১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)

মোট প্রশ্ন: ১০৩

৮১

' ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

.
আলালের ঘরের দুলাল
✓ সঠিক উত্তর
.
জোহরা
.
মৃত্যুক্ষুধা
.
হাজার বছর ধরে

ব্যাখ্যা

আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস।প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪ - ১৮৮৩) ১৮৫৭ সালে এটি রচনা করেন
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৮২

' বঙ্গদর্শন ' পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?

.
১৮৬৫
.
১৮৭২
✓ সঠিক উত্তর
.
১৮৭৫
.
১৮৮১

ব্যাখ্যা

বঙ্গদর্শন উনিশ শতাব্দীতে প্রকাশিত একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বা সাময়িকপত্র। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বাংলা কথাসাহিত্যের অন্যতম স্থপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বিষয়: বাংলাটপিক: বঙ্গদর্শনরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৮৩

ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য ------

.
জীবনানুভূতির গভীরতায়
✓ সঠিক উত্তর
.
দূষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
.
কাহিনীর সরলতা ও জটিলতায়
.
ভাষার প্রকারভেদে
বিষয়: বাংলাটপিক: বাংলা সাহিত্যরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৮৪

সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ------

.
তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
.
ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
✓ সঠিক উত্তর
.
শব্দের কথা ও লেখা রূপে
.
বাক্যের সরলতা ও জটিলতায়

ব্যাখ্যা

সাধু ও চলিত ভাষার পার্থক্য
উত্তর: সাধু ও চলিত ভাষার পার্থক্য: বাংলা ভাষার দুটি রূপ—সাধু ভাষা ও চলিত ভাষা। দুটি রূপের মধ্যে যেমন প্রকৃতিগত সাদৃশ্য রয়েছে, তেমনি পার্থক্যও রয়েছে। নিচে এ দুয়ের পার্থক্য আলোচনা করা হলো।
বিষয়: বাংলাটপিক: সাধু ও চলিত ভাষার পার্থক্যরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৮৫

' সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত' এই উক্তিটি কার?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
কাজী আবদুল ওদুদ
.
মোহাম্মদ লুৎফর রহমান
.
প্রমথ চৌধুরী
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তার পৈতৃক নিবাস ছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক; এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন। গল্পকার ও সনেটকার হিসেবেও তাঁর বিশিষ্ট অবদান রয়েছে।
বিষয়: বাংলাটপিক: সাহিত্যকদের বিখ্যাত উক্তিরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৮৬

শুদ্ধ বানানটি নির্দেশ করুন -----

.
মুহুর্মুহু
✓ সঠিক উত্তর
.
মূহুর্মুহু
.
মুর্হুমূর্হু
.
মুর্হুর্মূহু

ব্যাখ্যা

মুহুর্মুহু /অব্যয় পদ/ বারংবার।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৮৭

দ্যুলোকে শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি?

.
দুঃ + লোক
.
দিব্‌ + লোক
✓ সঠিক উত্তর
.
দ্বি + লোক
.
দ্বিঃ + লোক
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৮৮

'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ------

.
শৈত্য
✓ সঠিক উত্তর
.
শীতল
.
উত্তাপ
.
হিম
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৮৯

'ইচ্ছা' বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন।

.
ইচ্ছাময়
.
ঐচ্ছিক
✓ সঠিক উত্তর
.
ইচ্ছুক
.
অনিচ্ছা

ব্যাখ্যা

বিশেষ্য পদ
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৯০

কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?

.
সে বই পড়ছে
.
সে গভীর চিন্তায় মগ্ন
.
সে ঘুমিয়ে আছে
.
সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

সমধাতুজ কর্ম : বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ যদি একই ধাতু বা ক্রিয়ামূল থেকে গঠিত হয়, তবে তাকে সমধাতুজ কর্মপদ বলে। অর্থাৎ, ক্রিয়াপদ ও কর্মপদ একই শব্দমূল থেকে গঠিত হলে তাকে সমধাতুজ কর্মপদ বলে। যেমন -
বিষয়: বাংলাটপিক: বাংলা ব্যকরণরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৯১

Wisdom শব্দের বাংলা অর্থ----

.

জ্ঞান

.

বুদ্ধি

.

মেধা

.

প্রজ্ঞা

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

Wisdom শব্দের বাংলা অর্থ - - - - প্রজ্ঞা।
বিষয়: বাংলাটপিক: ভিন্ন অর্থে কাছাকাছি শব্দরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৯২

ডিজিট্যাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?

.

এলইডি

.

সিলিকন চিপ

.

এলসিডি

✓ সঠিক উত্তর
.

আইসি

বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: আধুনিক পদার্থবিজ্ঞানরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৯৩

বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?

.

এক

.

দুই

.

তিন

.

চার

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলাদেশে ভূ - উপগ্রহ কেন্দ্র - - ৪টি বেতবুনিয়া(রাঙামাটি), তালিবাবাদ(গাজীপুর), মহাখালি , সিলেট
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: উপগ্রহরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৯৪

গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?

.

৬ ঘণ্টা

✓ সঠিক উত্তর
.

সাড়ে ৫ ঘণ্টা

.

সাড়ে ৬ ঘণ্টা

.

৫ ঘণ্টা

ব্যাখ্যা

সাধারণত সময়ের ব্যাবধান দাঘ্রিমা রেখার উপর নির্ভর করে। গ্রীনিচ মান মন্দির থেকে পশ্চিম দিকে সময় বিয়োগ হয় আর পূর্বদিকে সময় যোগ হয়। প্রতি ১ডিগ্রী দ্রাঘিমায় সময়ের পার্থক্য ৪মিনিট। বাংলাদেশ ৯০ডিগ্রী পূর্ব দ্রাঘিমায় অবস্থিত এইজন্য গ্রীনিচ মান থেকে ৯০*৪ = ৩৬০ বা ৬ঘন্টা যোগ করা হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: কাজরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৯৫

আকাশ নীল দেখায় কেন?

.
নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে
.
নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
.
নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
✓ সঠিক উত্তর
.
নীল আলোর প্রতিফলন বেশি বলে
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞানরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৯৬

'স্ট্রোক' আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে ---এটি কি?

.
হৃৎপিণ্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
.
মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
✓ সঠিক উত্তর
.
হৃৎপিণ্ডের অংশবিশেষের অসাড়তা
.
ফুসফুসে হঠাৎ বিকল হয়ে যাওয়া
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: বংশগতিরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৯৭

কোনটি রক্তের কাজ নয়?

.
কলা (Tissue) হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
.
ক্ষুদ্রান্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
.
হরমোন বিতরণ করা
.
জারক রস (enzyme) বিতরণ করা
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: রক্তের কাজরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৯৮

বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

.
সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে
.
ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
.
পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
✓ সঠিক উত্তর
.
মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে

ব্যাখ্যা

নাইট্রোজেন
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: মাটিরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
৯৯

"গ্রীন হাউজ ইফেক্টের' পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে?

.
উত্তাপ অনেক বেড়ে যাবে
.
নিম্নভূমি নিমজ্জিত হবে
✓ সঠিক উত্তর
.
নাইক্লোনের প্রবণতা বাড়বে
.
বৃষ্টিপাত কমে যাবে

ব্যাখ্যা

গ্রীন হাউজ
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞানরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)
১০০

নিত্য ব্যবহার্য বহু ' এরোসোলের' কৌটায় এখন লেখা থাকে 'সিএফসি' বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক?

.
ফুসফুসে রোগ সৃষ্টি করে
.
গ্রিন হাউজ ইফেক্টে অবদান রাখে
.
ওজোনস্তরে ফুটো সৃষ্টি করে
✓ সঠিক উত্তর
.
দাহ্য বলে অগ্নিকাণ্ডের সম্ভাবনা ঘটায়

ব্যাখ্যা

হিমায়করুপে ব্যবহার্য সিএফসি গ্যাস ব্যবহার করলে দীর্ঘ দিনের ব্যবধানে ওজন স্তরে গিয়ে অতি বেগুনী রশ্মীর উপস্থিতিতে জটিল বিক্রিয় করে ওজন স্তর ক্ষয় করে। এজন্য সিএফসি একটি নিরব ধাতক।
বিষয়: সাধারণ বিজ্ঞানটপিক: দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞানরেফারেন্স: ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (01-01-1993)