রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)

মোট প্রশ্ন: ৬৭

৪১

মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

.
মহানন্দা
.
করতোয়া
✓ সঠিক উত্তর
.
ব্রহ্মপুত্র
.
যমুনা

ব্যাখ্যা

মহাস্থানগড় বগুড়া জেলায় করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। মহাস্থানগড়ে বাংলাদেশের প্রাচীন জনপদ পুণ্ড্রের রাজধানী পুণ্ড্রনগর অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মহাস্থানগড়রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৪২

ফরায়েজী আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন?

.
হাজী শরীয়তউল্লাহ
.
তিতুমীর
.
দুদু মিয়া
✓ সঠিক উত্তর
.
নবাব সলিমুল্লাহ
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ফরায়েজী আন্দোলন (১৮৪২)রেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৪৩

আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় ---

.
৭ জুলাই
.
৯ মার্চ
.
৫ জুন
✓ সঠিক উত্তর
.
২১ মে

ব্যাখ্যা

পরিবেশ বিষয়ক জাতিসংঘের প্রথম সম্মেলন 'জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন' অনুষ্ঠিত হয় ৫ - ১৬ জুন ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে। ৫ জুন সম্মেলনটি শুরু হওয়ায় দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য জাতিসংঘ ৫ জুন 'বিশ্ব পরিবেশ দিবস' ঘোষণা করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্ব পরিবেশ দিবস-International Environment dayরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৪৪

পূর্ব ইউরোপের দেশ নয় ---

.
রুমানিয়া
.
পর্তুগাল
✓ সঠিক উত্তর
.
হাঙ্গেরি
.
আলবেনিয়া

ব্যাখ্যা

পূর্ব ইউরোপ বলকান ও ককেশাস অঞ্চলে বিভক্ত। বলকান অঞ্চলে ১১টি এবং ককেশাসের ৩টি দেশ নিয়ে গঠিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ইউরোপ মহাদেশেরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৪৫

মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?

.
১১টি
✓ সঠিক উত্তর
.
১২টি
.
১৩টি
.
৯টি

ব্যাখ্যা

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী। তিনি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পরামর্শে ১৯৭১ সালে ১১ জুলাই সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করেন। সাব - সেক্টর ছিল মোট ৬৪টি ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বধীনতারেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৪৬

কমনওয়েলথ গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়?

.
২ বছর
.
৩ বছর
.
৪ বছর
✓ সঠিক উত্তর
.
৫ বছর

ব্যাখ্যা

প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে কানাডায়। ৪ বছর পর পর এই গেমস অনুষ্ঠিত হয়। ২২তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ২০২২ সালে বার্মিংহাম, লন্ডন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ব্রিটেনরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৪৭

বাংলাদেশের কোন নেতা কলকাতা করপোরেশনের মেয়র ছিলেন?

.
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
.
শের-এ বাংলা এ কে ফজলুল হক
✓ সঠিক উত্তর
.
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
.
এদের কেউই নন

ব্যাখ্যা

শের - ই বাংলা আবুল কাশেম ফজলুল হক বরিশালের সাতুরিয়ায় জন্মগ্রহণ করেন ১৮৭৩ সালের ২৬ অক্টোবর। তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ১৯৩৫ সালে। এ কে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। তিনি ঋণ সালিশি আইন, প্রজাস্বত্ব আইন এবং মহাজনি প্রথা বাতিল আইনের প্রবর্তক।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশ সম্পর্কিত বিবিধ তথ্যরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৪৮

কতজন নারী বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন?

.
৫ জন
.
৪ জন
.
৩ জন
.
২ জন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ২ জন নারী বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। ক্যাপ্টেন ডা. সিতারা বেগম এবং তারামন বিবি । ডা. সিতারা বেগম ২নং সেক্টরে এবং তারামন বিবি ১১ নং সেক্টরে যুদ্ধ করেছেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বীরত্বসূচক খেতাবরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৪৯

'আই এম এফ' এর সদর দফতর কোথায় অবস্থিত?

.
ওয়াশিংটন ডি সি
✓ সঠিক উত্তর
.
নিউইয়র্ক
.
জেনেভা
.
লন্ডন

ব্যাখ্যা

International Monetary Fund (IMF) প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৪টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে। IMF কার্যক্রম শুরু করে ১ মার্চ, ১৯৪৭ সালে। বর্তমান সদস্যদেশ ১৮৯টি।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৫০

ইতিহাস বিখ্যাত 'ট্রয় নগরী' কোথায়?

.
ইটালীতে
.
গ্রীসে
.
তুরস্কে
✓ সঠিক উত্তর
.
স্পেনে

ব্যাখ্যা

ট্রয় একটি কিংবদন্তির শহর যাকে কেন্দ্র করে বিখ্যাত ট্রয় যুদ্ধ সংঘটিত হয়েছিলো। ট্রয় নগরী বর্তমান তুরস্কের আনাতোলিয়া অঞ্চলের হিলারসিক নামক স্থানে অবস্থিত । ১৮৬৫ সালে ইংরেজ প্রত্নতত্ত্ববিদ ফ্রাঙ্ক কার্লভার্ট সর্বপ্রথম ট্রয় নগরীর সন্ধান পান। খনন কাজ শুরু হয় ১৮৭০ সালে । ১৯৯৮ সালে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয় ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ইতিহাসরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৫১

সবচেয়ে শক্ত বস্তু কোনটি?

.
গ্রানাইট পাথর
.
পিতল
.
ইস্পাত
.
হীরা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কার্বনের একটি রূপভেদ হলো হীরা। এটি কাটতে অসংখ্য সমযোজী বন্ধন ছিন্ন করতে হয় বলে হীরা অত্যন্ত শক্ত। হীরকের অভ্যন্তরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৫২

কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?

.
সাদা
.
লাল
.
কালো
✓ সঠিক উত্তর
.
ধূসর

ব্যাখ্যা

কালো রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি হওয়ার কারণে কালো রঙের চায়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৫৩

নিচের কোনটি নিত্য সমাস?

.
ভালমন্দ
.
বেয়াদব
.
পঞ্চনদ
.
দেশান্তর
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: নিত্য সমাসরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৫৪

নিচের কোন বানানটি শুদ্ধ?

.
শারীরিক
✓ সঠিক উত্তর
.
শারিরীক
.
শারিরিক
.
শারীরীক

ব্যাখ্যা

সঠিক বানান - শারীরিক। শারীরিক শব্দের অর্থ - শরীর বিষয়ক, দেহজ, বাস্তব, কায়িক, প্রাকৃতিক, প্রাকৃত ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৫৫

'দশে মিলে করি কাজ' বাক্যে 'দশে' কোন কারকে কোন বিভক্তি?

.
কর্তৃকারকে ২য়া
.
সম্প্রদান কারকে ৭মী
.
কর্তৃকারকে ৭মী
✓ সঠিক উত্তর
.
কর্তৃকারকে ৪র্থী
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৫৬

'পাতায় পাতায় পড়ে নিশির শিশির'--বাক্যে 'পাতায় পাতায় ' কোন কারকে কোন বিভক্তি?

.
অধিকরণে ষষ্ঠী
.
অধিকরণে ৭মী
✓ সঠিক উত্তর
.
অপাদানে ষষ্ঠী
.
অপাদানে ৭মী
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৫৭

'যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়'-- এক কথায় ---

.
মাধুকরী
✓ সঠিক উত্তর
.
মধুকর
.
অর্বাচীন
.
অবিমৃষ্যকারী

ব্যাখ্যা

যা প্রবীণ বা প্রাচীন নয় - অর্বাচীন।
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৫৮

'অকালে যাকে জাগরণ করা হয়' -- এক কথায় ---

.
অকুতোভয়
.
অনন্যসাধারণ
.
অঘটন ঘটন পটিয়সী
.
অকালবোধন
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৫৯

'গড্ডলিকা প্রবাহ' এর সঠিক অর্থ কোনটি?

.
লণ্ড-ভণ্ড হওয়া
.
স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
.
অন্ধ অনুকরণ
✓ সঠিক উত্তর
.
কোনোটিই নয়

ব্যাখ্যা

গড্ডালিকা প্রবাহ একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - অন্ধ অনুসরণ / অন্ধ অনুকরণ। যেমন: গড্ডালিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেই, আমি তাদের দলে নেই।
বিষয়: বাংলাটপিক: বাগধারারেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)
৬০

'আগুন' এর প্রতিশব্দ নয় কোনটি?

.
অনল
.
বহ্নি
.
পাবক
.
কর
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

আগুন শব্দের প্রতিশব্দ - অন, বহ্নি, পাবক, অগ্নি, হুতাশন, দহন ইত্যাদি।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2011-(গোলাপ-04) (09-12-2011)