৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

মোট প্রশ্ন: ১০০

পৃষ্ঠা এর পরবর্তী

ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ?

.
১৬১০ সালে
✓ সঠিক উত্তর
.
১৫১০ সালে
.
১৭১০ সালে
.
১৮১০ সালে

ব্যাখ্যা

খ্রিস্টীয় ১৩শ শতাব্দীর শেষের দিকে মুসলমানেরা ঢাকা অধিকার করে। মোঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ১৬ জুলাই ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করা হয়। সম্রাট জাহাঙ্গীর - এর নাম অনুসারে রাজধানীর নাম জাহাঙ্গীরনগর রাখা হয়। সম্রাট জাহাঙ্গীরের জীবিতকাল পর্যন্ত এ নাম বজায় ছিলো।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ঢাকা জেলারেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

বাংলাদেশের 'কৃষি দিবস' ____

.
পহেলা কার্তিক
.
পহেলা অগ্রহায়ণ
✓ সঠিক উত্তর
.
পহেলা পৌষ
.
পহেলা আষাঢ়

ব্যাখ্যা

বাংলাদেশের কৃষি দিবস পহেলা অগ্রহায়ণ। কৃষিই সমৃদ্ধি এ শ্লোগানকে ধারণ করে ২০০৮ সালের ১৫ নভেম্বর বাংলা ১ গ্রহায়ণ ১৪১৫ প্রথম জাতীয় কৃষি দিবস পালন করা হয়। সেই থেকে প্রতিবছর কৃষি দিবস পালিত হয়ে আসছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভাষা, দিবস, বিমান সংস্থা, বিমান বন্দর ও সামরিক ঘাঁটিরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

UNESCO --র সদর দপ্তর কোথায় অবস্থিত ?

.
লন্ডনে
.
জেনেভায়
.
নিউইয়র্কে
.
প‍্যারিসে
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১৬ নভেম্বর ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত UNESCO - এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে UNESCO - এর বর্তমান সদস্য ১৯৩ । ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক আদ্রে আজুলে ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: UNESCO-United Nations Educational, Scientific and Cultural Organization (ইউনেস্কো)রেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

সিডর শব্দের অর্থ কী ?

.
চোখ
✓ সঠিক উত্তর
.
বন‍্যা
.
ঝড়
.
সমুদ্র

ব্যাখ্যা

সিডর সিংহলি শব্দ। এর অর্থ চোখ। ভারত মহাসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছ থেকে উৎপত্তি হয়ে এটি ১৫ নভেম্বর ২০০৭ সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় আঘাত হানে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভিন্ন অর্থে কাছাকাছি শব্দরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে ?

.
রুয়ান্ডা
.
ইরিত্রিয়া
.
সিয়েরা লিওন
✓ সঠিক উত্তর
.
লাইবেরিয়া

ব্যাখ্যা

বাংলাকে অন্যতম ভাষা হিসেবে মর্যাদা দিয়েছে সিয়েরা লিল। এর মূলে রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিয়েরা লিওনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অনন্য অবদান ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতিরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

কোন দেশের সংবিধান অলিখিত ?

.
ফ্রান্স
.
ইতালি
.
ব্রিটেন
✓ সঠিক উত্তর
.
আমেরিকা

ব্যাখ্যা

যুক্তরাজ্যের লিখিত সংবিধান নেই। এটা আচার - আচরণ, প্রথা ও রীতিনীতির ওপর ভিত্তি করে গড়ে উঠে। লিখিত অংশ যে নেই তা নয়, তবে লিখিত খুব কম ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অলিখিত সংবিধানরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

২০১০ সালে বাংলাদেশ বিমান ঢাকা থেকে প্রথম হজ্ব ফ্লাইট কবে থেকে যাত্রা শুরু করে ?

.
৯ - ১০ - ১০
.
৮ - ১০ - ১০
✓ সঠিক উত্তর
.
৭ - ১০ - ১০
.
৬ - ১০ - ১০
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ঢাকা জেলারেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

OIC -এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক ?

.
বাংলাদেশ
.
তুরস্ক
.
মালয়েশিয়া
.
সৌদি আরব
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ইসলামিক সহযোগিতা সংস্থার (OIC) পরবর্তী সেক্রেটারি জেনারেল বা মহাসচিব নির্বাচিত হয়েছেন হুসেইন ইব্রাহিম তাহা । তিনি আফ্রিকার দেশ চাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি বর্তমান মহাসচিব ইউসেফ আহমেদ আল - ওথাইমিনের স্থলাভিষিক্ত হবেন। ২০২১ সালের নভেম্বর মাসে ওথাইমিনের মেয়াদ শেষে ওআইসির ১২তম মহাসচিব হিসেবে দায়িত্ব নেবেন তাহা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: OIC- ওআইসিরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)

ADB এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

.
জাকার্তায়
.
ম‍্যানিলায়
✓ সঠিক উত্তর
.
ইন্দোনেশিয়ায়
.
শ্রীলঙ্কায়

ব্যাখ্যা

১৯ ডিসেম্বর ১৯৬৬ সালে এশীয় উন্নয়ন ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত। এর বর্তমান সদস্য সংখ্যা ৬৮।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আন্তর্জাতিক সংস্থারেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১০

তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত ?

.
কুমিল্লা
✓ সঠিক উত্তর
.
রংপুর
.
সিলেট
.
যশোর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কুমিল্লা জেলারেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১১

প্রাচীন 'চন্দদ্বীপ' এর বর্তমান নাম কি ?

.
নোয়াখালী
.
বগুড়া
.
খুলনা
.
বরিশাল
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সুপ্রাচীনকালে বর্তমান বৃহত্তর বরিশাল অঞ্চল চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। ইতিহাসবিদদের মতে, প্রাকৃতিক কারণে এ অঞ্চলের চন্দ্রকলার মতাে হ্রাস - বৃদ্ধি ঘটতাে বলে অথবা চাঁদের আকৃতির ছিল বলে নাম হয় চন্দ্রদ্বীপ। স্থানীয় কিংবদন্তি অনুসারে, চন্দ্রদ্বীপের কায়স্থ বসুবংশীয় জমিদারগণের দনুজমর্দন দেব, চন্দ্রশেখর চক্রবর্তীর কৃপায় রাজ্য লাভ করে এবং ব্রাহ্মণের নামেই স্থানের নামকরণ করেন চন্দ্রদ্বীপ । ঐতিহাসিক মতে, রাজা চন্দ্রবর্মার নামানুসারে নামকরণ হয় চন্দ্রদ্বীপ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের দ্বীপসমূহরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১২

গোবি মরুভূমি কোথায় অবস্থিত ?

.
উওর আফ্রিকা
.
এশিয়া
.
চীন
✓ সঠিক উত্তর
.
দক্ষিণ আফ্রিকা

ব্যাখ্যা

গােবি মরুভূমি চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত। এ মরুভূমির অংশবিশেষ চীনের উত্তর এবং উত্তর - পশ্চিম অংশে এবং বাকি অংশ মঙ্গোলিয়ার দক্ষিণে। গােবি মরুভূমি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: গোবি মরুভূমিরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৩

পল্লী উন্নয়ন একাডেমী (RDA) কোথায় অবস্থিত ?

.
কুমিল্লা
.
বগুড়া
✓ সঠিক উত্তর
.
যশোর
.
রাজশাহী

ব্যাখ্যা

পল্লী উন্নয়ন একাডেমী (RDA) ১৯ জুন ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বগুড়ায় অবস্থিত। এ প্রতিষ্ঠানটি প্রশিক্ষণপ্রদান, গবেষণা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মশালার আয়ােজন করে থাকে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: গুরুত্বপূর্ণ সংস্থা বা প্রতিষ্ঠানরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৪

ইতিহাস - বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?

.
ইতালি
.
স্পেন
.
তুরস্ক
✓ সঠিক উত্তর
.
গ্রিস

ব্যাখ্যা

ট্রয় নগরীর সাথে মহাবীর হেক্টরের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে রয়েছে। সুন্দরী হেলেনকে কেন্দ্র করে যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে হেক্টর পরাস্ত হয়। গ্রিকরা ট্রয় নগরী দখল করে আগুন ধরিয়ে দেয়। | ইতিহাস - বিখ্যাত এ ট্রয় নগরীটি বর্তমান তুরস্কে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ইতিহাসরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৫

বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি ?

.
খনিজ তৈল
.
খরস্রোতা নদী
.
প্রাকৃতিক গ্যাস
✓ সঠিক উত্তর
.
উপরের সবগুলো

ব্যাখ্যা

বিদ্যুৎ শক্তির প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের বিদ্যুৎ শক্তিরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৬

বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ?

.
হাতিয়া
.
সন্দ্বীপ
.
ভোলা
✓ সঠিক উত্তর
.
সেন্টমার্টিন

ব্যাখ্যা

বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভােলা। এটি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। ভােলা দ্বীপের আয়তন ৩৪০৩ বর্গ কিমি। ভােলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান শাহবাজপুর গ্যাস উত্তোলন কেন্দ্র, মনপুরা দ্বীপ ইত্যাদি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের দ্বীপরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৭

বাংলাদেশ কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ?

.
১৯৭২ সালে
.
১৯৭৩ সালে
.
১৯৭৪ সালে
✓ সঠিক উত্তর
.
১৯৭৬ সালে

ব্যাখ্যা

১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৩৬তম সদস্য পদ লাভ করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতিসংঘরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৮

কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে ?

.
সিপিইউ (CPU)
✓ সঠিক উত্তর
.
মনিটর
.
কীবোর্ড
.
মাউস

ব্যাখ্যা

CPU - এর পূর্ণরূপ হলাে Central Processing unit. কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা সিপিইউএর উপর নির্ভরশীল। সিপিইউ কম্পিউটারের সকল অংশের নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ সংকেত প্রদান করে, মেমােরি থেকে ডেটা ও ইন্সট্রাকশন প্রদান করে এবং ইন্সট্রাকশন ডিকোড করে, গাণিতিক বা যুক্তিমূলক কাজ বা সিদ্ধান্তমূলক কাজ করে। এ সকল কারণে সিপিইউকে কম্পিউটারের মস্তিক বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কম্পিউটারের যত কথারেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
১৯

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম কি ?

.
জন হাওয়ার্ড
.
কেভিন বার্ড
.
ম‍্যালকম টার্নবুল
✓ সঠিক উত্তর
.
কেভিন হ‍্যারিসন

ব্যাখ্যা

অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত দক্ষিণ গোলার্ধের একটি দেশ । 'অস্ট্রেলিয়া' একটি ল্যাটিন শব্দ - যার অর্থ দক্ষিণাঞ্চল । অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন স্কট মরিসন । তিনি অস্ট্রেলিয়ার ৩০ তম প্রেসিডেন্ট ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অস্ট্রেলিয়ারেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)
২০

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল ?

.
১০ টি
.
১২ টি
.
০৯ টি
.
১১ টি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। জেনারেল এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে এ সময় নিয়ােগ দেয়া হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সেক্টর ও সেক্টর কমান্ডারগণরেফারেন্স: ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (11-12-2010)