Institute
.
Bangladesh Strategic Training Institute
.
Bangladesh Standards and Testing Institute
✓ সঠিক উত্তর
.
Bangladesh Society for Telecommunication and Information

ব্যাখ্যা

BSTI - এর পূর্ণরূপ হল - - Bangladesh Standard and testing Institute.
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: BSTI - Bangladesh standards and testing Instituteরেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৬৩

বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?

.
পূর্ববঙ্গ ও বিহার
.
পূর্ববঙ্গ ও আসাম
✓ সঠিক উত্তর
.
পূর্ববঙ্গ ও উড়িষ্যা
.
পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বঙ্গভঙ্গরেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৬৪

‘তমদ্দুন মজলিশ’ কে প্রতিষ্ঠা করেন?

.

হাজী শরিয়তউল্লাহ

.

শেরে বাংলা এ কে ফজলুল হক

.

আবুল কাশেম

✓ সঠিক উত্তর
.

মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

ব্যাখ্যা

প্রিন্সিপাল মোহাম্মদ আবুল কাসেম একজন বাংলাদেশী রাজনীতিবিদ, লেখক, সমাজসেবক এবং বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি বাংলা ভাষা আন্দোলনের স্থপতি এবং তমদ্দুন মজলিস ও বাঙলা কলেজের প্রতিষ্ঠাতা। 
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভাষা আন্দোলনরেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৬৫

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’- গানটি কে রচনা করেন?

.
মুনীর চৌধুরিী
.
জহির রায়হান
.
আবদুল গাফফার চৌধুরী
✓ সঠিক উত্তর
.
কাজী নজরুল ইসলাম

ব্যাখ্যা

সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী - গানরেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৬৬

কোন দেশে বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?

.
লাইবেরিয়া
.
নামিবিয়া
.
হাইতি
.
সিয়েরা লিওন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

২০০২ সালে আমাদের ভাষা আন্দোলনের সুবর্ণজয়ন্তী পালিত হয়, ঠিক ওই বছরই বাংলাদেশ থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরের দেশ সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা দেয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতিরেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৬৭

বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা -

.

২০

.

৫০

✓ সঠিক উত্তর
.

২৫

.

৩২

বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ক্ষুদ্র জনগোষ্ঠীর উল্লেখযোগ্য ঘটনারেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৬৮

‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ?

.
পর্তুগিজ
.
হিন্দি
.
গুজরাটি
✓ সঠিক উত্তর
.
ফরাসি

ব্যাখ্যা

”হরতাল” শব্দটি গুজরাটি ভাষা থেকে আগত ।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৬৯

‘আনোয়ারা ‘ উপন্যাসের রচয়িতার নাম-

.
সৈয়দ মুজতবা আলী
.
কাজী আবদুল ওদুদ
.
নজিবর রহমান
✓ সঠিক উত্তর
.
রোকেয়া সাখাওয়াত হোসেন

ব্যাখ্যা

আনোয়ারা বাঙ্গালী ঔপন্যাসিক মোহাম্মদ নজিবর রহমান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস। এটি তার রচিত প্রথম ও সর্বাধিক সার্থক উপন্যাস। এটি ১৯১৪ সালের ১৫ জুলাই (১৩২১ বঙ্গাব্দে) কলকাতা থেকে সর্বপ্রথম প্রকাশিত হয়। বাঙালি মুসলমান সমাজে মীর মশাররফ হোসেন রচিত “বিষাদ সিন্ধু”র পর এটিই সর্বাধিক পঠিত ও জনপ্রিয় উপন্যাস
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৭০

নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন?

.
সবুজ পত্র
.
শনিবারের চিঠি
.
কল্লোল
.
ধুমকেতু
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

”ধূমকেতু” পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম ।
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৭১

নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?

.
শনিবারের চিঠি
✓ সঠিক উত্তর
.
বঙ্গদর্শন
.
তত্ত্ববোধিনী
.
সংবাদ প্রভাকর

ব্যাখ্যা

শনিবারের চিঠি বাংলাভাষার অন্যতম বিখ্যাত সাহিত্য - সাময়িকী, যা বিংশ শতকের প্রথমার্ধে ১৯২৪ খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়েছিল। এটি ছিল একটি সাপ্তাহিক কাগজ এবং এর মূল স্বত্বাধিকারী ছিলেন অশোক। চট্টোপাধ্যায় যোগানন্দ দাস এর প্রতিষ্ঠাতা সম্পাদক। তবে আদ্যোপান্ত শনিবারের চিঠি'র প্রাণপুরুষ ছিলেন কবি - সাহিত্যিক সজনীকান্ত দাস।
বিষয়: বাংলাটপিক: বাংলা সংবাদপত্ররেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৭২

‘ব্যক্ত প্রেম’ ও গুপ্ত প্রেম; কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

.
খেয়া
.
মানসী
✓ সঠিক উত্তর
.
কল্পনা
.
সোনার তরী
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৭৩

নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?

.
বহ্নি
.
আবীর
✓ সঠিক উত্তর
.
বায়ুসখা
.
বৈশ্বানর

ব্যাখ্যা

'অগ্নি'র সমার্থক শব্দগুলো: অনল, বহ্নি, হুতাশন,পাবক, বৈশ্বানর, আগুন, দহন, সর্বভুক , শিখা প্রভৃতি। প্রজ্বলিত শব্দের সমার্থক শব্দগুলো : আলোকিত , ঝলমলে ,উদ্ভাসিত, প্রদীপ্ত ইত্যাদি। 
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৭৪

‘দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।’ এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?

.
অপহ্নতি
✓ সঠিক উত্তর
.
যমক
.
অর্থোন্নতি
.
অভিযোজন
বিষয়: বাংলাটপিক: সাহিত্যকদের বিখ্যাত উক্তিরেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৭৫

‘যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত?

.
অব্যয়ীভাব
✓ সঠিক উত্তর
.
দ্বিগু
.
বহুব্রীহি
.
দ্বন্দ্ব
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৭৬

‘মৃত্তিকা দিয়ে তৈরি’ - কথাটি সংকোচন করলে হবে-

.
তন্ময়
.
মন্ময়
.
মৃন্ময়
✓ সঠিক উত্তর
.
চিন্ময়

ব্যাখ্যা

মৃত্তিকা দিয়ে তৈরি  -  মৃন্ময় ।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৭৭

‘চন্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য 'চন্ডী' কার স্ত্রী?

.
জগন্নাথ
.
বিষ্ণ
.
প্রজাপতি
.
শিব
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

চন্ডী শিবের স্ত্রী। তাঁর অপর নাম পার্বতী। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি-মানিক দত্ত। চণ্ডীমঙ্গলের দুইটি উপাখ্যান আছে। প্রধান চরিত্রগুলো কালকেতু, ফুল্লরা,ধনপতি,ভাডুদত্ত,মুরারি শীল। চণ্ডীমঙ্গল-চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনী। এ কাহিনীতে চণ্ডী শিবের স্ত্রী।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যের মধ্যযুগ ( ১২০১-১৮০০ খ্রি)রেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৭৮

‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?

.
নেপালের রাজদরবার থেকে
.
গোয়ালঘর থেকে
✓ সঠিক উত্তর
.
পাঠশালা থেকে
.
কান্তজীর মন্দির থেকে
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যের মধ্যযুগ ( ১২০১-১৮০০ খ্রি)রেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৭৯

বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?

.
মারাঠি
.
হিন্দি
.
মৈথিলি
✓ সঠিক উত্তর
.
গুজরাটি
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যের মধ্যযুগ ( ১২০১-১৮০০ খ্রি)রেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)
৮০

‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’। এই মনোবাঞ্জাটি কার?

.
ভবানন্দের
.
ভাঁড়ুদত্তের
.
ইশ্বরী পাটনীর
✓ সঠিক উত্তর
.
ফুল্লারার
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যের মধ্যযুগ ( ১২০১-১৮০০ খ্রি)রেফারেন্স: ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (27-05-2022)