১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)

মোট প্রশ্ন: ৭২

পৃষ্ঠা এর পরবর্তী

‘ফুলে ফুলে ঘর ভরেছে’- এখানে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি ?

.
কর্মে ৭মী
.
করণে ৭মী
✓ সঠিক উত্তর
.
অপাদানে ৭মী
.
অধিকরনে ৭মী
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)

‘সকলের জন্য প্রযোজ্য’- এক কথায় কী হবে ?

.
সর্বজনীন
✓ সঠিক উত্তর
.
সার্বজনীন
.
সর্বজনস্বীকৃত
.
সর্বজনগ্রাহ্য

ব্যাখ্যা

১//সকলের জন্য প্রযোজ্য = সার্বজনীন
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)

কোনটি নিত্য সমাসের সমস্তপদ ?

.
সেতার
.
প্রত্যহ
.
গ্রামান্তর
✓ সঠিক উত্তর
.
সহোদর

ব্যাখ্যা

যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস - বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়। যেমন: কেবল তা = তন্মাত্র, অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন = দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ, তুমি আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)

‘সচেষ্ট’ - এ সঠিক বিপরীত শব্দ কোনটি ?

.
অশিষ্ট
.
অনিষ্ট
.
লঘিষ্ঠ
.
নিশ্চেষ্ট
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)

‘গায়ক’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?

.
গিঃ+অক
.
গায়+নক
.
গৈঃ+ণক
.
গৈ+ণক
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

প্রকৃতি : শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না, তাকে প্রকৃতি বলে। প্রত্যয় যুক্ত প্রতিটি মৌলিক শব্দ তথা প্রত্যয় যুক্ত প্রতিটি প্রাতিপদিক ও ধাতুই একেকটি প্রকৃতি। কিন্তু মৌলিক শব্দকে প্রকৃতি বলা যায় না। যখনই সেই শব্দের সঙ্গে বা অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তখনই কেবল নতুন সৃষ্ট শব্দটির মূল শব্দটিকে প্রকৃতি বলা যায়।
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)

‘মুক্তি’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?

.
মুচ্+ তি
.
মুক্ + ক্তি
.
মুক+ তি
.
মুচ্ + ক্তি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ধাতুর শেষে ‘চ/জ’ থাকলে তা ‘ক’ হয়। যেমন -
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)

‘প্রসূন’ এর প্রতিশব্দ ?

.
ভ্রমর
.
পক্ষী
.
পুষ্প
✓ সঠিক উত্তর
.
ফল

ব্যাখ্যা

প্রসূন - [বিশেষ্য পদ] ফুল, মুকুল।
বিষয়: বাংলাটপিক: প্রতিশব্দ/সমার্থক শব্দরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)

‘সংখ্যাবাচক’ শব্দের সাথে বিশেষ্যপদের যে সমাস হয়, তাকে কী সমাস বলে ?

.
দ্বন্দ্ব
.
দ্বিগু
✓ সঠিক উত্তর
.
কর্মধারয়
.
বহুব্রীহি

ব্যাখ্যা

সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)

‘নাটিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক ?

.
সমার্থে
.
বিপরীতার্থে
.
ক্ষুদ্রার্থে
✓ সঠিক উত্তর
.
বৃহদার্থে

ব্যাখ্যা

নাটিকা - (১) [বিশেষ্য পদ] ক্ষুদ্রকার নাটক; ছোট নাটক; ছোট নাটক। (২) [বিশেষণ পদ] নৃত্যকারিণী, নর্তকী।
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
১০

‘আনারস’ কোন ভাষার শব্দ ?

.
ওলন্দাজ
.
গুজরাটি
.
পর্তুগিজ
✓ সঠিক উত্তর
.
জাপানি
বিষয়: বাংলাটপিক: শব্দরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
১১

কোনটি শুদ্ধ বানান ?

.
তিতিক্ষা
✓ সঠিক উত্তর
.
তীতীক্ষা
.
তীতিক্ষা
.
তিতীক্ষা
বিষয়: বাংলাটপিক: বানান শুদ্ধিকরণরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
১২

অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল ?

.
পড়াশোনার উপর
.
ভাষান্তরের উপর
✓ সঠিক উত্তর
.
নির্ধারনের উপর
.
অভ্যাসের উপর
বিষয়: বাংলাটপিক: অনুবাদরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
১৩

Patience has its reward- এ বাক্যের যথার্থ অনুবাদ-

.
সবুরে মেওয়া ফলে
✓ সঠিক উত্তর
.
রোগী পুরস্কার পেয়েছে
.
রোগীর জন্য পুরস্কার আছে
.
ধৈর্যের মূল্যায়ন হয়েছে
বিষয়: বাংলাটপিক: বাক্যরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
১৪

সমাসবদ্ধ পদগুলো বিছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে ?

.
ড্যাস
.
কোলন
.
হাইফেন
✓ সঠিক উত্তর
.
সেমিকোলন
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
১৫

‘দুর্যোগ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?

.
দুর+যোগ
.
দুঃ+যোগ
✓ সঠিক উত্তর
.
দু+যোগ
.
দুরোঃ+যোগ

ব্যাখ্যা

‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ, ঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি, অন্তস্থ ধ্বনি কিংবা হ থাকলে ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়।
বিষয়: বাংলাটপিক: সন্ধিরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
১৬

‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’-এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি ?

.
অপাদানে ৭মী
✓ সঠিক উত্তর
.
কর্তৃকারকে ৭মী
.
অধিকরনে ৭মী
.
কর্মে ৭মী

ব্যাখ্যা

ভাষাবিজ্ঞানের পরিভাষায় অপাদান কারক (ইংরেজি: Ablative case) বলতে এমন একটি উপায় বোঝায়, যার সাহায্যে বাক্যস্থিত কোন শব্দের রূপ পরিবর্তন করে বা অন্য কোন উপায়ে শব্দটির সাথে বাক্যের অন্যান্য অংশের সাথে বিশেষ এক ধরনের সম্পর্ক স্থাপন করা হয়। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়।
বিষয়: বাংলাটপিক: কারকরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
১৭

‘স্বকীয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি ?

.
অপর
.
নিজস্ব
.
স্বকীয়তা
.
পরকীয়
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
১৮

‘শক্রকে দমন করে যে’ এক কথায় প্রকাশ-

.
শক্রঘ্ন
.
অরিন্দম
✓ সঠিক উত্তর
.
শক্র হত্যা
.
কৃতঘ্ন

ব্যাখ্যা

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
১৯

‘তেজি’ শব্দের বিপরীত শব্দ কোনটি ?

.
দুর্বল
.
নিস্তেজ
✓ সঠিক উত্তর
.
সতেজ
.
রুগ্ন

ব্যাখ্যা

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
বিষয়: বাংলাটপিক: বিপরীতার্থক শব্দরেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)
২০

ভাষার মূল উপাদান কী ?

.
বাক্য
.
শব্দ
.
বর্ণ
.
ধ্বনি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

কোন ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো ধ্বনি। ভাষাকে বা ভাষার বাক প্রবাহকে বিশ্লেষণ করলে কতগুলো ক্ষুদ্রতম একক বা মৌলিক ধ্বনি পাওয়া যায়। যেমন - অ, আ, ক্, খ্, ইত্যাদি। ধ্বনি মূলত দুই প্রকার। যথা: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
বিষয়: বাংলাটপিক: ভাষা ও বাংলা ভাষারেফারেন্স: ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2016)