১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)

মোট প্রশ্ন: ৮৬

৪১

'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা -----

.
মুহম্মদ আব্দুল হাই
.
মোঃ বরকতুল্লাহ
.
ড. মুহম্মদ শহীদুল্লাহ
.
মওলানা আকরম খাঁ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৪২

'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থের রচয়িতা -----

.
মুহম্মদ আব্দুল হাই
.
ড. মুহম্মদ শহীদুল্লাহ
.
আবুল মনসুর আহ্‌মদ
✓ সঠিক উত্তর
.
আতাউর রহমান
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৪৩

পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক------

.
ভরতচন্দ্র রায়
.
দৌলত কাজী
.
ফকির গরিবুল্লাহ।
✓ সঠিক উত্তর
.
আব্দুল হাকিম
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৪৪

'চাচা কাহিনীর' লেখক------

.
সৈয়দ শামসুল হক
.
সৈয়দ মুজতবা আলী
✓ সঠিক উত্তর
.
শওকত ওসমান
.
ফররুখ আহমেদ

ব্যাখ্যা

শান্তিনিকেতনে পড়ার সময় সেখানের বিশ্বভারতী নামের হস্তলিখিত ম্যাগাজিনে মুজতবা আলী লিখতেন। পরবর্তীতে তিনি ‘সত্যপীর’, ‘ওমর খৈয়াম’, ‘টেকচাঁদ’, ‘প্রিয়দর্শী’ প্রভৃতি ছদ্মনামে বিভিন্ন পত্রিকায়, যেমন: দেশ, আনন্দবাজার, বসুমতী, সত্যযুগ, মোহাম্মদী প্রভৃতিতে কলাম লিখেন। তাঁর বহু দেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে লিখেছেন ভ্রমণলিপি। এছাড়াও লিখেছেন ছোটগল্প, উপন্যাস, রম্যরচনা। বিবিধ ভাষা থেকে শ্লোক ও রূপকের যথার্থ ব্যবহার, হাস্যরস সৃষ্টিতে পারদর্শিতা এবং এর মধ্য দিয়ে গভীর জীবনবোধ ফুটিয়ে তোলার ক্ষমতা তাঁকে বাংলা সাহিত্যে এক বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে। অনেকের মতে, ১৯৫০ - ৬০ দশকে মুজতবা আলী ছিলেন বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক। তাঁর একটি বিখ্যাত উক্তি হলো: “ বই কিনে কেউ দেউলিয়া হয় না। ” তুলনাত্মক ভাষাতত্ত্বের অধ্যাপক মুজতবার ধর্মদর্শন নিয়ে বড় ভাই সৈয়দ মুর্তাজা আলী মন্তব্য করেন: তাঁর (মুজতবা আলীর) সাহিত্যে বিন্দুমাত্র ধর্মীয় সংকীর্ণতা ছিল না। কিন্তু তাঁর এই উদারতার জন্য গোঁড়া স্বধর্মীরা তাঁকে কোনোদিন ক্ষমা করেননি। তাঁর রচিত বইয়ের সংখ্যা ৩০। প্রকাশনা উপন্যাস অবিশ্বাস্য (১৯৫৪) শবনম (১৯৬০) শহর - ইয়ার (১৯৬৯) ভ্রমণকাহিনী দেশে বিদেশে (১৯৪৯) (কাবুল শহরের কাহিনী নিয়ে লেখা। ) জলে ডাঙ্গায় (১৯৬০) ছোটগল্প চাচা কাহিনী (১৯৫২) টুনি মেম (১৯৬৪) পঞ্চতন্ত্র (১৯৫২) ময়ূরকন্ঠী (১৯৫৭)
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৪৫

'রাজলক্ষ্মী' চরিত্রর স্রষ্টা ঔপন্যাসিক -----

.
বঙ্কিমচন্দ্র
.
শরৎচন্দ্র
✓ সঠিক উত্তর
.
তারাশংকর
.
নজরুল ইসলাম

ব্যাখ্যা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ - ১৬ জানুয়ারি ১৯৩৮) ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭ - ১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), পরিণীতা (১৯১৪), শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৪৬

'বৈরাগ্য সাধনে--- সে আমার নয়।' শূন্যস্থান পূরণ করুন।

.
আনন্দ
.
মুক্তি
✓ সঠিক উত্তর
.
বিশ্বাস
.
আশ্বাস

ব্যাখ্যা

নৈবেদ্য রবীন্দ্রনাথ ঠাকুর বৈরাগ্যসাধনে মুক্তি, সে আমার নয়। অসংখ্যবন্ধন - মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারম্বার তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানাবর্ণগন্ধময়। প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ বর্তিকায় জ্বালায়ে তুলিবে আলো তোমারি শিখায় তোমার মন্দির - মাঝে। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন, সে নহে আমার। যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে তোমার আনন্দ রবে তার মাঝখানে। মোহ মোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া, প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া।
বিষয়: বাংলাটপিক: শূন্যস্থান পূরণরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৪৭

সমাস ভাষাকে ------

.
সংক্ষেপ করে
✓ সঠিক উত্তর
.
বিস্তৃত করে
.
ভাষারূপ ক্ষুণ্ন করে
.
অর্থবোধক করে
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৪৮

'সূর্য '- এর প্রতিশব্দ ------

.
সুধাংশু
.
শশাঙ্ক
.
বিধু
.
আদিত্য
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সূর্যের সমার্থক শব্দ গুলি হলো রবি, আদিত্য, অর্ক , ভানু, প্রভাকর, মিহির, তপন, পুষা, সবিতা, অরুণ, চিত্রাভানু, অর্ঘমা, ভাস্কর, দিবাকর, বিবস্বান, তপন, দিনমণি, হরিদশ্ব, দিননাথ, কিরণমালী, বিভাবসু, ময়ূখমালী, বিভাবসু, বিভাকর, মার্তণ্ড, বালার্ক, অংশুমালী, হরিদশ্ব , দিনেশ, উষাপতি, দিবাবসু
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৪৯

'অর্ধচন্দ্র' -এর অর্থ ------

.
গলা ধাক্কা দেয়া
✓ সঠিক উত্তর
.
অমাবস্যা
.
দ্বিতীয়ত
.
কাস্তে
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫০

সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে -----

.
১০ কিমি
.
১০ নিউটন
✓ সঠিক উত্তর
.
২৭ কিমি
.
৫ কিমি
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বায়ুর চাপরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫১

সর্বপ্রথমে যে উফশি ধান এ দেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো----

.
ইরি - ৮
✓ সঠিক উত্তর
.
ইরি - ১
.
ইরি - ২০
.
ইরি - ৩
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্বরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫২

ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে -----

.
বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
✓ সঠিক উত্তর
.
পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে
.
কীটপতঙ্গের সাহায্যে
.
ফুলে ফুলে সংস্পর্শে
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: সপুষ্পক উদ্ভিদরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫৩

ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন। কারণ এতে ----

.
বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
.
সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
✓ সঠিক উত্তর
.
লোহাকে টেম্পারিং করা হয়েছে
.
সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: লোহা বা আয়রন (Fe)রেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫৪

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো -----

.
নাইট্রোজেন গ্যাস
.
মিথেন
✓ সঠিক উত্তর
.
হাইড্রোজেন গ্যাস
.
কার্বন মনোক্সাইড
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বায়ুর তাপরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫৫

মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় -----

.
পরমাণু
✓ সঠিক উত্তর
.
ইলেকট্রন
.
অণু
.
প্রোটন
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মৌল ও প্রতীকরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫৬

সমুদ্র স্রোতের অন্যতম কারণ -----

.
বায়ু প্রবাহের প্রভাব
✓ সঠিক উত্তর
.
সমুদ্রের পানিতে তাপ পরিচালনা
.
সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
.
সমুদ্রের ঘূর্ণিঝড়
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: সমুদ্রস্রোতরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫৭

কাজ করার সামর্থ্যকে বলে -----

.
ক্ষমতা
.
কাজ
.
শক্তি
✓ সঠিক উত্তর
.
বল

ব্যাখ্যা

ব্যাখ্যাঃ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। একক সময়ে ব্যক্তি বা উৎসটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণই হচ্ছে ক্ষমতা। সময়ের সাপেক্ষে কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: শক্তির উৎস ও ব্যবহাররেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫৮

রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো ----

.
দর্পণের কাজ করে
.
আতষীকাচের কাজ করে
.
লেন্সের কাজ করে
.
প্রিজমের কাজ করে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ব্যাখ্যাঃ দুইটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলা হয়। প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ফলে সাদা রঙের আলো সাতটি মূল রঙের আলোতে বিশ্লিষ্ট হয়। রঙধনু একটি আলোকীয় ঘটনা। এক পশলা বৃষ্টির পর আবার যখন সূর্য ওঠে তখন কখনও কখনও সুর্যের বিপরীত দিকে আকাশে উজ্জ্বল রঙের অর্ধবৃত্ত দেখা যায়, একে বলা হয় রঙধনু বা রামধনু। রঙধনুতে সাতটি রঙ থাকে। বৃষ্টির কণায় সূর্যের আলোর প্রতিসরণ থেকে রঙধনু উৎপত্তি। এক্ষেত্রে বৃষ্টির পানির কণাগুলো প্রিজমের কাজ করে।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: পানিরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৫৯

কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো -----

.
জিপসাম
.
বালি
✓ সঠিক উত্তর
.
সাজি মাটি
.
চুনাপাথর
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: অধাতুর বৈশিষ্ট্যরেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)
৬০

কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝানো হয় -----

.

এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল

✓ সঠিক উত্তর
.

তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ

.

যেসব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে

.

কম্পিউটার তৈরির নকশা

বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: যন্ত্রের ব্যবহাররেফারেন্স: ১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991)