৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

মোট প্রশ্ন: ৭৬

পৃষ্ঠা এর পরবর্তী

এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসাইসাইয়ের ২০১২ সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছেন ----

.
অধ্যাপক কবীর চৌধুরী
.
হুমায়ূন আহমেদ
.
সৈয়দা রিজওয়ানা হাসান
✓ সঠিক উত্তর
.
অধ্যাপক মোজাফ্‌ফর আহমদ

ব্যাখ্যা

রামোন ম্যাগসেসে পুরস্কার ১৯৫৭ সালের এপ্রিল মাসে প্রবর্তিত হয়। এটি প্রবর্তন করেন নিউইয়র্ক শহরভিত্তিক রকফেলার ব্রাদার্স ফান্ড এর সম্মানিত ট্রাস্টি বৃন্দ। এই পুরস্কার প্রদান করা হয় ফিলিপাইনের প্রয়াত রাষ্ট্রপতি রামোন ম্যাগসেসে কে স্মরণ করে। ২০১২ সালে এই পুরস্কার লাভ করেন বাংলাদেশের সৈয়দা রিজওয়ানা হাসান।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নোবেল পুরস্কাররেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

২০১৬ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ---

.
রিও ডি জেনিরোতে
✓ সঠিক উত্তর
.
টোকিওতে
.
মেক্সিকো সিটিতে
.
জাকার্তায়

ব্যাখ্যা

২০১৬ সালের অলিম্পিক গেইমস অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো তে। এটি ৩১ তম অলিম্পিয়াডের আসর। এটি শুরু হয়েছিল ৫ আগস্ট এবং শেষ হয়েছিল ২১ আগস্ট। ২০২০ সালের অলিম্পিক গেইমস অনুষ্ঠিত হবে ২৩ জুলাই, ২০২১ থেকে ৮ আগস্ট, ২০২১ পর্যন্ত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অলিম্পিকরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

সুনামির কারণ হলো -----

.
চন্দ্র ও সূর্যের আকর্ষণ
.
আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত
.
সমুদ্র তলদেশের ভূমিকম্প
✓ সঠিক উত্তর
.
ঘূর্ণিঝড়

ব্যাখ্যা

সুনামি একটি জাপানি শব্দ, যার অর্থ পোতাশ্রয় ঢেউ। সুনামি সৃষ্টির কারণ হলো - সমুদ্র তলের গভীরে ২০ - ৩০ কিলোমিটারে সৃষ্ট ভুমিকম্প। আরেকটি মুল কারণ হলো টেকটনিক প্লেটের আকস্মিক কম্পন বা স্থানচ্যুতি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জলবায়ু ও আবহাওয়া, দুর্যোগরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

নারিকা-১ কি?

.
খরা সহিষ্ণু গম
.
খরা সহিষ্ণু ধান
✓ সঠিক উত্তর
.
উন্নত জাতের কলা
.
উন্নত জাতের পেয়ারা

ব্যাখ্যা

নারিকা - ১ হলো খরা সহিষ্ণু ধান। দেশের বন্যা কবলিত এলাকায় বন্যার পানি সরে যাবার পর আমন ধান লাগানোর জন্য চারা না পাওয়ার কারণে এই নারিকা ধান চাষ করা হয়। এটি একটি উচ্চফলনশীল ধান। এই আফ্রিকা থেকে আনীত ধান।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

UNIX কি?

.
এক ধরনের সফ্‌টওয়্যার
.
একটি অপারেটিং সিস্টেম
✓ সঠিক উত্তর
.
একটি গ্রাফিক্স প্রোগ্রাম
.
এক ধরনের প্যাকেজ প্রোগ্রাম

ব্যাখ্যা

UNIX - একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম সিস্টেম। এটি প্রথম নির্মিত হয় ৬০ ও৭০ এর দশকে বেল ল্যাবে। এর নেতৃত্বে ছিলেন কেন থমসন ও ডেনিস রিচি। ককম্পিউটার জগতে এই অসামান্য অবদানের জন্য তারা টুরিং পুরস্কার লাভ করেন।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

'ডটার অব পাকিস্তান ' বলা হয় কাকে ?

.
বেনজীর ভূট্টো
.
শিরিন এবাদি
.
মালালা ইউসুফজাঈ
✓ সঠিক উত্তর
.
নূরজাহান

ব্যাখ্যা

"ডটার অব পাকিস্তান" বলা হয় মালালা ইউসুফজাঈ কে। তিনি একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলন কর্মী। তিনি কম বয়সে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে শিক্ষা ও নারী আন্দোলন এর জন্য কাজ করেছেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পাকিস্তানরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

ইনসোমনিয়া একটি --

.
নিদ্রাহীনতাজনিত রোগ
✓ সঠিক উত্তর
.
স্নায়ুরোগ
.
চোখের রোগ
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

ইনসোমনিয়া একটি ঘুমের সমস্যা যার কারণে মানুষ ঘুম আসতে পারে না এবং ঘুমিয়ে থাকতে সমস্যা হয়। এটি দুই প্রকার। যথা:
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

বাংলাদেশে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় গড়ে তোলা হবে?

.
কুতুবদিয়া
.
হাতিরদিয়া
.
মংলা
.
সোনাদিয়া
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

প্রস্তাবিত সমুদ্র বন্দর স্থাপিত হচ্ছে কক্সবাজার এর সোনাদিয়া দ্বীপে। এটি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অন্তর্গত কুতুবজোম ইউনিয়ন এ অবস্থিত একটি দ্বীপ। চারদিকে গভীর সমুদ্রের ঢেউ সমৃদ্ধ ৯ বর্গকিলোমিটার দীর্ঘ এটি মুলত প্যারা দ্বীপ নামেও পরিচিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সমুদ্র বন্দররেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)

কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?

.
ব্রাজিল
.
আর্জেন্টিনা
.
পেরু
.
পানামা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পানামা দেশটি মধ্য আমেরিকা অঞ্চলে অবস্থিত। এর রাজধানী পানামা সিটি। পানামা দেশটি স্পেনের উপনিবেশ ছিল। এদেশের মুদ্রার নাম বেলবো। পানামা দেশটি উত্তর ও দক্ষিণ আমেরিকা কে যুক্ত করেছে। আর পানামা খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: দক্ষিণ আমেরিকারেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১০

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এডভোকেট বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?

.
১৮ তম
.
১৯ তম
.
২০ তম
.
২১ তম
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বর্তমান এ ২১ তম রাষ্ট্রপতি। তিনি ব্যক্তি হিসেবে ১৭ তম রাষ্ট্রপতি। তিনি ২য় মেয়াদে রাষ্ট্রপতি হন ৭ ফেব্রুয়ারি, ২০১৮ সালে এবং এখন পর্যন্ত বর্তমান আছেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: রাষ্ট্রপতিরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১১

কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচাইতে বড় এবং রাত সবচাইতে ছোট হয়?

.
২১ মার্চ
.
২১ জুন
✓ সঠিক উত্তর
.
২৩ জুলাই
.
২১ সেপ্টেম্বর

ব্যাখ্যা

২১ জুন উত্তর গোলার্ধ তে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়। এ তারিখে সূর্যের উত্তরায়নের ফলে সূর্য থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দুরত্ব সবচেয়ে বেশি হয়। একে অপসুর বলে। এজন্য ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় এবং রাত সবচেয়ে ছোট হয়।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১২

সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই?

.
মালদ্বীপ
✓ সঠিক উত্তর
.
ভুটান
.
নেপাল
.
আফগানিস্তান

ব্যাখ্যা

SAARC - South Asian Association for Regional Co - operation.সার্ক এর সদস্য দেশ ৮ টি। যথা :বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল, ভূটান, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান। এর মধ্যে মালদ্বীপে কোন বিশ্ববিদ্যালয় নেই।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: SAARC-সার্করেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১৩

'শাবাশ বাংলাদেশ' ভাস্কর্যটির শিল্পী কে?

.
হামিদুজ্জামান
.
মৃনাল সেন
.
শামিম শিকদার
.
নিতুন কুণ্ডু
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

"শাবাশ বাংলাদেশ" ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার চত্বরে অবস্থিত। এর স্থপতি নিতুন কুন্ডু। এটি উদ্বোধন করা হয় ১৯৯১ সালে। নিতুন কুণ্ডু "সার্ক ফোয়ারা" ভাস্কর্যেরও স্থপতি। তিনি ১৯৯৭ সালে একুশে পদক পুরস্কার লাভ করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্যরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১৪

'লৌহ মানবী' হিসেবে খ্যাত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার মৃত্যুবরণ করেন কোন তারিখে?

.
৮ মার্চ ২০১৩
.
১৮ মার্চ ২০১৩
.
৮ এপ্রিল ২০১৩
✓ সঠিক উত্তর
.
১৮ এপ্রিল ২০১৩

ব্যাখ্যা

লৌহমানবী মার্গারেট থ্যাচার ব্রিটেনের ১ম মহিলা প্রধানমন্ত্রী। তিনি ৮ এপ্রিল ২০১৩ সালে লন্ডনের ওয়েষ্টমিনস্টার এ পক্ষাঘাত এ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রধানমন্ত্রীরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১৫

CIRDAP এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

.
মেলবোর্ন
.
জাকার্তা
.
ঢাকা
✓ সঠিক উত্তর
.
দিল্লী

ব্যাখ্যা

CIRDAP - Centre on Integrated Rural Development for Asia and the Pacific..
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: CIRDAP-Centre on Integrated Rural Development for Asia and the Pacificরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১৬

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন ----

.
তোফায়েল আহমেদ
.
আব্দুল গাফফার চৌধুরী
.
সুনীল গঙ্গোপাধ্যায়
.
এম. আর. আখতার মুকুল
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন এম আর আখতার মুকুল। চরম পত্র অনুষ্ঠানটি স্বাধীন বাংলা বেতারকেন্দ্র চালু হবার দিন ২৫ শে মে থেকে শুরু করে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হবার দিন পর্যন্ত প্রচারিত হয়েছে। চরমপত্র অনুষ্ঠানটিরটির নামকরণ করেন আশফাকুর রহমান কহান।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: স্বাধীন বাংলা বেতার কেন্দ্ররেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১৭

মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

.
ক্যাপ্টেন এম. মনসুর আলী
.
তাজউদ্দীন আহমদ
.
খন্দকার মোশতাক আহমদ
.
এ. এইচ. এম. কামারুজ্জামান
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মুজিবনগর সরকারের কার্যাবলীরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১৮

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত?

.
চট্টগ্রাম
.
খাগড়াছড়ি
.
বান্দরবান
✓ সঠিক উত্তর
.
রাঙ্গামাটি

ব্যাখ্যা

তাজিংডং বা বিজয় বাংলাদেশের সর্বোচচ পর্বত শৃৃঙ্গ। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বান্দরবান জেলার রুমা উপজেলার সাইচল পর্বত সারি তে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিখ্যাত পর্বতরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
১৯

কোন দেশে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে?

.
আইভরি কোস্ট
.
লাইবেরিয়া
.
সিয়েরা লিওন
✓ সঠিক উত্তর
.
মিশর

ব্যাখ্যা

সিয়েরা লিওন বাংলা ভাষাকে ২য় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। ১৯০১ - ২০০২ সাল পর্যন্ত দেশটি বিধ্বস্ত হয়েছে গৃহযুদ্ধের অভিশাপে। এ সময় দেশে শান্তি ফেরানোর জন্য জাতিসংঘ বিপুল পরিমাণে শান্তি বাহিনী নিয়োগ করে যার বেশিরভাগ ছিল বাংলাদেশী সেনা। এই কৃতজ্ঞতা প্রকাশে প্রেসিডেন্ট আহমাদ তেজান কাব্বাহ বাংলা কে ২য় রাষ্ট্রভাষারর মর্যাদা দেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিভিন্ন রাষ্ট্রিয় তথ্যরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)
২০

বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

.
১৯৭২ সালে
.
১৯৭৪ সালে
✓ সঠিক উত্তর
.
১৯৮০ সালে
.
১৯৮২ সালে

ব্যাখ্যা

বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর। বাংলাদেশ ও জাতিসংঘের গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম সৈন্যদাতা দেশ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতিসংঘরেফারেন্স: ৯ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (28-08-2013)