স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)

মোট প্রশ্ন: ৭০

পৃষ্ঠা এর পরবর্তী

বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-

.

সংস্কৃত

.

পাঠান

.

প্রাকৃত

✓ সঠিক উত্তর
.

অপভ্রংশ

ব্যাখ্যা

সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে মনের ভাব প্রকাশের নানা রীতি চালু ছিল। সেখান থেকেই অঞ্চলভেদে উৎপত্তি হয় ভিন্ন ভিন্ন প্রাকৃতভাষা। আমাদের এই নদী বিধৌত পূর্ব অঞ্চলের মানুষেরা যে প্রকৃত ভাষায় কথা বলতে, তা হলো মাগধী।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)

"কৃষ্ণকীর্তন কাব্য" কোথা থেকে উদ্ধার করা হয়েছিল ?

.

নেপালের রাজ দরবার থেকে

.

গোয়ালঘর থেকে

✓ সঠিক উত্তর
.

পাঠশালা থেকে

.

মন্দির থেকে

বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)

সংশয়' এর বিপরীতার্থক শব্দকোনটি ?

.

নিৰ্ভয়

.

বিস্ময়

.

প্রত্যয়

✓ সঠিক উত্তর
.

দ্বিধা

ব্যাখ্যা

সংশয়এর বিপরীতার্থক শব্দ প্রত্যয়। সংশয় শব্দের অর্থ: সন্দেহ, দ্বিধা। তাই সংশয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)

আনারস' এবং 'চাবি' শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে-

.

পর্তুগিজ ভাষা হতে

✓ সঠিক উত্তর
.

আরবি ভাষা হতে

.

দেশি ভাষা হতে

.

ওলন্দাজ ভাষা হতে

ব্যাখ্যা

পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দঃ পাদ্রী, বালতি, আনারস, চাবি, আলপিন, পাউরুটি, গির্জা, গুদাম, আলমারি।পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশল :
গীর্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে পাউরুটি আনারস পেঁপে পেয়ারা আলপিনআলকাতরা রাখলেন।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)

অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?

.

ক্ষিতি

.

পৃথ্বী

.

নীর

✓ সঠিক উত্তর
.

অবনী

ব্যাখ্যা

অদিতি' শব্দের অর্থ পৃথিবী। পৃথিবীর অন্যান্য সমার্থক শব্দগুলো হলো - ধরা, ধরণী, ধরিত্রী,মহী মেদিনী, ক্ষিতি, অবনী, বসুন্ধরা, বসুমতী , দুনিয়া, বসুধা, ভূ, ভূমণ্ডল ,জগৎ মর্ত্য, ব্রহ্মণ্ড, বিশ্ব, ভুবন, অখিল, ভূলোক, সংসার প্রভৃতি। অন্যদিকে নীর শব্দের সমার্থক : পানি, জল, বারি।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)

‘উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?

.

ফার্সি

.

তুর্কি

✓ সঠিক উত্তর
.

পর্তুগিজ

.

আরবি

বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)

‘তুলসী বনের বাঘ' বাগধারাটির অর্থ কি ?

.

নিৰ্ভীক

.

শক্তিশালী

.

অপদার্থ

.

ভন্ড

✓ সঠিক উত্তর
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)

বর্ণ হচ্ছে ?

.

একসংগে উচ্চারিত ধ্বনিগুচ্ছ

.

ধ্বনি নির্দেশক প্রতীক

✓ সঠিক উত্তর
.

ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ

.

কোনটিই নয়

বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)

কোনটি সঠিক বানান ?

.

নিশিথিনী

.

নিশীথিনী

✓ সঠিক উত্তর
.

নীশিথিনী

.

নিশিথিনি

ব্যাখ্যা

নিশীথিনী - [বিশেষ্য পদ] রাত্রি, রজনী।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
১০

পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে ---

.

ভরত চন্দ্র রায়

.

দৌলত কাজী

.

সৈয়দ হামজা

✓ সঠিক উত্তর
.

আব্দুল হাকিম

ব্যাখ্যা

সৈয়দ হামজা (জন্ম: ১৭৫৫ - মৃত্যু: ১৮১৫) সপ্তদশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি পুথিঁ সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
১১

জীজ্ঞাসিবে জন জনে বাক্যে নিম্নরেখা কোন কারকে কোন বিভক্তি

.

অপাদানে সপ্তমী

.

কর্মে সপ্তমী

✓ সঠিক উত্তর
.

করনে সপ্তমী

.

কর্তায় সপ্তমী

ব্যাখ্যা

যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কাকে বলে। কর্ম দুপ্রকার : মুখ্যকর্ম গৌণকর্ম । যেমন: বাবা আমাকে (গৌণকর্ম ) একটি কলম (মুখ্যকর্ম) কিনে দিয়েছেন। সপ্তমী বিভক্তির আকৃতি (একবচনে) এ, (য়) , য়, তে, এতে। (বহুবচনে) দিগে, দিগেতে ,গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
১২

পদাবলী লিখেছেন কে?

.

রবীন্দ্রনাথ ঠাকুর

✓ সঠিক উত্তর
.

মাইকেল মধুসূদন দত্ত

.

ঈশ্বরচন্দ্র গুপ্ত

.

কায়কোবাদ

ব্যাখ্যা

ভানুসিংহ ঠাকুরের পদাবলী' রবীন্দ্রনাথ ঠাকুরের পদাবলী
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
১৩

পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?

.

অব্যয়ীভাব

.

তৎপুরুষ

✓ সঠিক উত্তর
.

বহুব্রীহি

.

কর্মধারায়

ব্যাখ্যা

পুষ্পের সৌরভ = পুষ্পসৌরভ ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যথা : চায়ের বাগান = চাবাগান, রাজার পুত্র = রাজপুত্র ,খেয়ার ঘাট = খেয়াঘাট , অনুরুপভাবে ছাত্রসমাজ , দেশসেবা, দিল্লিশ্বর, বিড়ালছানা।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
১৪

কোনটি তদ্ভব শব্দ

.

চাঁদ

✓ সঠিক উত্তর
.

সূর্য

.

নক্ষত্র

.

গগন

ব্যাখ্যা

বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যে সব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিলো, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। অবশ্য, তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে। যেমন - সংস্কৃত ‘হস্ত’ শব্দটি প্রাকৃততে ‘হত্থ’ হিসেবে ব্যবহৃত হতো। আর বাংলায় এসে সেটা আরো সহজ হতে গিয়ে হয়ে গেছে ‘হাত’। তেমনি, চর্মকার˂>চম্মআর˂ >চামার,
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
১৫

‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ-

.

ষড়+ঋতু

.

যত্ + ঋতু

.

ষট + ঋতু

✓ সঠিক উত্তর
.

কোনটিই নয়

ব্যাখ্যা

ষট+ ঋতু
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
১৬

বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা ?

.

দীনেশ চন্দ্র সেন

✓ সঠিক উত্তর
.

সুনীতি কুমার চট্টোপাধ্যায়

.

ড. মুহাম্মদ শহীদুল্লাহ

.

সুকুমার সেন

ব্যাখ্যা

বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক দীনেশচন্দ্র সেন (১৮৬৬ - ১৯৩৯ খ্রি). কর্তৃক রচিত 'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম যথার্থ ইতিহাস গ্রন্থ। 'পূর্ববঙ্গ গীতিকা' ও 'মৈমনসিংহ গীতিকা' সম্পাদনা তার বঙ্গ - সংস্কৃতি সেবার আর এক শ্রেষ্ঠ নিদর্শন।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
১৭

মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত ?

.

ঘর থেকে ছাড়া ঘড়ছাড়া

.

অরুণের মত রাঙা অরুণরাঙা

.

হাসিমাখা মুখ-হাসিমুখ

✓ সঠিক উত্তর
.

ক্ষণ ব্যাপিয়া স্থায়ী ক্ষণস্থায়ী

ব্যাখ্যা

মধ্যপদলোপী কর্মধারয়: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, ব্রাহ্মণ ধর্মীয় প্রধান পুরোহিত = ব্রাহ্মণ পুরোহিত, জগতের রক্ষাকারী ঈশ্বর = জগদীশ্বর, সূর্য উদয়কালীন মন্ত্র = সূর্যমন্ত্র, মৌ ভর্তি চাক = মৌচাক, গাছকদম = গাছে ফুটিত কদম, সন্ধিগীত = সন্ধি যোগঘটানো গীত,কাঁচা অবস্থায় কলা = কাঁচকলা।চিকিৎসাশাস্ত্র‌‌ = চিকিৎসা বিষয়ক শাস্ত্র
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
১৮

'আমার সন্তান যেন থাকে দুখেভাতে' এই মনোবাক্যটি কার?

.

ভবানন্দের

.

ভীদুদণ্ডের

.

ঈশ্বরী পাটনীর

✓ সঠিক উত্তর
.

প্রফুল্লরায়ের

ব্যাখ্যা

মধ্যযুগের বাংলা সাহিত্যর অন্যতম শ্রেষ্ঠ ও মঙ্গল কাব্যধারার শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যের একটি বিখ্যাত উক্তি এটি। কাব্যে উক্তিটি করেছিল ঈশ্বরী পাটনী।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
১৯

যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে কী বলা হয় ?

.

মাত্রাবৃত্ত

.

স্বরবৃত্ত

✓ সঠিক উত্তর
.

পয়ার

.

অপবৃত্ত

ব্যাখ্যা

যে ছন্দ পাঠকালে, উচ্চারন গতিবেগ দ্রুত হয়, শ্বাসঘাত পরে,
পর্বগুলো হয় ছোট কেবল ৪ মাত্রার এবং যে ছন্দে অক্ষর
মানেই ১ মাত্রা ধরা হয়, তাকে স্বরবৃত্ত ছন্দ বলে।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)
২০

বাংলা লিপির উৎস?

.

সংস্কৃত

.

চীনা লিপি

.

আরবি লিপি

.

ব্রাহ্মী লিপি

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

প্রাচীন ভারতীয় লিপি দুটি। ব্রাহ্মী ও খরোষ্ঠী। ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত। পুর্বী লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পশ্চিমা লিপি। পুর্বী লিপির কুটিল রূপ হতে বাংলা লিপির উদ্ভব।
বিষয়: বাংলারেফারেন্স: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-05-2023)