৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)

মোট প্রশ্ন: ১৫৪

১০১

স্বরান্ত অক্ষরকে কী বলে?

.
একাক্ষর
.
মুক্তাক্ষর
✓ সঠিক উত্তর
.
বদ্ধাক্ষর
.
যুক্তাক্ষর
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১০২

শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?

.
শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
✓ সঠিক উত্তর
.
শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
.
শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
.
শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

ব্যাখ্যা

আমরা জানি, বিসর্গ সন্ধি নিয়মানুসারে র্-জাত বা স্-জাত যে-কোনো বিসর্গের পরে চ কিংবা ছ থাকলে ওই বিসর্গের স্থানে শ, ত থাকলে স এবং ট থাকলে ষ হয়।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১০৩

আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ?

.

পাঞ্জাবি

.

ফরাসি

.

গ্রিক

✓ সঠিক উত্তর
.

স্পেনিশ

ব্যাখ্যা

বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ও সাহিত্যের ধারক ভাষা। গ্রিক একটি ইন্দো-ইউরোপীয় ভাষা, কিন্তু এটির কোন নিকটাত্মীয় ভাষা নেই। সমস্ত জীবিত ইন্দো-ইউরোপীয় ভাষার মধ্যে কেবল আরমেনীয় ভাষার সাথে গ্রিক ভাষার মিল আছে।
বিষয়: বাংলাটপিক: বিদেশি শব্দরেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১০৪

‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?

.

সুনীতিকুমার চট্টোপাধ্যায়

.

মুহম্মদ শহীদুল্লাহ্

.

মুহম্মদ এনামুল হক

.

সুকুমার সেন

✓ সঠিক উত্তর
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১০৫

সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?

.

মানোএল দ্য আসসুম্পসাঁও

✓ সঠিক উত্তর
.

রাজা রামমোহন রায়

.

রামেন্দ্র সুন্দর ত্রিবেদী

.

নাথানিয়েল ব্রাসি হ্যালহেড

ব্যাখ্যা

পর্তুগিজ ধর্মযাজক মানুয়েল দা আস্‌সুম্পসাঁউ (Manoel da Assumpcam) বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১০৬

উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?

.
.
.
.
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

উচ্চ-মধ্য স্বরধ্বনি :- এ, ও – স্বরধ্বনিদ্বয় উচ্চারণের সময় মুখবিবরের মধ্যে জিহ্বার অবস্থান উপরের দিকে হলেও সর্বাধিক উচ্চতায় থাকে না।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১০৭

‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?

.
পান-ব্যবসায়ী
.
পর্ণকার
.
তামসিক
✓ সঠিক উত্তর
.
বারুই

ব্যাখ্যা

তাম্বুলিক অর্থ বারুই, পান - ব্যাবসায়ী, পর্ণকার। তামসিক অর্থ মেঘাচ্ছন্ন, অজ্ঞতাপ্রসূত। প্রশ্নে উল্লিখিত 'তাম্বুলিক' শব্দের স্থলে 'তাম্বূলিক' হবে।
বিষয়: বাংলাটপিক: বিপরীত শব্দরেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১০৮

‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!'—বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

.
পদান্বয়ী অব্যয়
.
অনুসর্গ অব্যয়
.
অনন্বয়ী অব্যয়
✓ সঠিক উত্তর
.
অনুকার অব্যয়

ব্যাখ্যা

যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় , তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন - আপনি যা জানেন তা তো ঠিকই ঘটে। এখানে 'তো' অনন্বয়ী অব্যয়। #যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার অব্যয় বলে। যেমন - মেঘের গর্জন - গুড় গুড়। #যেসব অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে। যেমন - ওকে দিয়ে এ কাজ হবে না। এখানে 'দিয়ে' অনুসর্গ অব্যয়। উল্লেখ্য অনুসর্গ অব্যয় 'পদান্বয়ী অব্যয়' নামেও পরিচিত।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১০৯

নিচের কোনটি যৌগিক শব্দ?

.

প্রবীণ

.

জেঠামি

.

সরোজ

.

মিতালি

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যে-সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে। অর্থাৎ, শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলে। গায়কের কর্তব্য বাবুয়ানা ঢঙে মধুর সুরে দৌহিত্রকে চিকামারা গান শোনানো। গায়ক=গৈ+অক- গান করে যে।
বিষয়: বাংলাটপিক: যৌগিক শব্দরেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১১০

‘সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’ বাক্যটিতে কয়টি ভুল আছে?

.

একটি

.

দুটি

.

তিনটি

✓ সঠিক উত্তর
.

ভুল নেই

ব্যাখ্যা

 এই বাক্যে ৩ টি বানান ভুল রয়েছে যেগুলো হলো- 
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১১১

কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে ?

.
উপপদ
✓ সঠিক উত্তর
.
প্রাতিপদিক
.
প্রপদ
.
পূর্বপদ
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১১২

'তোমার নাম কী?'—এখানে 'কী' কোন প্রকারের পদ?

.
প্রশ্নবাচক
.
অব্যয়
.
সর্বনাম
✓ সঠিক উত্তর
.
বিশেষণ

ব্যাখ্যা

বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয়, তাকে সর্বনাম পদ বলে। উদাহরণ: আমি, আমরা, তুমি,তোমরা,আপনি,তিনি ,তুই , সে, সব,ইনি,উনি,যে, কে, কী, কারা ইত্যাদি। 
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১১৩

‘সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?

.
কুটিল
.
জটিল
.
বক্র
.
গরল
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সরল শব্দের সমার্থক শব্দ- সহজ, অবক্র, ঋজু, সােজা, আড়ম্বরহীন এবং বিপরীত শব্দ- জটিল, বক্র, কুটিল, বঙ্কিম। 
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১১৪

'Rank' শব্দের বাংলা পরিভাষা কী?

.
পদ
.
পদমর্যাদা
✓ সঠিক উত্তর
.
মাত্রা
.
উচ্চতা

ব্যাখ্যা

'Rank' শব্দের বাংলা পরিভাষা পদমর্যাদা। 
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১১৫

চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?

.
প্রবোধচন্দ্র বাগচী
✓ সঠিক উত্তর
.
যতীন্দ্র মোহন বাগচী
.
প্রফুল্ল মোহন বাগচী
.
প্রণয়ভূষণ বাগচী

ব্যাখ্যা

চর্যার অর্থ জানা যায় মুনিদত্তের 'নির্মল গিরাটীকা' থেকে। এই টীকার তিব্বতি অনুবাদ করেন কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। টীকাটি আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচী।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১১৬

‘গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?

.

শশাঙ্কদেবের

.

লক্ষ্মণ সেনের

✓ সঠিক উত্তর
.

যশোবর্মনের

.

হর্ষবর্ধনের

ব্যাখ্যা

জয়দেবের পিতার নাম ভোজদেব, মাতা বামদেবী; আর তাঁর স্ত্রী হলেন পদ্মাবতী। সংস্কৃত সাহিত্য এবং সঙ্গীত শাস্ত্রে জয়দেবের অসাধারণ পাণ্ডিত্য ছিল। তিনি ছিলেন রাজা লক্ষ্মণ সেনের সভাকবি
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১১৭

কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?

.

ব্রজবুলি

✓ সঠিক উত্তর
.

বাংলা

.

সংস্কৃত

.

হিন্দি

ব্যাখ্যা

প্রাচীন বাংলার প্রথম ব্রজবুলি পদ রচনা করেন যশোরাজ খান। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছেন এ ভাষায়। বাংলার নবজাগরণের অন্যান্য ১৯ শতকের ব্যক্তিত্ব, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও ব্রজবুলিতে লিখেছেন।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১১৮

নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?

.
দৌলত উজির বাহরাম খাঁ
.
সাবিরিদ খাঁ
.
সৈয়দ সুলতান
.
সৈয়দ নূরুদ্দীন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সৈয়দ নূরুদ্দীন ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ১৯৮৬ সালে মরণোত্তর বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। 
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১১৯

কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?

.
রসুল বিজয়
✓ সঠিক উত্তর
.
মক্কা বিজয়
.
রসুলচরিত
.
মক্কানামা

ব্যাখ্যা

জয়েন উদ্দীন (পঞ্চদশ শতক) মধ্যযুগের বাংলার একজন বিখ্যাত কবি। তিনি গৌড়ের সুলতান ইউসুফ শাহের (১৪৭৪ - ১৪৮১) সভাকবি ছিলেন। তার রসুল-বিজয় মৌলিক রচনা নয়, কোনো ফার্সি গ্রন্থের অনুসরণে লিখিত। তার এই কাব্যটি প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমান রচিত বিজয়-কাব্যধারার অন্যতম পথিকৃৎ।
বিষয়: বাংলারেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)
১২০

কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় ?

.

সাইপ্রাস

.

আলজেরিয়া

✓ সঠিক উত্তর
.

ইস্টোনিয়া

.

মাল্টা

ব্যাখ্যা

বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৭। এর অফিসিয়াল ভাষা ২৩ টি।সদর দপ্তর ব্রাসেলস(বেলজিয়াম)। 
বিষয়: ভূগোলরেফারেন্স: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (19-05-2023)