পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)

মোট প্রশ্ন: ৫৩

পৃষ্ঠা এর পরবর্তী

‘পাতিহাঁস' শব্দে পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

.
কম
.
অভাব
.
নেতি
.
ক্ষুদ্র
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

পাতি একটি বাংলা উপসর্গ যা কেবল ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। যেমন - পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, পাতিকুয়ো প্রভৃতি শব্দে পাতি উপসর্গটি ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়।
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)

‘জিহ্বা” শব্দের উচ্চারণ হচ্ছে-

.
জিউবা
.
জিউভা
✓ সঠিক উত্তর
.
জিওভা
.
জিওবা

ব্যাখ্যা

শব্দের মধ্যে 'হ্ব' সংযুক্ত থাকলে তার উচ্চারণ 'ও' হয় এবং পরবর্তী অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায়। যেমন: আহ্বান- আওভান। আহ্বায়ক-আওভায়ক। তবে হ্ব যুক্ত বণের আগে যদি কার থাকে সেক্ষেত্রে হ্ব -স্থানে উ এবং অল্প প্রাণ -ব,মহাপ্রাণ -ভ হবে। যেমন: জিহ্বা- জিউভা।
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)

‘ভারত, ভারত খ্যাত আপনার গুণে’ উক্ত চরণে কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে?

.
শ্লেষ
.
যমক
✓ সঠিক উত্তর
.
উপমা
.
বক্রোক্তি

ব্যাখ্যা

যমক: একই শব্দ একই স্বরধ্বনিসমেত একই ক্রমে ভিন্ন ভিন্ন অর্থে একাধিক বার ব্যবহারের ফলে যে অলংকারের সৃষ্টি হয় তার নাম যমক। যমক শব্দের অর্থ হল যুগ্ম বা দুই। লক্ষনীয় যে, একই শব্দ দুই বা ততোধিক বার ব্যবহৃত হওয়া এবং ভিন্ন অর্থ প্রকাশ করা এর বৈশিষ্ট্য।
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)

হতে, থেকে, চেয়ে- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?

.
পঞ্চমী
✓ সঠিক উত্তর
.
দ্বিতীয়া
.
তৃতীয়া
.
সপ্তমী

ব্যাখ্যা

বিভক্তি সমূহ 
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)

‘ভূতের বেগার খাটা' বাগধারাটির দ্বারা কী বোঝায় ?

.
অকাজে সময় নষ্ট করা
.
কঠোর পরিশ্রম করা
.
সর্বদ্বাস্ত করা
.
নিস্ফল পরিশ্রম করা
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

ভূতের বেগার খাটা বাগধারাটির অর্থ নিষ্ফল পরিশ্রম করা।
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)

প্রমথ চৌধুরী সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম কী?

.
ভারতী
.
সাধনা
.
বঙ্গদর্শন
.
সবুজপত্র
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

• বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলা ভাষার অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। সাহিত্যিক প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজি: ১৯১৪ খ্রি.)। 
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)

কাহ্নপা কয়টি পদ রচনা করেছেন?

.
১২টি
.
সাড়ে ১২টি
.
১৩টি
✓ সঠিক উত্তর
.
১০টি
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)

কোনটি মঙ্গলকাব্য নয়?

.
চণ্ডীমঙ্গল
.
মুসলমানমঙ্গল
✓ সঠিক উত্তর
.
কালিকামঙ্গল
.
বাঙলীমঙ্গল

ব্যাখ্যা

সমকালীন বাঙালি মুসলমান সমাজ ও মননকে ইসলামের ইতিহাস, ধর্মতত্ত্ব ও দর্শনের মধ্যে প্রক্ষিপ্ত করে লিখিত হয়েছে ‘মুসলমানমঙ্গল'। জাকির তালুকদার রচিত ' মুসলমানমঙ্গল' আধুনিক যুগের কাব্য। এটি মঙ্গল কাব্য নয়। কবি মুকুন্দ মিশ্র “বাশুলীমঙ্গল” কাব্য লিখেছেন ১৫০৭ (অথবা ১৫৭৭) খ্রিষ্টাব্দে। 'মঙ্গল' শব্দটির আভিধানিক অর্থ 'কল্যাণ'। যে কাব্যে দেবতার আরাধনা, মাহাত্ম্য কীর্তন করা হয়, যে কাব্য শ্রবণেও মঙ্গল হয় এবং বিপরীতটিতে হয় অমঙ্গল; যে কাব্যের আধার মঙ্গল, এমন কি যে কাব্য যার ঘরে রাখলেও মঙ্গল হয়—তাকেই বলা হয় মঙ্গলকাব্য। যে ধর্মমূলক কাব্যে লৌকিক ও পৌরাণিক দেবদেবীদের অলৌকিক মাহাত্ম্যের প্রতিষ্ঠা ঘটে ও লোক সমাজে তাঁদের পূজা প্রচারিত হয়, যার পাঠে কিংবা শ্রবণে ব্যক্তি সমষ্টির ঐহিক ও পারত্রিক মঙ্গল ঘটে, তাকে মঙ্গলকাব্য বলা হয়।
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)

সনেটের প্রথম অংশকে কী বলে?

.
অষ্টক
✓ সঠিক উত্তর
.
ষষ্টক
.
ষষ্ঠী
.
ত্রিপদী

ব্যাখ্যা

সনেট' ইতালিয়ান শব্দ। .অক্ষরবৃত্ত ছন্দে রচিত,অন্ত্যমিল বিন্যাসের বিশিষ্ট আদর্শে গঠিত, ১৪ মাত্রার বা ১৮ মাত্রার চরণের যে বিশেষ ছন্দ বন্ধের মধ্যে প্রথম ৮ চরণে একটা ভাব প্রকাশিত হয় এবং পরের ৬ চরণে তার বিশ্লেষণ থাকে অর্থাৎমিলের একটা আদর্শ অনুসরণ করা হয় তাকে সনেট বলে । সনেটের রয়েছে দুটি অংশ। ৮ পঙক্তিতে গঠিত প্রথম অংশকে বলে অষ্টক এবং শেষ ৬ পঙক্তিতে গঠিত অংশকে বলে ষটক। এ ধারার আদি কবি পেত্রার্ক। তবে বাংলা ভাষায় সনেটের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত।
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)
১০

কে মধ্যযুগের কবি নন?

.
মুকুন্দরাম চক্রবর্তী
.
জয়নন্দী
✓ সঠিক উত্তর
.
চণ্ডীদাস
.
কানা হরিদত্ত

ব্যাখ্যা

জয়নন্দী বা জয়নন্দীপা 'চর্যাপদ' - এর তথা প্রাচীন যুগের কবি। তিনি চর্যাপদ এর ৪৬ নং পদের রচয়িতা।
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)
১১

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি ?

.
কালো বরফ
.
আরেক ফাল্গুন
.
রাইফেল রোটি আওরাত
✓ সঠিক উত্তর
.
অগ্নিসাক্ষী

ব্যাখ্যা

 মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস রাইফেল রোটি আওরাত। আনোয়ার পাশার রাইফেল রোটি আওরাত একাত্তরের আনা ফ্রাংকের দিনলিপি। মুক্তিযুদ্ধ ভিত্তিক আরে কয়েকটি উপন্যাস হলো - নিষিদ্ধ লোবান, নীল দংশন, জাহান্নাম হইতে বিদায়, আগুনের পরশমণি ইত্যাদি।
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)
১২

'কল্লোল' পত্রিকার প্রকাশসাল কত?

.
১৯২৩
✓ সঠিক উত্তর
.
১৯২২
.
১৯২৫
.
১৯২১
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)
১৩

কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী কবিতার কত বছর উদ্‌যাপিত হয়েছে?

.
সার্ধ শতবর্ষ
.
একশত বিশ বছর
.
দুইশত বছর
.
শতবর্ষ
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

১৯২১ সালের ডিসেম্বর, ক্রিসমাসের রাত। কলকাতার ৩/৪সি, তালতলা লেনের একটি বাড়িতে বসে কাঠ পেন্সিলে এই কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতা লিখতে শুরু করেন সদ্য প্রথম বিশ্বযুদ্ধফেরত বাইশ বছরের যুবক কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা রচনার শতবর্ষ পূরণ হয়েছে।
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)
১৪

ভাষা-আন্দোলনভিত্তিক নাটক কোনটি?

.
কোকিলারা
.
বর্ণচোরা
.
বিবাহ
✓ সঠিক উত্তর
.
ওরা কদম আলী

ব্যাখ্যা

ভাষা-আন্দোলনভিত্তিক নাটক হল 'বিবাহ' । ভাষা আন্দোলন নিয়ে ১৯৬০ সালে মমতাজ উদ্দিন আহমেদ এর লেখা প্রথম নাটক ‘বিবাহ’ ।
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)
১৫

'বঙ্গভাষা ও সাহিত্য' নামের বইটির লেখক কে?

.
দীনেশচন্দ্র সেন
✓ সঠিক উত্তর
.
মুহম্মদ এনামুল হক
.
সুকুমার সেন
.
মুহম্মদ শহীদুল্লাহ
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)
১৬

কোনটি তদ্ভব শব্দ?

.
বাড়ি
✓ সঠিক উত্তর
.
আবহাওয়া
.
আকাশ
.
জীবন

ব্যাখ্যা

তদ্ভব শব্দ : যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ, 'তৎ' (তার) থেকে 'ভব' (উৎপন্ন)। যেমন –
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)
১৭

কোনটি ব্যাঞ্জনসন্ধির নিয়মে হয়েছে?

.
রমেশ
.
ণিজন্ত
✓ সঠিক উত্তর
.
মনোযোগ
.
বিদ্যালয়

ব্যাখ্যা

ণিজন্ত ব্যাঞ্জনসন্ধির নিয়মে হয়েছে । ণিজন্ত এর সন্ধি বিচ্ছেদঃ ণিচ+ অন্ত ব্যাঞ্জনধ্বনি + স্বরধ্বনি
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)
১৮

শব্দ মধ্যস্থিত দুটি সমধ্বনির একটির পরিবর্তনকে বলে-

.
বিষমীভবন
✓ সঠিক উত্তর
.
সমীভবন
.
সমীকরণ
.
বিপ্রকর্ষ

ব্যাখ্যা

বিষমীভবন বা অসমীকরণঃ শব্দ মধ্যস্তিত দুটি সমধ্বনির একটির পরিবর্তন ঘটলে তাকে বিষমীভবন বা অসমীকরণ বলে। যেমন: শরীর >’শরীল, লাল>’নাল, ললাট>’নলাট ইত্যাদি। 
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)
১৯

কোন শব্দে নিত্য মূর্ধন্য 'ণ' আছে?

.
গৃহিণী
.
সুভাষিণী
.
পাণিনি
✓ সঠিক উত্তর
.
পূজারিণী

ব্যাখ্যা

নিত্য মূর্ধন্য ‘ণ’ পাণিনি
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)
২০

'র' হচ্ছে-

.
উষ্মধ্বনি
.
তাড়নজাত ধ্বনি
.
কম্পনজাত ধ্বনি
✓ সঠিক উত্তর
.
ঘর্ষণজাত ধ্বনি

ব্যাখ্যা

 কম্পনজাত ধ্বনি সেইসমস্ত ধ্বনিকে বলা হয় যেসমস্ত ধ্বনির উচ্চারণকালে কোনো উচ্চারক একটি উচ্চারণস্থানের কাছে নিকটবর্তী হয়ে স্পন্দন বা কম্পন সৃষ্টি করে। কম্পনজাত ধ্বনি ১ টি (র) ।
বিষয়: বাংলারেফারেন্স: পূবালী ব্যাংক লিমিটেড || সিনিয়র অফিসার (30-09-2023)