সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)

মোট প্রশ্ন: ১৩১

পূর্ববর্তীপৃষ্ঠা এর
১২১

'আমার গানের মালা আমি করবো "কারে" দান'--- নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

.
করণে সপ্তমী
.
কর্মে সপ্তমী
✓ সঠিক উত্তর
.
কর্তায় সপ্তমী
.
অপাদানে সপ্তমী

ব্যাখ্যা

যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্ম কারক বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক হয়।
বিষয়: বাংলাটপিক: কারক ও বিভক্তিরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১২২

আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো -- বাক্যটিতে কোন দোষ আছে?

.
বাগধারার দোষ
.
গুরুচন্ডালী দোষ
.
উপমার ভুল প্রয়োগ
✓ সঠিক উত্তর
.
বাহুল্য দোষ

ব্যাখ্যা

এখানে উপমার প্রয়োগ ভুল হয়েছে হ্রদয় মন্দিরে বীজ বপন করা যায় না
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১২৩

He is out of luck - এর সঠিক অনুবাদ কোনটি?

.
ভাগ্যহারা সে
.
সে ভাগ্য মানে
.
তার পোড়া কপাল
✓ সঠিক উত্তর
.
সে ভাগ্যবান
বিষয়: বাংলাটপিক: অনুবাদরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১২৪

কোনটি বিশেষণের বিশেষণ?

.
"এই" আমি আর নই একা
.
বাতাস "ধীরে" বইছে
.
"অতিশয় " মন্দ কথা
✓ সঠিক উত্তর
.
মেঘনা " বড়" নদী

ব্যাখ্যা

মন্দ নিজেই একটি বিশেষন। আবার অতিশয় তাকে আরও বিশেষায়িত করেছে। তাই এটি বিশেষনের বিশেষন
বিষয়: বাংলাটপিক: বিশেষণরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১২৫

কোনটি মিশ্র শব্দ?

.
চা-চিনি
.
চৌহদ্দী
✓ সঠিক উত্তর
.
নামাজ-রোজা
.
স্কুল-কলেজ

ব্যাখ্যা

চৌ + হদ্দি শব্দটি ফারসি + আরবি ভাষার শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে।
বিষয়: বাংলাটপিক: মিশ্র শব্দরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১২৬

'ইঁদুর কপালে'-এর বিপরীত বাগধারা কোনটি?

.
অদৃষ্টের পরিহাস
.
অন্ধকার দেখা
.
একাদশে বৃহস্পতি
✓ সঠিক উত্তর
.
কেউকেটা

ব্যাখ্যা

'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ = মন্দ ভাগ্য
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১২৭

'দুর্যোগ'- এর সন্ধি বিচ্ছেদ কি?

.
দুহ:+ যোগ
.
দুর+যোগ
.
দু: + যোগ
✓ সঠিক উত্তর
.
দুহ+যোগ

ব্যাখ্যা

অ, আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সাথে য, র, ল, ব, হ - এর সন্ধি হলে বিসর্গ স্থানে 'র' হয়। যেমনঃ দুঃ + যোগ = দুর্যোগ।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১২৮

পৃথিবীর সকল ধর্মীয় গ্রন্থের মধ্যে সর্বাধিক পঠিত গ্রন্থ কোনটি?

.
বুখারী শরীফ
.
কুরআন শরীফ
✓ সঠিক উত্তর
.
বাইবেল
.
তাওরাত

ব্যাখ্যা

পৃথিবীর সর্বধিক পঠিত গ্রন্থ হলো আল কুরআন। এটি মানবজাতির সঠিক পথে চালনা করার দিশারি। এটির মধ্য মানুষের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবকিছুর কথা বলা আছে। এই কিতাবের মধ্য বিন্দুমাত্র ভুল বা মিথ্যা নেই। বিশ্বে এমন কোন কিতাব নেই যেটা এই পবিত্র কিতাব কুরআনের সমান পঠিত হয়।
বিষয়: বাংলাটপিক: গ্রন্থরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১২৯

'দুধের মাছি' প্রবাদটির অর্থ কি?

.
বেহায়া
.
স্বার্থপর ব্যক্তি
.
চালবাজ লোক
.
সুসময়ের বন্ধু
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সু সময়ের বন্ধু। দুঃসময়ে বন্ধুর অভাব হলেও সুসময়ে বন্ধুর অভাব হয় না। সুসময়ের বন্ধুকে 'দুধের মাছি' দিয়ে প্রতীকি অর্থে প্রকাশ করা হয়।
বিষয়: বাংলাটপিক: প্রবাদ-প্রবচনরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১৩০

যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে। এক কথায়--

.
অপরিণামদর্শী
.
অবিবেচক
.
অবিমৃষ্যকারী
✓ সঠিক উত্তর
.
অনাচারী

ব্যাখ্যা

যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে। এক কথায় - - অবিমৃষ্যকারী
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)
১৩১

যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে বলে--

.
নাম বিশেষণ
.
ভাব বিশেষণ
✓ সঠিক উত্তর
.
ক্রিয়া বিশেষণ
.
বিশেষণের বিশেষণ
বিষয়: বাংলাটপিক: বিশেষ্যরেফারেন্স: সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2001-(20-05-2001)