প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)

মোট প্রশ্ন: ৬০

পৃষ্ঠা এর পরবর্তী

সাফ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর ?

.
২ বছর
✓ সঠিক উত্তর
.
৩ বছর
.
৪ বছর
.
৫ বছর
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)

‘আব্দুল্লাহ’ উপন্যাসটির রচয়িতা কে?

.
কাজী এমদাদুল হক
✓ সঠিক উত্তর
.
ইসমাইল হোসেন সিরাজী
.
শাহাদত হোসেন
.
শওকত ওসমান

ব্যাখ্যা

আবদুল্লাহ (১৯৩৩) উপন্যাসে বাঙালি মুসলমান সমাজের যেসব সমস্যার প্রতি আলোকপাত করা হয়েছে, পিরবাদ তার মধ্যে প্রথম। আবদুল্লাহ্ আধুনিক শিক্ষায় শিক্ষিত, ধর্মপ্রাণ, কিন্তু কুসংস্কারবিরোধী। তার মতে, পির - মুরিদি ব্যবসাটা হিন্দুদের পুরুতগিরির অনুকরণ, ইসলামে তার স্থান নেই।
বিষয়: বাংলাটপিক: বাংলা উপন্যাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)

‘অনুগ্রহ’-এর বিপরীতার্থক শব্দ-

.
বিগ্রহ
.
প্রতিগ্রহ
.
দয়া
.
নিগ্রহ
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)

’যদি সত্য বল তাহলে মুক্তি পাবে।’- এটি কোন ধরনের বাক্য?

.
সংযুক্ত বাক্য
.
যৌগিক বাক্য
.
সরল বাক্য
.
মিশ্র বাক্য
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তাকে আশ্রয় বা অবলম্বন করে এক বা একাধিক খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)

‘পিত্রালয়’ এর সন্ধি বিচ্ছেদ-

.
পিতা+আলয়
.
পিত্রি + আলয়
.
পিতা+লয়
.
পিতৃ + আলয়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

উদাহরণ: পিত্রালয় = পিতৃ + আলয়
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)

‘অর্বাচীন’ এর বিপরীতার্থক শব্দ-

.
প্রাচীন
✓ সঠিক উত্তর
.
অচেনা
.
নবীন
.
তরুণ
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)

‘আনন্দ’-এর সমার্থক শব্দ নয়-

.
উচ্ছ্বাস
.
উল্লাস
.
স্ফুরন
.
শ্রান্তি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

শ্রান্তি - [বিশেষ্য পদ] বিরাম, পরিশ্রমজনিত অবসাদ, নিবৃত্তি।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)

’শ্বেতবস্ত্র’ শব্দটি কোন সমাস?

.
দ্বিগু সমাস
.
কর্মধারয় সমাস
✓ সঠিক উত্তর
.
তৎপুরুষ সমাস
.
অব্যয়ীভাব সমাস

ব্যাখ্যা

যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা। অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেন।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)

কোন বানানটি শুদ্ধ?

.
নিশীথ
✓ সঠিক উত্তর
.
নিশিথ
.
নীশিথ
.
নীশীথ

ব্যাখ্যা

নিশীথ - [বিশেষ্য পদ] গভীর রাত।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)
১০

‘চিরকুমার সভা’ নাটকটির লেখক কে?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
✓ সঠিক উত্তর
.
দ্বিজেন্দ্রলাল রায়
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যয়
.
আকবর উদ্দীন

ব্যাখ্যা

চিরকুমার সভা হল একটি জনপ্রিয় হাসির বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন দেবকী বসুরবীন্দ্রনাথ ঠাকুর এর নাটক অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল। এই চলচ্চিত্রটি ১৯৫৬ সালে দীলিপ পিকচার্স ব্যানারে মুক্তি পেয়েছিল এবং সংগীত পরিচালনা করেছেন সন্তোষ সেনগুপ্ত। এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন অনিতা গুহ, উত্তম কুমার, অহীন্দ্র চৌধুরী, অজিত চ্যাটার্জী এবং জহর রায়
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)
১১

কোন বানানটি শুদ্ধ ?

.
শুশ্রূষা
✓ সঠিক উত্তর
.
সুশ্রূষা
.
শুস্রুষা
.
সুশ্রষা

ব্যাখ্যা

শুশ্রূষা - বি. 1 (প্রধানত রোগীর) পরিচর্যা বা সেবা; 2 (বাং. বিরল) শোনার ইচ্ছা। [সং. √ শ্রূ + সন্ + অ + আ]। ̃ কারী ( - রিন্) বিণ. সেবক; যে শুশ্রূষা করে। স্ত্রী. ̃ কারিণী সেবিকা, নার্স। শুশ্রূষু বিণ. 1 সেবা করতে ইচ্ছুক; 2 শুনতে ইচ্ছুক; 3 সেবক।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)
১২

‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র’-- এটি কোন ধরনের বাক্য?

.
জটিল বাক্য
.
সরল বাক্য
✓ সঠিক উত্তর
.
যৌগিক বাক্য
.
মিশ্র বাক্য

ব্যাখ্যা

গঠন অনুযায়ী বাক্যের শ্রেণীবিভাগ গঠন অনুযায়ী বাক্য ৩ প্রকার - সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য ও যৌগিক বাক্য। সরল বাক্য : যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - পুকুরে পদ্ম ফোটে। (উদ্দেশ্য - পুকুরে, সমাপিকা ক্রিয়া - ফোটে) মা শিশুকে ভালোবাসে।
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)
১৩

‘উদ্যোগ’-এর সন্ধি বিচ্ছেদ-

.

উদ + যোগ

.

উৎ + যোগ

✓ সঠিক উত্তর
.

উদ + যুগ

.

ঊৎ + যোগ

বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)
১৪

‘রাত্রি’-এর সমার্থক শব্দ নয়-

.
শর্বরী
.
রজনী
.
যামিনী
.
বারিদ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বারিদ, বারিবাহ, বারিবাজক, বারিবাহন - [বিশেষ্য পদ] মেঘ।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)
১৫

’অপয়া’ শব্দটি কোন সমাস?

.
তৎপুরুষ
✓ সঠিক উত্তর
.
অব্যয়ীভাব
.
বহুব্রীহি
.
কর্মধারয়

ব্যাখ্যা

না বাচক নঞ্ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন: ন আচার = অনাচার, ন কাতর = অকাতর। এরূপ - অনাদর, নাতিদীর্ঘ, নাতিখর্ব, অভাব, বেতাল ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)
১৬

‘শিশুগণ দেয় মন নিজ নিজ (পাঠে)’। বাক্যে কোটেশান শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

.
অধিকরণে ৭মী
✓ সঠিক উত্তর
.
কর্মে সপ্তমী
.
অপাদানে ৫মী
.
অধিকরণে পঞ্চমী

ব্যাখ্যা

ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই। কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)
১৭

কোন বানানটি শুদ্ধ?

.
সমীচিন
.
সমিচীন
.
সমিচিন
.
সমীচীন
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)
১৮

‘তারাবাঈ’ নাটকটির লেখক কে?

.
ইসমাইল হোসেন সিরাজী
.
মীর মশাররফ হোসেন
.
আবদুল্লাহ আল-আমুন
.
দ্বিজেন্দ্রলাল রায়
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাংলা নাটকরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)
১৯

কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর?

.
গণদেবতা
.
আরণ্যক
.
ঘরে-বাইরে
✓ সঠিক উত্তর
.
বিষবৃক্ষ

ব্যাখ্যা

ঘরে বাইরে (১৯১৬) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। এটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। উপন্যাসটি সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় ১৯১৫ সালে। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত এই উপন্যাসে একদিকে আছে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা, অন্যদিকে আছে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষের সম্পর্ক; বিশেষত পরস্পরের আকর্ষণ - বিকর্ষণের বিশ্লেষণ।
বিষয়: বাংলাটপিক: রবীন্দ্রনাথ ঠাকুররেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)
২০

‘হে দারিদ্র তুমি মোরে করেছ মহান তুমি মোরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান কন্টক মুকুট শোভা’- কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ ?

.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
কাজী নজরুল ইসলাম
✓ সঠিক উত্তর
.
কায়কোবাদ
.
কামিনী রায়
বিষয়: বাংলাটপিক: বাংলা কবিতারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2009-(বেলী-04) (08-09-2009)