প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(নাগলিঙ্গম-01) (12-10-2012)

মোট প্রশ্ন: ২৮

পূর্ববর্তীপৃষ্ঠা এর
২১

বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে?

.
১৯৭২
.
১৯৭৩
.
১৯৭৪
✓ সঠিক উত্তর
.
১৯৭৮

ব্যাখ্যা

বাংলাদেশে মহিলা পুলিশ নিয়োগ দেয়া শুরু হয় ১৯৭৪ সালে, সর্বমোট ১৪ জন মহিলাকে নিয়োগের মাধ্যমে...তবে ইউনিফর্ম পরিহিত মহিলা পুলিশ আমরা দেখতে পাই আরো দু বছর পর মানে ১৯৭৬ সাল থেকে, সে বছর ঢাকা মেট্রো পলিটন এ সর্ব প্রথম ১৫ জন মহিলা পুলিশ নিয়োগ দেয়া হয়
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রশাসনে প্রথম নারীরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(নাগলিঙ্গম-01) (12-10-2012)
২২

বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?

.
বেনাপোল
✓ সঠিক উত্তর
.
সোনা মসজিদ
.
হিলি
.
চট্টগ্রাম

ব্যাখ্যা

বাংলাদেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল অবস্থিত যশোর জেলায় ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বৃহত্তমরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(নাগলিঙ্গম-01) (12-10-2012)
২৩

কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?

.
ইসলাম খান
.
মীর জুমলা
.
রাজা মানসিংহ
.
শায়েস্তা খান
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

মুঘল সুবেদার শায়েস্তা খান চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন এবং চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মুঘল সাম্রাজ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(নাগলিঙ্গম-01) (12-10-2012)
২৪

পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে?

.
চন্দ্রগুপ্ত মৌর্য
.
ধর্মপাল
✓ সঠিক উত্তর
.
রামপাল
.
আদিশূর

ব্যাখ্যা

পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিভিন্ন বিহার পরিচিতিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(নাগলিঙ্গম-01) (12-10-2012)
২৫

কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান?

.
শিরিন এবাদি
✓ সঠিক উত্তর
.
বেনজীর ভুট্টো
.
মনিকা আলী
.
বেগম রোকেয়া

ব্যাখ্যা

ইরানের আইনজীবী ও মানবাধিকার কর্মী শিরিন এবাদি। ২০০৩ সালে তিনি প্রথম মুসলিম নারী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। গণতন্ত্র ও মানবাধিকার, বিশেষত নারী, শিশু এবং শরণার্থী অধিকারের জন্য গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালনের জন্য শিরিন এবাদিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। নারীর জন্য শান্তি, ন্যায়বিচার ও সমতার উন্নয়নে তিনি কাজ করে চলেছেন। তিনি প্রথম ও একমাত্র ইরানি নারী হিসেবে পুরস্কারটি পান। পুরস্কারপ্রাপ্তির পর থেকে এবাদি বিভিন্ন দেশে বক্তৃতা ও শিক্ষা প্রদান করে অসংখ্য পুরস্কার জিতেছেন। তিনি ইরানের হামাদানে জন্মগ্রহণ করেন ১৯৭৪ সালের ২১ জুন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রশাসনে প্রথম নারীরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(নাগলিঙ্গম-01) (12-10-2012)
২৬

বাংলাদেশের সবচেয়ে পুরান ঐতিহাসিক স্থান কোনটি?

.
সোনারগাঁ
.
পাহাড়পুর
.
মহাস্থানগড়
✓ সঠিক উত্তর
.
ময়নামতি

ব্যাখ্যা

প্রসিদ্ধ এই প্রাচীনতম নগরী ইতিহাসে পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর নামে পরিচিত ছিল। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষনা করা হয়। মহাস্থানগড় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। ১৮০৮ খ্রীস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিলটন প্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন। ১৮৭৯ খ্রিষ্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই নগরীকে পুন্ড্রবর্ধনের রাজধানীরুপে চিহ্নিত করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ঐতিহাসিক স্থান ও নিদর্শনরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(নাগলিঙ্গম-01) (12-10-2012)
২৭

DOS (কম্পিউটার সংক্রান্ত) কি?

.

Disk Operating System

✓ সঠিক উত্তর
.

Data Operating Service

.

Data Operating System

.

এর কোনোটিই নয়

ব্যাখ্যা

DOS অর্থাৎ Disk operating Sytem । Computer উদ্ভবনের সময়ে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হত সেই অপারেটিং সিস্টেমের নাম DOS বা ডিস্ক অপারেটিং সিস্টেম। DOS হচ্ছে একটি single ইউজার opereting system যেটা আগের শতাব্দীর অর্থাৎ নব্বই দশকের শুরুতে বিকশিত পার্সোনাল computer এর জন্য তৈরি করা হয়েছিলো। DOS হচ্ছে machie language program এর সংগ্রহ যা ব্যবহার কারির বা application program এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ গুলির মধ্যে interface এর মাধ্যমে কম্পিউটারের সিস্টেম এর operation নিয়ন্ত্রণ করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কম্পিউটারের যত কথারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(নাগলিঙ্গম-01) (12-10-2012)
২৮

'পূর্বাশা' দ্বীপের অপর নাম---

.
নিঝুম দ্বীপ
.
দক্ষিণ তালপট্টি দ্বীপ
✓ সঠিক উত্তর
.
কুতুবদিয়া দ্বীপ
.
সেন্টমার্টিন দ্বীপ

ব্যাখ্যা

পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ। এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ - ভারত সীমানা নির্দেশক হাড়িয়াভাঙা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত। এর ভারতীয় নাম নিউমুর। পূর্বাশা দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের দ্বন্দ্ব ছিল। ২০১৪ সালের ৭ জুলাই আন্তর্জাতিক সালিশি আদালতের রায় অনুযায়ী দ্বীপটি ভারতের সমুদ্রসীমায় পড়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: দক্ষিণ তালপট্টি দ্বীপরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(নাগলিঙ্গম-01) (12-10-2012)