১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)

মোট প্রশ্ন: ৮৪

পৃষ্ঠা এর পরবর্তী

কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?

.
তিনিই সমাজের মাথা
.
মাথা খাটিয়ে কাজ করবে
✓ সঠিক উত্তর
.
লজ্জায় আমার মাথা কাটা গেল
.
মাথা নেই তার মাথা ব্যথা
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)

কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে ?

.
নিখুঁত
.
আনমনা
.
অবহেলা
.
নিমরাজী
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)

"আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---

.
পর্তুগিজ ভাষা থেকে
✓ সঠিক উত্তর
.
আরবি ভাষা থেকে
.
দেশী ভাষা থেকে
.
ওলন্দাজ ভাষা থেকে

ব্যাখ্যা

পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দঃ পাদ্রী, বালতি, আনারস, চাবি, আলপিন, পাউরুটি, গির্জা, গুদাম, আলমারি।পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশল :
গীর্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে পাউরুটি আনারস পেঁপে পেয়ারা আলপিনআলকাতরা রাখলেন।
বিষয়: বাংলাটপিক: বাংলা ভাষা (ব্যাকরণ)রেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)

'কবর' নাটকটির লেখক----

ব্যাখ্যা

কবর নাটকটি লিখেছেন মুনীর চৌধুরী।নাটকটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষিতে রচিত। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন ১৯৫৩ সালে প্রাবন্ধিক ও সাংবাদিক রণেশ দাশগুপ্তের অনুরোধে লেখেন নাটকটি কারাগারে বসে নাটকটি রচনা করেন। মুর্দা ফকির অন্যতম চরিত্র।
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)

'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?

.
কারো পৌষ মাস, কারো সর্বনাশ
.
চাল না চুলো, ঢেঁকী না কুলো
.
সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
✓ সঠিক উত্তর
.
বোঝার উপর, শাকের আঁটি
বিষয়: বাংলাটপিক: প্রবাদ-প্রবচনরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)

শুদ্ধ বাক্য কোনটি?

.
দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
.
দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
.
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
✓ সঠিক উত্তর
.
দুর্বলবশত অনাথা বসে পড়ল

ব্যাখ্যা

দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
বিষয়: বাংলাটপিক: বাক্য শুদ্ধিকরণরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)

ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়----

.
বিভক্তি
.
ধাতু
✓ সঠিক উত্তর
.
প্রত্যয়
.
কৃৎ
বিষয়: বাংলাটপিক: ধাতু (বাংলা ব্যাকরণ)রেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)

'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ ----

.
রত্না + কর
.
রত্ন + কর
.
রত্না + আকার
.
রত্ন + আকর
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)

কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?

.
পাকা পাকা আম
✓ সঠিক উত্তর
.
ছি ছি কি করছ
.
নরম নরম হাত
.
উড়ু উড়ু মন

ব্যাখ্যা

পাকা পাকা বলতে আধিক্য বোঝানো হয়েছে। দ্বিরুক্ত শব্দ বলতে বোঝায় ঐ সকল শব্দ, যা বাক্যের মধ্যে পরপর দু'বার উচ্চারিত হয়েছে।
বিষয়: বাংলাটপিক: শব্দের দ্বিরুক্তি বা শব্দদ্বৈতরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
১০

কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?

.
যত গর্জে তত বৃষ্টি হয় না
.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
✓ সঠিক উত্তর
.
নাচতে না জানলে উঠোন ভাঙ্গা
.
যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়

ব্যাখ্যা

বাকি গুলো হবে - যত গর্জে তত বর্ষে না, নাচতে না জানলে উঠান বাঁকা এবং যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়।
বিষয়: বাংলাটপিক: প্রবাদ-প্রবচনরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
১১

বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-----

.

রবীন্দ্রনাথ ঠাকুর

✓ সঠিক উত্তর
.

বিষ্ণু দেব

.

সুধীন্দ্রনাথ দত্ত

.

বুদ্ধদেব বসু

বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
১২

'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা----

.
অগ্রপথিক
.
বিদ্রোহী
.
প্রলয়োল্লাস
✓ সঠিক উত্তর
.
ধূমকেতু
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
১৩

'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-----

.
কবিতার নাম
.
গল্প সংকলনের নাম
.
উপন্যাসের নাম
✓ সঠিক উত্তর
.
কাব্য সংকলনের নাম

ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, চোখের বালি, চার অধ্যায় ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
১৪

'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি'র রচয়িতা কে ?

.
শামসুর রাহমান
.
আলতাফ মাহমুদ
.
হাসান হাফিজুর রহমান
.
আব্দুল গাফ্‌ফার চৌধুরী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
বিষয়: বাংলাটপিক: মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা সাহিত্যরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
১৫

কোনটি তদ্ভব শব্দ ?

.
চাঁদ
✓ সঠিক উত্তর
.
সূর্য
.
নক্ষত্র
.
গগন

ব্যাখ্যা

চন্দ্র>চন্দ>চাঁদ
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
১৬

বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?

.
কেশব চন্দ্র সেন
.
গিরিশচন্দ্র সেন
✓ সঠিক উত্তর
.
মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
.
মওলানা আকরাম খাঁ
বিষয়: বাংলাটপিক: অনুবাদরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
১৭

যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় ------

.
আয়ন বায়ু
.
প্রত্যয়ন বায়ু
.
মৌসুমী বায়ু
.
নিয়ত বায়ু
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বায়ুর চাপরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
১৮

জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ -----

.
এরা অনেক ছোট হয়
.
এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে
✓ সঠিক উত্তর
.
এরা পানিতে জন্মে
.
এদের পাতা অনেক কম থাকে

ব্যাখ্যা

জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে এর কারণ হলো , এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে । এই বায়ু কুঠুরী জলজ উদ্ভিদকে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে। 
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্বরেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
১৯

দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটোর ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?

.
১৬
✓ সঠিক উত্তর
.
২৪
.
৩২
.
১২

ব্যাখ্যা

গ.সা.গু x ল.সা.গু = দুইটি সংখ্যার গুণফল
= >গ.সা.গু x ৯৬ = ১৫৩৬
∴গ.সা.গু = ১৬
বিষয়: গণিতটপিক: ল.সা.গু ও গ.সা.গু (L.C.M and H.C.F)রেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)
২০

সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

.
১২.৫০ টাকা
.
২০ টাকা
.
২৫ টাকা
✓ সঠিক উত্তর
.
১৫ টাকা

ব্যাখ্যা

সুদাসলে তিন গুণ হলে সুত্র হবে
2P = Pnr
2 = 8r
r = 1/4 = 25%
অর্থাৎ উত্তর হবে ২৫ টাকা।
বিষয়: গণিতটপিক: সরল ও যৌগিক মুনাফা  (Simple & Compound interest)রেফারেন্স: ১০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1989-1990)