মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)

মোট প্রশ্ন: ৭০

৪১

নিচের কোন বানানটি শুদ্ধ?

.
নিশীথিনী
✓ সঠিক উত্তর
.
নীশিথিনী
.
নিশীথীনি
.
নিশিথিনি
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪২

'বাবা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

.
আরবি
.
তুর্কী
✓ সঠিক উত্তর
.
পর্তুগিজ
.
ফারসি

ব্যাখ্যা

বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৩

'গৌরচন্দ্রিকা' বাগধারার অর্থ কী?

.

গুরুচণ্ডালি

.

যবনিকা

.

ভূমিকা

✓ সঠিক উত্তর
.

অনুশীলন

ব্যাখ্যা

গৌরচন্দ্রিকা - একটি বাগধারা এর অর্থ ভূমিকা বা সূচনা। মন্তব্য হলো কোনো কিছুর উপর সংক্ষিপ্ত বিবরণ। সঠিক উত্তর - ভূমিকা।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৪

'দেয়াল' রচনাটি কার?

.

বুদ্ধদেব বসু

.

সেলিনা হোসেন

.

সুফিয়া কামাল

.

হুমায়ুন আহমেদ

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

দেয়াল ' কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রাজনৈতিক উপন্যাস। ২০১১ সালে তিনি এ উপন্যাস রচনা শুরু করেন যা তার মৃত্যুর পর ২০১৩ সালে প্রকাশিত হয়। তিনি ছাড়াও 'দেয়াল' (১৯৮৫) নামে উপন্যাস রচনা করেছেন - আবু জাফর শামসুদ্দীন ।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৫

মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা কাব্য' কোন ধরনের কাব্য?

.
পত্রকাব্য
✓ সঠিক উত্তর
.
মহাকাব্য
.
গীতিকাব্য
.
সনেট

ব্যাখ্যা

'বীরাঙ্গনা কাব্য' (১৮৬২) পত্রকাব্য। পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম । রোমান কবি ওভিদের 'হেরোইদাইদস' কাব্যের অনুকরণে এই গ্রন্থ রচিত। এ কাব্যে মোট ১১ টি পত্র আছে।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৬

সন্ধি-সাধিত শব্দ 'পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?

.

ব্যঞ্জন ধ্বনি

.

স্বরধ্বনি

.

বিসর্গ সন্ধি

.

নিপাতনে সিদ্ধ

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

নিয়ম বহির্ভূত অথচ প্রচিলত এরকম কিছু্কেই নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন - আ + চর্য = আশ্চর্য, মনস + ঈষা = মনীষা , ষট্ + দশ = ষোড়শ , পর + পর = পরস্পর
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৭

সমাস ভাষাকে কি করে?

.
অর্থপূর্ণ করে
.
সংক্ষেপ করে
✓ সঠিক উত্তর
.
বিস্তৃত করে
.
অর্থের রূপান্তর ঘটায়

ব্যাখ্যা

সমাস ভাষাকে সংক্ষেপ করেসমাস: সমাস শব্দের অর্থ মিলন। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের মিলিত হয়ে একটি নতুন শব্দ তৈরির ব্যাকরণ সম্মত প্রক্রিয়াকেই বলা হয় সমাস। মূলত, সমাসে একটি বাক্যাংশ একটি শব্দে পরিণত হয়।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৮

জসীমউদ্দীনের 'কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

.
কল্লোল
✓ সঠিক উত্তর
.
তত্ত্ববোধিনী পত্রিকা
.
ধূমকেতু
.
কালি ও কলম

ব্যাখ্যা

পল্লীকবি জসীমউদ্দীনের (১৯৩০ - ১৯৭৬) খ্রি একটি বিখ্যাত কবিতা 'কবর' প্রথম প্রকাশিত হয় 'কল্লােল পত্রিকার ১৩৩২ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায়। কবিতাটি তার প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭) তে অন্তর্ভুক্ত হয়। তিনি যখন দশম শ্রেণীর ছাত্র ছিলেন তখন এ কবিতাটি রচনা করেছিলেন।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৪৯

'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!' এই বাক্যের 'কী' এর অর্থ-

.

বিরক্তি

✓ সঠিক উত্তর
.

ভয়

.

রাগ

.

বিপদ

ব্যাখ্যা

এরুপ ক্ষেত্রে বাক্যের ভাব বুঝেই ‘কী’ এর অর্থ নিরুপণ করতে হবে ।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫০

কোনটি কাব্যগ্রন্থ?

.
শেষ প্ৰশ্ন
.
শেষ লেখা
✓ সঠিক উত্তর
.
শেষের কবিতা
.
শেষের পরিচয়

ব্যাখ্যা

শেষ লেখা হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৯৪১ খ্রীস্টাব্দে তাঁর মৃৃত্যুর পর প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "অন্ত্যপর্ব"-এর অন্তর্গত সর্বশেষ উল্লেখযোগ্য সৃষ্টি। এতে সর্বমোট পনেরোটি কবিতা রয়েছে।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫১

কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

.
চিলেকোঠার সেপাই
.
আগুনের পরশমণি
✓ সঠিক উত্তর
.
একাত্তরের দিনগুলি
.
পায়ের আওয়াজ পাওয়া যায়

ব্যাখ্যা

চিলেকোঠার সিপাই' আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি সামাজিক উপন্যাস। '৬৯ - এর গণআন্দোলন এর উপজীব্য। 'আগুনের পরশমনি ' হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।'একাত্তের দিনগুলি' জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা (প্রবন্ধ)। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫২

'নদী ও নারী' কার রচনা?

.

কাজী আব্দুল ওদুদ

.

আবুল ফজল

.

শামসুদ্দিন আবুল কালাম

.

হুমায়ুন কবির

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

নদী ও নারী' (১৯৪৫) হুমায়ুন কবির রচিত একটি উপন্যাস। কাজী আবদুল ওদুদ রচিত উপন্যাস 'নদীবক্ষে' (১৯১৮) । শামসুদ্দীন আবুল কালাম রচিত বিখ্যাত উপন্যাস 'কাশবনের কন্যা' আবুল ফজল রচিত উপন্যাস 'রাঙা প্রভাত' (১৩৬৪) , 'প্রদীপ ও পতঙ্গ' (১৩৪৭), 'চৌচির' (১৯৩৪)।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৩

‘লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-

.
হিন্দি ভাষা থেকে
.
ফারসি ভাষা থেকে
.
আরবি ভাষা থেকে
✓ সঠিক উত্তর
.
উর্দু ভাষা থেকে

ব্যাখ্যা

আরবি মনে রাখার কৌশলঃ আম লা
খায়েস গর একদম বাজে।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৪

বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?

.
বাংলার প্রকৃতির কথা
✓ সঠিক উত্তর
.
বাংলার মানুষের কথা
.
বাংলার ইতিহাসের কথা
.
বাংলার সংস্কৃতির কথা

ব্যাখ্যা

বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলার প্রকৃতির কথা প্রধানভাবে আছে। আমার সোনার বাংলা গানটি ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বঙ্গমাতা সম্পর্কে এই গাঁথা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ১৯০৫ সালে রচিত। বাউল গায়ক গগন হরকরার গান "আমি কোথায় পাব তারে" থেকে এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৫

বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?

.
জগৎ মোহিনী
.
বসন্ত কুমারী
✓ সঠিক উত্তর
.
আয়না
.
মোহনী প্রেমপাস

ব্যাখ্যা

মীর মশাররফ হোসেন ‘বসন্ত কুমারী' নাটকটি রচনা করেছেন কল্পনাকে আশ্রয় করে কিন্তু বাস্তবতার চিত্র এতে প্রস্ফুটিত। হিংসা, দ্বেষ, লোলুপতার জন্য যে ভয়াবহতা সৃষ্টি হয় জীবনে তারই চিত্র তুলে ধরেছেন মীর মশাররফ হোসেন।
বিষয়: বাংলারেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৬

‘Hotspot’ কী?

.
তারযুক্ত ইন্টারনেট ব্যবস্থা
.
নির্দিষ্ট এলাকা
.
তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা
✓ সঠিক উত্তর
.
বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা

ব্যাখ্যা

হটস্পট (ইংরেজি: Hotspot) হলো নির্দিষ্ট এলাকা জুড়ে এমন একটি নির্ধারিত জায়গা যেখানে ইন্টারনেটে প্রবেশ করা যায় ওয়ারলেস লোকাল এরিয়ার মাধ্যমে। মূলত একটি হটস্পট তৈরী করা হয়ে থাকে রাউটারের মাধ্যমে যা মূল সার্ভার কম্পিউটারের সাথে সংযুক্ত থেকে ক্লান্তিহীনভাবে ডাটা সরবরাহ করতে থাকে।
বিষয়: তথ্য প্রযুক্তিরেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৭

Input device কোনটি

.
মনিটর
.
প্রিন্টার
.
মাউস
✓ সঠিক উত্তর
.
প্রসেসর

ব্যাখ্যা

কম্পিউটারে ইনপুট প্রদানের জন্য যে সকল যন্ত্র ব্যবহার করা হয় সেসব যন্ত্রকে ইনপুট ডিভাইস বলে।
বিষয়: তথ্য প্রযুক্তিরেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৮

ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করা হয়?

.
LAN
.
MAN
.
PAN
✓ সঠিক উত্তর
.
WAN
বিষয়: তথ্য প্রযুক্তিরেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৫৯

কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা যায়?

.

হাব

.

স্যুইচ

✓ সঠিক উত্তর
.

রিপিটার

.

ব্রিজ

বিষয়: তথ্য প্রযুক্তিরেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
৬০

কোনটি ওয়েব ব্রাউজার?

.
Skeype
.
viber
.
chrome
✓ সঠিক উত্তর
.
Facebook

ব্যাখ্যা

ব্যক্তিগত কম্পিউটারের জন্য বিদ্যমান উল্লেখযোগ্য ওয়েব ব্রাউজারের মধ্যে আছে ক্রোম, ফায়ারফক্স, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার এবং এজ প্রভৃতি
বিষয়: তথ্য প্রযুক্তিরেফারেন্স: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)