প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)

মোট প্রশ্ন: ২৩

পৃষ্ঠা এর পরবর্তী

বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার কে?

.
কাজী নজরুল ইসলাম
.
খন্দকার নূরুল আলম
✓ সঠিক উত্তর
.
সত্য সাহা
.
সমর দাস

ব্যাখ্যা

সেলিমা রহমান রচিত ‘বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয়’ নামক গানটি বাংলাদেশের ক্রীড়া সংগীত। বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার - খন্দকার নূরুল আলম। এটি ১০ চরণ বিশিষ্ট।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সঙ্গীতরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)

ওয়াসফিয়া নাজরীন কত সালে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন?

.
২৩ মে ২০১২
.
২৪ মে ২০১২
.
২৫ মে ২০১২
.
২৬ মে ২০১২
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলাদেশের দ্বিতীয় নারী হিসেবে ওয়াসফিয়া নাজরীন ২৬ মে ২০১২ সালে এভারেস্ট জয় করেন। ওয়াসফিয়া বাংলাদেশের প্রথম পর্বতারোহী যিনি সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় (সেভেন সামিট) করেছেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বাংলাদেশীদের অর্জনরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)

সুলতান মাহমুদ কত বার ভারতবর্ষ আক্রমণ করেন?

.
১৫ বার
.
১৭ বার
✓ সঠিক উত্তর
.
১৮ বার
.
২০ বার

ব্যাখ্যা

সুলতান মাহমুদ গজনবী র সিংহাসনে আরোহণ করার পর পরই অভ্যন্তরীণ বিদ্রোহ দমন দিয়ে তার সামরিক অভিযানের সূচনা হয়। সাময়িক সফলতা লাভ করার পর নিজ সামরিক সক্ষমতার উপর আত্মবিশ্বাস অর্জন করায় ভারত আক্রমণের সংকল্প করেন। তার জীবদ্দশায় সর্বমোট ১৭ বার ভারত আক্রমণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সুলতান মাহমুদের ভারত অভিযানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)

বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?

.
৩০ তম
.
৩১ তম
.
৩২ তম
✓ সঠিক উত্তর
.
৩৩ তম

ব্যাখ্যা

স্বাধীনতার পর আন্তর্জাতিক সংস্থ্যা হিসেবে বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপথ লাভ করে। বাংলাদেশ বিট্রিশ কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে ১৯৭২ এর ১৮ এপ্রিল। বাংলাদেশ কমনওয়েলথের ৩২ তম সদস্য দেশ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: কমনওয়েলথরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)

আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?

.
সাঙ্গু নদী
✓ সঠিক উত্তর
.
নাফ নদী
.
কর্ণফুলি নদী
.
ফেনী নদী

ব্যাখ্যা

সাঙ্গু - বাংলাদেশ - মিয়ানমার সীমানার আরাকান পর্বত থেকে উৎপন্ন ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নদী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)

নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কয়টি?

.
১২ টি
.
১৩ টি
.
১৪ টি
.
১৫ টি
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নিরাপত্তা পরিষদরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)

আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর?

.
২ বছর
.
৩ বছর
✓ সঠিক উত্তর
.
৪ বছর
.
৫ বছর

ব্যাখ্যা

আন্তর্জাতিক আদালত ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় যার সদর দফতর নেদারল্যান্ডের হেগে অবস্থিত। ১৯৩ টি রাষ্ট্র এর সদস্য। এই আদালতের বিচারকের মেয়াদকাল ৯ বছর এবং ১৫ জন বিচারক দ্বারা পরিচালিত হয়। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল ৩ বছর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: আন্তর্জাতিক আদালতরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)

পৃথিবীর বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ কোনটি?

.
ইন্দোনেশিয়া
✓ সঠিক উত্তর
.
চীন
.
মালয়েশিয়া
.
চিলি

ব্যাখ্যা

বিশ্বে প্রাকৃতিক রাবার উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া এবং দ্বিতীয় থাইল্যান্ড।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)

বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?

.
পদ্মা
.
যমুনা
.
মেঘনা
✓ সঠিক উত্তর
.
শীতলক্ষ্যা

ব্যাখ্যা

বাংলাদেশের দীর্ঘতম, প্রশস্ততম, গভীরতম ও বৃহত্তম নদী মেঘনা। মেঘনা নদীর দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার, সর্বোচ্চ প্রশস্ততা ১৩, ০০০ মিটার ও গভীরতা ২৭ মিটার।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: নদী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)
১০

দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

.
লালমনিরহাট
✓ সঠিক উত্তর
.
কুড়িগ্রাম
.
নীলফামারী
.
পঞ্চগড়
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ছিটমহল সমস্যা ও সমাধানরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)
১১

আমেরিকা- এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী?

.
পক-প্রণালী
.
জিব্রাল্টার প্রণালী
.
মালাক্কা প্রণালী
.
বেরিং প্রণালী
✓ সঠিক উত্তর
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রণালীরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)
১২

বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?

.
মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ
.
শাহ আবদুল হামিদ
.
মোহাম্মদ উল্লাহ
✓ সঠিক উত্তর
.
সৈয়দ নজরুল ইসলাম

ব্যাখ্যা

গণপরিষদ অধিবেশন (১১ এপ্রিল, ১৯৭২ - ১৬ ডিসেম্বর ১৯৭২) স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। 
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় সংসদরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)
১৩

পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি?

.
সুয়েজ খাল
.
পানামা খাল
.
বাল্টিক খাল
.
গ্রান্ড খাল
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

গ্রান্ড খাল হল বিশ্বের দীর্ঘতম এর দৈর্ঘ্য ১৭৭০ কি.মি. । এটি প্রাচীনতম খাল বা কৃত্রিম খাল। গ্র্যান্ড খাল এর অন্য নাম হলো বেইজিং হাংজু গ্র্যান্ড খাল । এটি অবস্থিত চীনের বেইজিং এবং হ্যাংচ্যাং - এর মধ্যবর্তী স্থানে। গ্রান্ড খাল উদ্বোধন করা হয় ৬১০ সালে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)
১৪

ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল ইংরেজি কত সালে?

.
১৭৬৮ সালে
.
১৭৬৯ সালে
.
১৭৭০ সালে
✓ সঠিক উত্তর
.
১৭৭২ সালে

ব্যাখ্যা

১৭৫৭ সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রের শিকার হয়ে ইংরেজদের কাছে পরাজিত হন। তখন থেকেই এ দেশে ব্যাপক সম্পদ লুণ্ঠন করতে থাকে ইংরেজরা। ১৭৬৫ সালে ইংরেজরা দিল্লির সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা - বিহার - উড়িষ্যার দেওয়ানি লাভ করে। বাংলার নবাবের হাতে থাকে নামে মাত্র প্রশাসনিক ক্ষমতা। রাজস্ব আদায় এবং আয় - ব্যয়ের হিসাব থাকে ইস্ট ইন্ডিয়া কম্পানির কাছে। ফলে যে শাসনব্যবস্থার সৃষ্টি হয় ইতিহাসে তা দ্ব্বৈত শাসন নামে পরিচিত। ক্ষমতাহীন নবাবের প্রশাসনিক শাসনে ইস্ট ইন্ডিয়া কম্পানি খাজনা আদায়ের নামে সীমাহীন শোষণ আর লুণ্ঠন শুরু করে। এর ওপর দেখা দেয় অনাবৃষ্টি। এতে ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে বাংলায় দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ। দুর্ভিক্ষটি ইংরেজি ১৭৭০ (১১৭৬ বঙ্গাব্দে) হয়েছিল বলে একে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ছিয়াত্তরের মন্বন্তররেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)
১৫

পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ-

.

চীন

.

রাশিয়া

.

মার্কিন যুক্তরাষ্ট্র

.

ভারত

✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

জনসংখ্যার হিসাবে ২০১৫ সালে বিশ্বের শীর্ষ তিনটি দেশ হলো যথাক্রমে চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: পৃথিবী সম্পর্কিত তথ্যরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)
১৬

বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-

.

বিজয়পুরে

✓ সঠিক উত্তর
.

রাণীগঞ্জে

.

জামালগঞ্জে

.

মহাস্থানগড়ে

ব্যাখ্যা

বাংলাদেশে সর্বপ্রথম চীনামাটির সন্ধান পাওয়া যায় নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুরে। এটি আবিষ্কার হয় ১৯৫৭ সালে। জয়পুরহাটের জামালগঞ্জে বাংলাদেশের প্রথম কয়লা খনি পাওয়া যায় ১৯৬৮ সালে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: চীনামাটিরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)
১৭

কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?

.
রাজশাহী
.
যশোর
✓ সঠিক উত্তর
.
বাগেরহাট
.
দিনাজপুর

ব্যাখ্যা

ঝিনাইদহ জেলায় সবচেয়ে বেশি তুলা উৎপাদিত হয় । তুলাচাষের জন্য উপযুক্ত হচ্ছে উঁচু জমি যেখানে বন্যা বা বৃষ্টির পানি জমে থাকে না। উত্তম সুনিষ্কাশিত মাটি তুলাচাষের উপযোগী। তুলাচাষের জন্য উৎকৃষ্ট হচ্ছে - বেলে দো - আঁশ ও দো - আঁশ প্রকৃতির মাটি। এ ছাড়াও, এটেল দো - আঁশ ও পলিযুক্ত এটেল দো - আঁশ মাটিতে তুলাচাষ করা যায়। ‘রূপালী’ ও ‘ডেলফোজ’ দুটি উন্নত জাতের তুলাশস্য।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: যশোর জেলারেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)
১৮

উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত?

.
এশিয়া
.
অস্ট্রেলিয়া
.
আফ্রিকা
✓ সঠিক উত্তর
.
দক্ষিণ আমেরিকা

ব্যাখ্যা

অন্তরীপ হচ্ছে এক ধরনের ভূমিরূপ। ভূগােলের পরিভাষায় ভূপৃষ্ঠের কোন অংশ ক্রমশ সরু হয়ে সাগরে প্রবেশ করলে সেই সংকীর্ণ অংশকে অন্তরীপ বলা হয়। Cape of Good Hope বা উত্তমাশা অন্তরীপ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। এটি সরু হয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৭ টি মহাদেশরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)
১৯

২০১২ সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

.
পাকিস্তান
✓ সঠিক উত্তর
.
শ্রীলঙ্কা
.
বাংলাদেশ
.
ভারত

ব্যাখ্যা

২০১২ এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা ৩য়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: এশিয়া কাপরেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)
২০

বাংলাদেশ কোন সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে?

.
১৯৯২
✓ সঠিক উত্তর
.
২০০৩
.
২০০৪
.
২০০৫

ব্যাখ্যা

১৯৯২ সালে বাংলাদেশ সরকার জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করেন । পতিবেশের সকল উপাদান একে অপরের সম্পূরক ও সহযোগী হিসাবে বিদ্যমান থাকলে পরিবেশের ভারসাম্য কখনো নষ্ট হবে না । কিন্তু প্রাক্রিতিকভাবে মাটি , পানি , বায়ু , শব্দ দূষণ দ্বারা পরিবেশের ভারসাম্য নষ্ট হয় । পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশ সরকার ১৯৮৯ সালের ৩ আগস্ট পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: অন্যান্য জাতীয় বিষয়রেফারেন্স: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012-(বাগানবিলাস-04) (12-10-2012)