১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

মোট প্রশ্ন: ৭২

পৃষ্ঠা এর পরবর্তী

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে?

.
২০ অক্টোবর , ২০১৭
.
২৫ অক্টোবর, ২০১৭
.
৩০ অক্টোবর , ২০১৭
✓ সঠিক উত্তর
.
৩১ অক্টোবর ,২০১৭

ব্যাখ্যা

জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর ' মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ' রেজিস্ট্রার - এ বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত হয় ৩০ অক্টোবর ২০১৭। এটাই ইউনেস্কোর ৪২৭ টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ৭ মার্চের ভাষণরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

ক্রেমলিন কী?

.
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন
.
রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন
✓ সঠিক উত্তর
.
ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন
.
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন

ব্যাখ্যা

রাশিয়া প্রজাতন্ত্রের রাজধানী মস্কো শহরের মস্কোভা নদীর উত্তরে অবস্থিত বিখ্যাত ক্রেমলিন কমপ্লেক্স দেশটির প্রেসিডেন্টের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

আন্তর্জাতিক নারী দবিস পালিত হয় কোন তারিখে ?

.
৮ ই ফেব্রুয়ারি
.
৮ ই মার্চ
✓ সঠিক উত্তর
.
৮ ই এপ্রিল
.
৮ ই আগস্ট

ব্যাখ্যা

বিশ্বে নারী অধিকার আদায়ের একটি উপলক্ষ হিসেবে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞানরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে?

.
শেখ মুজিবুর রহমান
.
এম. মনসুর আলী
.
তাজউদ্দিন আহমেদ
✓ সঠিক উত্তর
.
আতাউর রহমান খান

ব্যাখ্যা

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ১০ এপ্রিল ১৯৭১ মেহেরপুর জেলার মুজিবনগরে গঠিত অস্হায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। আর এ সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রধানমন্ত্রীরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

'মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা'- গানের রচয়িতা কে?

.
অতুল প্রসাদ সেন
✓ সঠিক উত্তর
.
রবীন্দ্রনাথ ঠাকুর
.
কাজী নজরুল ইসলাম
.
কবি জসীম উদ্দীন

ব্যাখ্যা

পঞ্চ কবির একজন অতুলপ্রসাদ সেন একই সাথে তিনি কবি, গীতিকার ও গায়ক ছিলেন। তার রচিত একটি বিখ্যাত গান 'মোদের গরব মোদের আশা / আ মরি বাংলা ভাষা' - তে মাতৃকার প্রতি প্রবল মমত্ববোধ ফুটে উঠেছে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সঙ্গীতরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

.
ঢাকা
.
ফরিদপুর
.
ময়মনসিংহ
✓ সঠিক উত্তর
.
খুলনা

ব্যাখ্যা

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বর্তমানে ময়মনসিংহে অবস্থিত, পূর্বে ছিল চাঁদপুর।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: গবেষণা কেন্দ্র ও প্রতিষ্ঠানরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকুরীরত ছিলেন ?

.
সেনাবাহিনী
✓ সঠিক উত্তর
.
নৌবাহিনী
.
বিমান বাহিনী
.
পুলিশ বাহিনী

ব্যাখ্যা

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বীরত্বসূচক অবদানের জন্য বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেনাবাহিনীতে চাকুরীরত ছিলেন। তিনি ১৪ ডিসেম্বর ১৯৭১ চাঁপাইনবাবগঞ্জে শাহাদাত বরণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: সেনা বাহিনীরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

বাংলাদেশে স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?

.
জেলা পরিষদ
.
উপজেলা পরিষদ
✓ সঠিক উত্তর
.
ইউনিয়ন পরিষদ
.
গ্রাম পরিষদ

ব্যাখ্যা

বাংলাদেশের স্হানীয় প্রশাসন একটি প্রশাসনিক ব্যবস্হা যা সরকারের বেতনভুক্ত কর্মকর্তা ও কর্মচারী দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের ও স্হানীয় প্রশাসনিক কাঠামো তিনটি স্তরে বিভক্ত যার সর্বনিম্ন স্তর হলো উপজেলা পরিষদ। এর উপরের দুটি স্তর নিম্নক্রমে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: প্রাচীন শাসনামলে বাংলার বংশ ও রাজধানীরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)

'ছিয়াত্তরের মন্বত্তর' বলা হয় বাংলা কোন সনকে?

.
১১৭৬
✓ সঠিক উত্তর
.
১৭৭০
.
১৭৭৬
.
১১৭০

ব্যাখ্যা

দ্বৈতশাসন ব্যবস্হার মারাত্মক পরিণতি ছিল ছিয়াত্তরের মন্বন্তর। ' ছিয়াত্তরের মন্বন্তর ' নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল বাংলা ১১৭৬ সনে এবং ইংরেজি ১৭৭০ সালে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বর্ষপঞ্জিকারেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১০

বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত?

.
৩৩০
.
৩৪০
.
৩৫০
✓ সঠিক উত্তর
.
৩৬০

ব্যাখ্যা

বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা হলো ৩৫০ টি। এর মধ্যে সাধারণ আসনের সংখ্যা ৩০০ টি এবং সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৫০ টি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: জাতীয় সংসদরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১১

OPEC এর সচিবালয় কোথায় অবস্থিত?

.
ভিয়েনা
✓ সঠিক উত্তর
.
লিবিয়া
.
কাতার
.
কুয়েত

ব্যাখ্যা

বর্তমানে ১৪ সদস্যবিশিষ্ট Organisation of the Petroleum Exporting Countries বা OPEC - এর সচিবালয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ওপেক (OPEC)রেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১২

থাইল্যান্ডের মুদ্রার নাম কী?

.
লিরা
.
ক্রোনা
.
বাথ
✓ সঠিক উত্তর
.
রিংগিত

ব্যাখ্যা

দক্ষিণ - পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি। ইয়েন জাপানের মুদ্রা।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: থাইল্যান্ডরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৩

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে 'বীর প্রতীক' উপাধিতে ভূষিত করা হয়?

.
তারামন বিবি ও ময়মুনা বিবি
.
সিতারা বেগম ও ময়মনা বিবি
.
তারামন বিবি ও সিতারা বেগম
✓ সঠিক উত্তর
.
মনসুরা বিবি ও তারামন বিবি

ব্যাখ্যা

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলা ; ড. সিতারা বেগম ও তারামন বিবিকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়। তারামন বিবি ড. সিতারা বেগম ১৯৭১ সালের স্বাধীন যুদ্ধে যথাক্রমে ১১ ও ২ নং সেক্টরে যুদ্ধ করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বীরত্বসূচক খেতাবরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৪

মহান নেতা শেখ মুজিবুর রহমানকে কত সালে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?

.
১৯৭০
.
১৯৬৯
✓ সঠিক উত্তর
.
১৯৬৮
.
১৯৬৬

ব্যাখ্যা

তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ রেসকোর্স ময়দানে ( বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে 'বঙ্গবন্ধু ' উপাধিতে ভূষিত করেন।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বঙ্গবন্ধু সম্পর্কিত তথ্যরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৫

বাংলাদেশের রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি?

.
ভারত
.
চীন
.
রাশিয়া
✓ সঠিক উত্তর
.
যুক্তরাষ্ট্র

ব্যাখ্যা

বাংলাদেশের পাবনার রূপপুর নির্মীয়মান ২৪০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সহায়তাকারী দেশ হলো রাশিয়া।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: চলমান কিছু প্রকল্পরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৬

'মহাস্থানগড়' কোন নদীর তীরে অবস্থিত?

.
কপোতাক্ষ
.
যমুনা
.
পদ্মা
.
করতোয়া
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

বাংলার প্রাচীনতম জনপদ হলো বগুড়া জেলায় অবস্থিত মহাস্থানগড়, যা একসময় মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী ছিল। তখন এর নাম ছিল পুন্ড্রনগর। এর অবস্থান বগুড়া শহর থেকে ১০ কিমি উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে। এখানে মৌর্য যুগের শিলালিপি পাওয়া যায়।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: মহাস্থানগড়রেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৭

G-7 এর একমাত্র এশীয় দেশ কোনটি?

.
চীন
.
বার্মা
.
ভারত
.
জাপান
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বিশ্বের উন্নত দেশের একটি সংগঠন হলো G - 7, যার একমাত্র এশীয় দেশ হলো জাপান। এর অন্যান্য দেশগুলো হলো - যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স ও ইতালি।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: এশিয়া মহাদেশরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৮

বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

.
যুক্তরাষ্ট্র
✓ সঠিক উত্তর
.
যুক্তরাজ্য
.
সৌদি আরব
.
ইরান

ব্যাখ্যা

বর্তমান বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরের অবস্থানে রয়েছে রাশিয়া ও সৌদি আরব।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: বিশ্বের বিবিধ তথ্যরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
১৯

UNHCR এর সদর দপ্তর কোথায়?

.
জেনেভা
✓ সঠিক উত্তর
.
ভিয়েনা
.
ভেনেজুয়েলা
.
অস্ট্রিয়া

ব্যাখ্যা

জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্হা UNHCR - এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি ১৯৫৪ ও ১৯৮১ সালে দুবার শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: UNHCR-United Nations High Commissioner for Refugeesরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
২০

ফিফা বিশ্বকাপ -২০২২ কোথায় অনুষ্ঠিত হবে ?

.
কাতার
✓ সঠিক উত্তর
.
বাহরাইন
.
দুবাই
.
আবুধাবি

ব্যাখ্যা

২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে পারস্য উপসাগরের ছোট উপদ্বীপ দেশ কাতারে। এটি আরব বিশ্ব তথা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশে ও বছরের শেষ সময় নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ফিফা বিশ্বকাপ।
বিষয়: সাধারণ জ্ঞানটপিক: ফুটবল -Footballরেফারেন্স: ১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)