৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)

মোট প্রশ্ন: ৮১

পৃষ্ঠা এর পরবর্তী

বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ী কে?

.
মুসা ইব্রাহীম
.
মুহিত ইব্রাহীম
.
মোহাম্মদ মুসা
.
মোহাম্মদ আবদুল মুহিত
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মোহাম্মদ আবদুল মুহিত  বাংলাদেশী পর্বতারোহী, যিনি ২০১১ খ্রিষ্টাব্দের ২১ মে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এভারেস্ট পর্বত জয় করেন। এর আগে ২০১০ খ্রিষ্টাব্দের ২৩ মে প্রথম বাংলাদেশী হিসেবে মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করার কৃতিত্ব অর্জন করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশীদের অর্জনরেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)

২০১০ বিশ্বকাপ ফুটবলে 'গোল্ডেন বুট' পাওয়া খেলোয়াড় কে?

.
ফোরলান
.
থমাস মুলার
✓ সঠিক উত্তর
.
মেসি
.
তাবেজ
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ফুটবল -Footballরেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)

নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে?

.
শিরিন এবাদি
✓ সঠিক উত্তর
.
শিরিন সুলতানা
.
সালমা বেগম
.
বেনজীর ভুট্রো
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রশাসনে প্রথম নারীরেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)

'স্বোপার্জিত স্বাধীনতা' স্থাপত্যটির স্থপতি কে?

.
আবদুল্লাহ খালিদ
.
হাশেম খান
.
শামীম সিকদার
✓ সঠিক উত্তর
.
আবু জাফর

ব্যাখ্যা

স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর শামীম শিকদারের নির্মিত একটি ভাস্কর্য, যা ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি সড়কদ্বীপে অবস্থিত
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: স্বোপার্জিত স্বাধীনতারেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)

সোমপুর বিহার কোথায় অবস্থিত?

.
নওগাঁ
✓ সঠিক উত্তর
.
সোনারগাঁও
.
সাতগাঁও
.
মহাস্থানগড়

ব্যাখ্যা

নওগাঁ জেলার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থান বদলগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সোমপুর বিহাররেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)

বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায়?

.
ভেড়ামারা
.
ঘোড়াশাল
.
আশুগঞ্জ
.
কাপ্তাই
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কাপ্তাই বাঁধ বাংলাদেশের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত ও চট্টগ্রাম থেকে ৬৫ কিলোমিটার (৪০ মাইল) উজানে কর্ণফুলি নদীর উপর নির্মিত একটি বাঁধ। কাপ্তাই হ্রদ নামে পরিচিত এটির একটি কৃত্রিম জলাধার রয়েছে যার পানি ধারণক্ষমতা ৫২,৫১,০০০ একর (২১,২৫,০০০ হেক্টর)। এটি বাংলাদেশের বৃহত্তম বাঁধ ও একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের বিদ্যুৎ শক্তিরেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)

বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

.
কর্ণফুলী
.
বুড়িগঙ্গা
✓ সঠিক উত্তর
.
মধুমতী
.
মহানন্দা

ব্যাখ্যা

বাংলাদেশের পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাকল্যাণ্ড বাঁধ একটি তাৎপর্যপূর্ণ স্থাপত্যকীর্তি। ১৮৬৪ সালে ঢাকার তৎকালীন কমিশনার চার্লস থমাস বাকল্যাণ্ড কর্তৃক বাঁধটি নির্মিত হয়। বাকল্যান্ড বাঁধ তৈরির উদ্দেশ্য ছিল বন্যা ও নদী ভাঙনের হাত থেকে ঢাকা শহরকে রক্ষা করা ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নদী সম্পর্কিত তথ্যরেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)

প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদ -এর জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম--

.
মাটির ময়না
.
রানওয়ে
✓ সঠিক উত্তর
.
মুক্তির গান
.
নরসুন্দর

ব্যাখ্যা

রানওয়ে বাংলাদেশের বিখ্যাত বিকল্পধারার চলচ্চিত্র। একটি তারেক মাসুদ পরিচালিত ছবি । ছবিটির কাজ শুরু হয় ২০০৮ সালের অক্টোবরে, আর তা শেষ হয় ২০০৯ সালের এপ্রিলে। ক্যাথরিন মাসুদ প্রযোজিত কাহিনিচিত্রটির পটভূমি ২০০৫-০৬ সালে সংঘটিত বেশ কিছু জাতীয় ও আন্তজার্তিক ইস্যু। তারেক মাসুদ পরিচালিত রানওয়ে ছবিটি বাণিজ্যিকভাবে প্রথম মুক্তি পায় সিরাজগঞ্জের এনায়েতপুর বেতিলের স্বপ্নপুরী সিনেমা হলে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: চলচ্চিত্ররেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)

বাংলা বর্ণমালা এসেেছে কোন লিপি থেকে?

.
কিউনিফর্ম লিপি
.
ব্রাহ্মী লিপি
✓ সঠিক উত্তর
.
ল্যাটিন লিপি
.
হায়রোগ্লিফিক লিপি
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বর্ণমালারেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)
১০

বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি?

.

চীন

✓ সঠিক উত্তর
.

যুক্তরাষ্ট্র

.

জাপান

.

ভারত

ব্যাখ্যা

বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ যুক্তরাষ্ট্র।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের বিবিধ তথ্যরেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)
১১

কঙ্গোর রাজধানী কোনটি?

.
লুসাকা
.
রুয়ান্ডা
.
জাম্বিয়া
.
কিনসাসা
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: রাজধানীরেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)
১২

বাংলাদেশের নতুন গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় নোয়াখালীর কোম্পানীগঞ্জের--

.
সুন্দরপুর
.
সুন্দলপুর
✓ সঠিক উত্তর
.
হামছাপুর
.
জয়পুর

ব্যাখ্যা

বাংলাদেশের নতুন গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় নোয়াখালীর কোম্পানীগঞ্জের - - সুন্দলপুর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মাটি, পানি, তেল, গ্যাসরেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)
১৩

মহিলা বিশ্বকাপ ফুটবল ২০১১ বিজয়ী কোন দেশ?

.
চীন
.
জাপান
✓ সঠিক উত্তর
.
কানাডা
.
অস্ট্রেলিয়া

ব্যাখ্যা

মহিলা বিশ্বকাপ ফুটবল ২০১১ বিজয়ী জাপান।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ফুটবল -Footballরেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)
১৪

ইন্টারনেটের জনক কে?

.
Charles Babej
.
Vinton Gray Cerf
✓ সঠিক উত্তর
.
Vinton Gray
.
Bill Gates

ব্যাখ্যা

ইন্টারনেটের জনক Vinton Gray Cerf.
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের প্রথম বিভিন্ন শাস্ত্র ও তত্ত্বের জনকরেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)
১৫

ফেয়ার ফ্যাক্স কি?

.
গোয়েন্দা সংস্থা
✓ সঠিক উত্তর
.
উন্নয়ন সংস্থা
.
এস জি ও
.
তথ্য আদান-প্রদানের যন্ত্র

ব্যাখ্যা

ফেয়ার ফ্যাক্স একটি গোয়েন্দা সংস্থা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ফেয়ার ফ্যাক্সরেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)
১৬

বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় কোন দিন?

.
৬ সেপ্টেম্বর
.
৭ সেপ্টেম্বর
.
৮ সেপ্টেম্বর
✓ সঠিক উত্তর
.
৯ সেপ্টেম্বর

ব্যাখ্যা

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো-ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪তম অধিবেশনে ৮ সেপ্টেম্বর তারিখকে “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” হিসেবে ঘোষণা করা হয়
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ভাষা, দিবস, বিমান সংস্থা, বিমান বন্দর ও সামরিক ঘাঁটিরেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)
১৭

দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি?

.
ইস্তাম্বুল
✓ সঠিক উত্তর
.
কায়রো
.
ট্রয়নগরী
.
হ্যামরফাস্ট

ব্যাখ্যা

ইস্তাম্বুল শহরটির গোড়াপত্তন করেন মেগারিয়ানরা ৬৫৭ খ্রিস্টপূর্বাব্দে এবং তারাই সর্বপ্রথম এর নামকরণ করেন বাইজেন্টিয়াম (গ্রীক: Βυζάντιον, Byzántion)। মেগারিয়ানদের বিশ্বাস মতে, শহরটির গোড়াপত্তনকারী বাইজাস (দেবতা পসেইডন ও দেবী সেরোয়েসার পুত্র) এর সাথে সরাসরি যোগসূত্র রয়েছে। সাম্প্রতিক খননকার্যগুলো থেকে ধারণা করা হচ্ছে যে, বাইজেন্টিয়াম নামটি সম্ভবত শহরটি সম্পূর্ণভাবে গড়ে ওঠার আগে স্থানীয় থ্রেসিয়ান উপনিবেশের স্থানগুলোর সাথে সম্পর্কিত। কনস্টান্টিনোপল শব্দটি ল্যাটিন কনস্টান্টিনাস থেকে এসেছে যা রোমান সম্রাট কনস্টানটাইন দ্য গ্রেটের নামানুসারে, যিনি ৩২৪ খ্রিস্টাব্দে শহরটির পুনর্গঠন করেছিলেন। ১৯৩০ সাল পর্যন্ত কন্সট্যান্টিনোপল শহরটির পশ্চিমে সবচেয়ে প্রচলিত নাম ছিল, যখন তুর্কি কর্তৃপক্ষ বিদেশী ভাষায় "ইস্তাম্বুল" ব্যবহারের জন্য চাপ দিতে শুরু করে। উসমানীয় শাসনামলে দুইটি নামই বিকল্পভাবে প্রচলিত ছিল। ইস্তাম্বুল নামটি সাধারণত মধ্যযুগীয় গ্রীক শব্দ "ইসতিমবলিন" থেকে এসেছে যার অর্থ "শহরের দিকে" এবং কনস্টান্টিনোপলকে স্থানীয়রা গ্রীকরা এই নামেই চিনতেন। এটি আশেপাশের একমাত্র প্রধান শহর হিসাবে পরিচিত ছিল। উসমানীয় সাম্রাজ্যে কনস্টান্টিনোপলের গুরুত্ব বোঝাতে এর ডাকনাম "দের সাদেত" দ্বারাও প্রতিফলিত হয়েছিল যার অর্থ অটোমান তুর্কি ভাষায় 'সমৃদ্ধির দরজা'।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৭ টি মহাদেশরেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)
১৮

সুনামীর কারণ হলো--

.
আগ্নেয়গিরির অগ্ন্যুপাত
.
ঘূর্ণিঝড়
.
চন্দ্র ও সূর্যের আকর্ষণ
.
সমুদ্রতলের ভূমিকম্প
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পৃথিবীর পৃষ্ঠতলে প্লেটগুলো রয়েছে এগুলো যখন কেঁপে ওঠে তখন একটি উপর আরেকটি উঠে যায় তখন এই পৃষ্ঠতলের উপরে যা থাকে তাও কেঁপে উঠে সমুদ্রপৃষ্ঠের উপরে থাকে পানি তখন পানিকে কম্পিত করে ঝড়ের মতো  অনুকূলে আশ্রয় পড়ে এটাই হচ্ছে সুনামির কারণ ।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)
১৯

রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তা--

.
রঞ্জন রশ্মি
✓ সঠিক উত্তর
.
বিটা রশ্মি
.
গাম রশ্মি
.
কসমিক রশ্মি

ব্যাখ্যা

রঞ্জনরশ্মি বা এক্স-রশ্মি (X-ray) বলতে আলোর চেয়ে অনেক ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের, মূলত ০.১ থেকে ১০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য পরিসরে এবং ৩x১০১৬ থেকে ৩x১০২০ হার্জের কম্পাংক পরিসরে অবস্থিত ও উচ্চ ভেদনক্ষমতাবিশিষ্ট তড়িৎচুম্বকীয় বিকিরণকে বোঝায়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: টেলিভিশনরেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)
২০

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত?

.
গাজীপুর জেলার কালিয়াকৈর
✓ সঠিক উত্তর
.
ঢাকা জেলার সাভার
.
সিলেট জেলার বিয়ানীবাজার
.
চট্রগ্রাম জেলার রাউজান
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্ররেফারেন্স: ৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (03-12-2011)