প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)

মোট প্রশ্ন: ৬৭

পৃষ্ঠা এর পরবর্তী

ঔতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিলো?

.
৩১ পৌষ
.
২৯ মাঘ
.
৯ মাঘ
.
৮ ফাল্গুন
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)

বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সংবিধানের অঙ্গিকার ব্যক্ত আছে?

.
১৫
.
১৬
.
১৭
✓ সঠিক উত্তর
.
১৪

ব্যাখ্যা

১৭ (ক) নং অনুচ্ছেদ অনুসারে, একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক - বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য;
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সংবিধানের অনুচ্ছেদসমূহরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)

কোন আমলে 'মসলিন কাপড়' ঢাকায় তৈরী হত?

.
পাল
.
মুঘল
✓ সঠিক উত্তর
.
সেন
.
ইংরেজ
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ঢাকা জেলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)

স্বাধীনতা যুদ্ধ কালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত?

.
২৬ মার্চ
.
১৭ এপ্রিল
✓ সঠিক উত্তর
.
১৬ ডিসেম্বর
.
২৫ মার্চ

ব্যাখ্যা

১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: স্বাধীনতার ঘোষণারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন -

.
উথান্ট
✓ সঠিক উত্তর
.
কফি আনান
.
কুর্টওয়ার্ল্ড হেইম
.
দ্যাগ হ্যামারশোল্ড

ব্যাখ্যা

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন মহা থ্রায় সিথু উথান্ট (মিয়ানমার)। জাতিসংঘের তৃতীয় মহাসচিব। তিনি ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মহাসচিব ছিলেন। জাতিসংঘের মহাসচিব হিসেবে কুর্ট ওয়াল্ডহেইম সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতিসংঘরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ' অসমাপ্ত আত্মজীবনী ' প্রকাশিত হয় কোন সনে?

.
২০১১
.
২০১২
✓ সঠিক উত্তর
.
২০১৩
.
২০১৫

ব্যাখ্যা

'অসমাপ্ত আত্মজীবনী' শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন। ১৮ জুন ২০১২ সালে বইটি প্রকাশিত হয়। বঙ্গবন্ধুর আত্মজীবনী দ্বিতীয় গ্রন্হের নাম 'কারাগারের রোজনামচা' ১৭ মার্চ ২০১৭ তারিখে বাংলা একাডেমি হতে প্রকাশিত হয়। ২ ফেব্রুয়ারি, ২০২০ 'আমার দেখা নয়াচীন' গ্রন্হ প্রকাশিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অসমাপ্ত আত্মজীবনীরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)

ভারতের প্রথম মুদ্রা প্রবর্তন করেন -

.
শের শাহ
✓ সঠিক উত্তর
.
মুহাম্মদ বিন তুঘলক
.
ইলতুতমিশ
.
লর্ড কর্নওয়ালিস

ব্যাখ্যা

শের শাহ ছিলেন মধ্যযুগীয় দিল্লির একজন শক্তিশালী আফগান বিজয়ী। গ্রান্ড ট্রাঙ্ক রোড (সড়ক - ই - আজম) শের শাহ্ পর অমর কীর্তি, তিনি প্রথম রুপিয়া নামক মুদ্রার প্রচলন করেন। তিনি মোহর নামে ১৬৯ গ্রেইন ওজনের স্বর্ণমুদ্রা ও দাম নামে তাম্রমুদ্রা চালু করেন। তিনি ডাক ব্যবস্থারও অমূল সংস্কার করেন। তিনি কবুলিয়ত ও বাট্টা প্রথা চালু করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভারতরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)

১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?

.
জয়নুল আবেদীন
✓ সঠিক উত্তর
.
হাসেম খান
.
রফিকুন্নবী
.
কামরুল হাসান

ব্যাখ্যা

জয়নুল আবেদিন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। তাঁর বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ–চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। তাঁর দীর্ঘ দুইটি স্ক্রল ১৯৬৯ - এ অংকিত নবান্ন এবং ১৯৭৪ - এ অংকিত মনপুরা - ৭০ জননন্দিত দুইটি শিল্পকর্ম।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: চলচ্চিত্ররেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)

জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট?

.
ভুটান
.
শ্রীলঙ্কা
.
মালদ্বীপ
✓ সঠিক উত্তর
.
নেপাল

ব্যাখ্যা

জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে এশিয়া মহাদেশ তথা সার্কভুক্ত সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ । মালদ্বীপের আয়তন ও জনসংখ্যা যথাক্রমে ২৯৮ বর্গ কিমি ও ৪ লাখ ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: SAARC-সার্করেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১০

" সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই" - উক্তিটি কার?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
কাজী নজরুল ইসলাম
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
.
চন্ডীদাস
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

"সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই" - এই অমর উক্তিটি করেছেন মধ্যযুগের বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা চণ্ডীদাস। তাঁর রাধা - কৃষ্ণ বিষয়ক পদাবলি যুগ যুগ ধরে বাঙালির হৃদয়কে সীমাহীন রসমাধুর্যে পরিপূর্ণ করে তুলেছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পঙক্তি ও উক্তিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১১

বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়?

.
বীর উত্তম
✓ সঠিক উত্তর
.
বীর প্রতীক
.
বীর বিক্রম
.
বীরশ্রেষ্ঠ

ব্যাখ্যা

বাংলাদেশে সর্বোচ্চ বীরত্ব খেতাব বীরশ্রেষ্ঠ। তারপর বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বীরত্বসূচক খেতাবরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১২

' যা দীপ্তি পাচ্ছে ' এক কথায় প্রকাশ করুন

.
আলোকিত
.
দেদীপ্যমান
✓ সঠিক উত্তর
.
দীপ্তিমান
.
উজ্জ্বল

ব্যাখ্যা

যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১৩

বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর মুখ দেখিতে চাই না আর - কার লেখা?

.
জসিমউদ্দিন
.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
জীবনানন্দ দাস
✓ সঠিক উত্তর
.
সত্যেন্দ্রনাথ দত্ত

ব্যাখ্যা

আলোচ্য লাইনটি জীবনানন্দ দাশের লেখা। চরণটি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ 'রূপসী বাংলা' থেকে নেয়া হয়েছে তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা প্রভৃতি।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১৪

" এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি " এর রচয়িতা কে?

.
সুকান্ত ভট্টাচার্য
✓ সঠিক উত্তর
.
কাজী নজরুল ইসলাম
.
সৈয়দ শামসুল হক
.
জীবনানন্দ দাস

ব্যাখ্যা

উক্ত চরণটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ গুলোর মধ্যে অন্যতম: ঘুম নেই, পূর্বাভাস, হরতাল, অভিমান প্রভৃতি তিনি মাত্র ২০ বছর ৬ মাস জীবিত ছিলেন। তাকে কিশোর কবি বলা হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১৫

' যার দুই হাত সমান চলে ' এক কথায় কি বলে?

.
সমান তালী
.
সব্যচাষি
.
সব্যসাচী
✓ সঠিক উত্তর
.
দু ' হাতি

ব্যাখ্যা

যার দুই হাত সমান চলে/ উভয় হস্তে সমান ভাবে পারদর্শী, তাকে এক কথায় সব্যসাচী বলা হয়।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১৬

সন্ধি বিচ্ছেদ করুন - কথাচ্ছলে

.
কথা + চ্ছল
.
কথা + ছলে
✓ সঠিক উত্তর
.
কোনটিই নয়
.
কথা + চ্ছলে

ব্যাখ্যা

স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়। যেমন:
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১৭

চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?

.
ড্যাস
.
হাইফেন
.
সেমিকোলন
.
দাড়ি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পূর্ণচ্ছেদ চিহ্ন বাক্যের সমাপ্তি নির্দেশ করে। যেমন: দাঁড়ি, প্রশ্নচিহ্ন প্রভৃতি পূর্ণচ্ছেদ চিহ্ন।
বিষয়: বাংলাটপিক: বিরাম চিহ্ন বা যতি চিহ্নরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১৮

লাজওয়াব শব্দটির " লা " কোন ধরনের উপসর্গ?

.
ফারসি
.
হিন্দি
.
ইংরেজি
.
আরবি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত আরবি উপসর্গ মূলত যথা: আম, খাস, গর, লা।
বিষয়: বাংলাটপিক: উপসর্গরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
১৯

নোবের পুরষ্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়?

.
সৃষ্টির জন্য
.
ধ্বংসের জন্য
✓ সঠিক উত্তর
.
শিল্প উন্নয়নের জন্য
.
যোগাযোগের জন্য

ব্যাখ্যা

আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। ১৯০১ সাল থেকে ৫টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বর্তমানে ৬ টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়।
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যিক ও সাহিত্যকর্মরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)
২০

আগুনের পরশমনি - উপন্যাসের উপজীব্য বিষয় কি?

.
বঙ্গভঙ্গ
.
তেভাগা আন্দোলন
.
মুক্তিযুদ্ধ
✓ সঠিক উত্তর
.
ভাষা আন্দোলন

ব্যাখ্যা

'আগুনের পরশমনি' হুমায়ূন আহমেদ রচিত একটি বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯৮৬ সালে।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৫ জেলা) (26-05-2001)