প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(সুরমা-04) (10-01-2010)

মোট প্রশ্ন: ৪৮

পূর্ববর্তীপৃষ্ঠা এর
৪১

'অলীক' এর বিপরীতার্থক শব্দ কি?

.
মিথ্যা
.
সত্য
✓ সঠিক উত্তর
.
আশা
.
অনীহা

ব্যাখ্যা

'অলীক' শব্দটির বিশেষ্য অর্থ অসত্য, মিথ্যা। এটি বিশেষণ হলে এর অর্থ অমূলক, অসার, বৃথা প্রভৃতি অর্থ প্রকাশ করে। কাজেই এর বিপরীতার্থক শব্দ 'সত্য'।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(সুরমা-04) (10-01-2010)
৪২

'বিশ্রী' এর বিপরীতার্থক শব্দ কি?

.
শ্রীত
.
সুন্দর
✓ সঠিক উত্তর
.
শ্রী
.
কৃশ

ব্যাখ্যা

'বিশ্রী' শব্দের অর্থ কদাকার, কুৎসিত, শ্রীহীন। এটি বিশেষণ হলে এর অর্থ প্রকাশ করে। আর যদি বিশ্বাস না হয় তবে এর অর্থ লজ্জাকর, জঘন্য, অশ্লীল। কাজেই বিশ্রী শব্দের বিপরীতার্থক শব্দ হলো সুন্দর।
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(সুরমা-04) (10-01-2010)
৪৩

'চিরুনি' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে ---

.
চিরু + নি
.
চির + উনি
✓ সঠিক উত্তর
.
চিরুন + ই
.
চির + ঊন্নি

ব্যাখ্যা

'চিরুনি' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে - - - চির + উনি।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(সুরমা-04) (10-01-2010)
৪৪

'জমানো' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে ---

.
জমান + ও
.
জমা + ন
.
জমা + নো
.
জমা + আনো
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'জমানো' শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে - জমা + আনো।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(সুরমা-04) (10-01-2010)
৪৫

কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?

.
ইন্দ্রজিৎ
.
একরোখা
.
কালান্তর
.
ইহকাল
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বিশেষ্য ও বিশেষণ পদে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। এ সমাসে যে, সে, যেই, সেই, যিনি, তিনি, যা, তা ইত্যাদি ব্যাসবাক্য ব্যবহৃত হয়। 'ইহকাল' এর ব্যাসবাক্য হলো ইহ যে কাল।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(সুরমা-04) (10-01-2010)
৪৬

কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?

.
গায়ে হলুদ
.
চালকুমড়া
✓ সঠিক উত্তর
.
ছয়ানি
.
ছায়াছবি

ব্যাখ্যা

ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। চালে আশ্রিত কুমড়া = চাল কুমড়া।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(সুরমা-04) (10-01-2010)
৪৭

কোন বানানটি শুদ্ধ?

.
শশীভূষণ
.
শশিভূষণ
✓ সঠিক উত্তর
.
শশীভূষন
.
শশিভূসন

ব্যাখ্যা

সংস্কৃত প্রত্যন্ত শব্দ থেকে বাংলায় ঈ - কারান্ত শব্দ এসেছে। সংস্কৃত ব্যাকরণের নিয়ম এর প্রভাবে বাংলায় এসব মূল শব্দের সঙ্গে তৎসম প্রত্যয় বিভক্তি বা শব্দযক্ত হলে ঈ - কার না হয়ে মূলের ই - কার বজায় থাকে। যেমন শশী কিন্তু শশিকর, শশী কলা, শশীভূষণ প্রভৃতি।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(সুরমা-04) (10-01-2010)
৪৮

মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

.
ক্ষনস্থায়ী
.
ঘরছাড়া
.
হাসিমুখ
✓ সঠিক উত্তর
.
ক্ষণস্থায়ী

ব্যাখ্যা

যে সমাসের সমাসবদ্ধ পদটির যে রূপ তাতে ব্যাসবাক্যের মধ্যে ব্যাখ্যামূলক পদগুলো থাকে না তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। এরূপ কতিপয় সমাস হল সিংহাসন, মৌমাছি, জ্যোৎস্নারাত, বৌভাত, হাসিমুখ প্রভৃতি।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2010-(সুরমা-04) (10-01-2010)