মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯

মোট প্রশ্ন: ৬০

পৃষ্ঠা এর পরবর্তী

'কনাভৃৎ' শব্দের সমার্থক শব্দ কী?

.
অগ্নি
.
চন্দ্র
✓ সঠিক উত্তর
.
জল
.
সূর্য
বিষয়: বাংলারেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯

জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?

.
ঝরা পালক
✓ সঠিক উত্তর
.
ধূসর পাণ্ডুলিপি
.
মহা পৃথিবী
.
বনলতা সেন

ব্যাখ্যা

জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ 'ঝরাপালক' (১৯২৮) । এ কাব্য রচনায় তিনি রবীন্দ্রনাথ, নজরুল, সত্যেন্দ্রনাথ দত্তকে অনুকরণ করেছেন। তবে এ কাব্যে রয়েছে এক নতুন ভাষারীতি ও বাকপ্রতিমা রচনার চেষ্টা। এ কাব্যের মাধ্যমে তিনি নামের শেষে দাশগুপ্ত এর পরিবর্তে দাশ ব্যবহার করেন।
বিষয়: বাংলারেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯

কোনটি নিলীন বর্ণ -

.
.
.
.
✓ সঠিক উত্তর
বিষয়: বাংলারেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯

'হ্ম' যুক্ত বর্ণটি কীভাবে গঠিত হয়েছে?

.
হ্ + ম
✓ সঠিক উত্তর
.
ক +ষ
.
ষ্ +ম
.
ম্ +হ

ব্যাখ্যা

'হ্ম' যুক্তবর্ণটি বিশ্লেষণ করলে হ্ + ম পাওয়া যায় । যেমন - ব্রাহ্মণ । আরো কয়েকটি উল্লেখযোগ্য যুক্তবর্ণ :
বিষয়: বাংলারেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯

'ক' প্রথমে তিন মাইল উত্তরে, পরে ৯ মাইল পূর্বে এবং তারপর আবার ৯ মাইল উত্তরে যায়। শুরু স্থান হতে তার দূরত্ব কত মাইল?

.
২০
.
২৫
.
১৫
✓ সঠিক উত্তর
.
৩০
বিষয়: বাংলারেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯

বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে?

.
যুক্তরাষ্ট্র
.
যুক্তরাজ্য
.
ফ্রান্স
✓ সঠিক উত্তর
.
জার্মানি
বিষয়: বাংলারেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯

কোন চলচ্চিত্রটি ১৯৪৭ -এর দেশভাগ নিয়ে নির্মিত হয় ?

.
আবার তোরা মানুষ 'হ'
.
চিত্রা নদীর পাড়ে
✓ সঠিক উত্তর
.
মাটির ময়না
.
নদীর নাম মধুমতি
বিষয়: বাংলারেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯

নিচের কোনটি কবি নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা?

.
ধূমকেতু
✓ সঠিক উত্তর
.
সমকাল
.
মোসলেম ভারত
.
সবুজ পত্র

ব্যাখ্যা

কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা 'ধূমকেতু' - ১৯২২ (অর্ধ - সাপ্তাহিক)। তাঁর সম্পাদিত অন্যান্য পত্রিকাগুলো হলোঃ লাঙল, দৈনিক নবযুগ। তিনি 'ধূমকেতু' পত্রিকায় দেশের মুক্তির দিশারি হিসেবে 'অনুশীলন' ও 'যুগান্তর' দলের সন্ত্রাসবাদী আন্দোলনকে উৎসাহ প্রদান ও ভারতের পূর্ণ স্বাধীনতা দাবি করে তৎকর্তৃক বহু অগ্নিঝরা সম্পাদকীয়, কবিতা ও প্রবন্ধ প্রকাশ করেন। ১৯২৩ সালে ব্রিটিশ সরকার এ পত্রিকা নিষিদ্ধ করেন। 'সমকাল' পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর; মোসলেম ভারত' পত্রিকার সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক এবং 'সবুজ পত্র ' পরিবার সম্পাদক প্রমথ চৌধুরী।
বিষয়: বাংলারেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯

উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) বসাতে হবে-

.
কোলন
.
কমা
✓ সঠিক উত্তর
.
কোলন ড্যাস
.
হাইফেন

ব্যাখ্যা

উদ্ধরণ চিহ্নের পূর্বে ( খন্ডবাক্যের শেষে ) কমা বসাতে হয় । যেমন - সাহেব বললেন, 'ছুটি পাবেন না । '
বিষয়: বাংলারেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯
১০

'রাত্রিকালীন যুদ্ধকে' এক কথায় কী বলা হয়?

.
ভুজঙ্গ
.
নৈশরণ
.
জুগুপ্স
.
সৌপ্তিক
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

এক কথায় প্রকাশ : রাত্রিকালীন যুদ্ধ - সৌপ্তিক ;
বিষয়: বাংলাটপিক: বাক্য সংক্ষেপণ/সংকোচন/এক কথায় প্রকাশরেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯
১১

কোনটি সঠিক নয়?

.
অমিত, লাবণ্য-শেষের কবিতা
.
জয়গুন , হাসু -সূর্য দীঘল বাড়ী
.
হেমঙ্গিনী, কাদম্বিনী - মেজদিদি
.
খুকী, রহমত-খোকা বাবুর প্রত্যাবর্তন
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'খোকা বাবুর প্রত্যাবর্তন ' ছোটগল্পের চরিত্র - রাইচরণ। খুকী ও রহমত চরিত্র রবীন্দনাথের ' কাবুলিওয়ালা' ছোটগল্পের ।
বিষয়: বাংলারেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯
১২

আধুনিক বাংলা গীতিকবিতার উৎস কী?

.
জারিগান
.
গজল
.
গম্ভীরা গান
.
টপ্পা গান
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

টপ্পা থেকেই আধুনিক বাংলা গীতিকবিতার সূত্রপাত বলে অনেকের ধারণা। টপ্পা এক ধরনের গান। কবিগানের সমসাময়িককালে কলকাতা ও শহরতলিতে রাগ - রাগিনী সংযুক্ত এক ধরনের ওস্তাদি গানের প্রচলন ঘটেছিল, এগুলোই টপ্পা গান হিসেবে পরিচিত। টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত । তিনি বিহারের ছাপড়ায় গমন করে হিন্দুয়ানি টপ্পা শিক্ষাগ্রহণ করেন।
বিষয়: বাংলারেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯
১৩

'নির্মোক' কোন শব্দগুচ্ছের সংকুচিত রুপ ?

.
সাপের খোলস
✓ সঠিক উত্তর
.
নির্মোহ ব্যক্তি
.
ময়ূরের পেখম
.
নিষক রাখার পাত্র

ব্যাখ্যা

সাপের খোলস - নির্মোক । আরো কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ :
বিষয়: বাংলারেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯
১৪

'শাক-সবজি' শব্দটি নিচের কোন দুইয়ের মিলন?

.
ফারসি + আরবি
.
তদ্ভব + ফারসি
.
পর্তুগিজ + আরবি
.
তৎসম + ফারসি
✓ সঠিক উত্তর

ব্যাখ্যা

'শাকসবজি' শব্দটি তৎসম + ফারসি - এর মিলনে গঠিত আরো কয়েকটি মিশ্র শব্দ
বিষয়: বাংলারেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯
১৫

'কোথায় থাকা হয়' এটি কোন বাচ্যের উদাহরণ?

.
ভাববাচ্য
✓ সঠিক উত্তর
.
কর্মবাচ্য
.
কর্তৃবাচ্য
.
কোনোটিই নয়
বিষয়: বাংলারেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯
১৬

রোমান্টিক কাব্যের কবি নন কে?

.
কোরেশী মাগন ঠাকুর
.
দোনা গাজী চৌধুরী
.
শেখ ফয়জুল্লাহ
✓ সঠিক উত্তর
.
শাহ বারিদ খান
বিষয়: বাংলারেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯
১৭

'Prothesis' এর বাংলা প্রতিশব্দ কোনটি?

.
ধ্বনিসংযুক্ত
.
আদিস্বরাগম
✓ সঠিক উত্তর
.
স্বরভক্তি
.
বিপ্রকর্ষ

ব্যাখ্যা

Prothesis - এর বাংলা প্রতিশব্দ আদি স্বরাগম উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরাগম । যেমন স্কুল > ইস্কুল, স্টেশন > ইস্টিশন ।
বিষয়: বাংলারেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯
১৮

'বর্ষীয়ান' এর প্রত্যয়-

.
বৃদ্ধ + ইয়স
.
বৃদ্ধ +ঈয়স
✓ সঠিক উত্তর
.
বৃদ্ধ + ত্রীয়স
.
বৃদ্ধ + নীরস

ব্যাখ্যা

'বর্ষীয়ান' এর সঠিক প্রকৃতি - প্রত্যয় বৃদ্ধ + ঈয়স্ । এরূপ আরো কয়েকটি প্রকৃত - প্রত্যয় - গুরু + ইয়স্ = গরীয়স্ > গরীয়ান,
বিষয়: বাংলাটপিক: প্রত্যয়রেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯
১৯

'বীণাপাণি' কোন সমাসের উদাহরণ?

.
সমানাধিকরণ বহুব্রীহি
.
ব্যাধিকরণ বহুব্রীহি
✓ সঠিক উত্তর
.
মধ্যপদলোপী বহুব্রীহি
.
অলুক বহুব্রীহি

ব্যাখ্যা

যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন - বীণা পানিতে যার = বীণাপাণি আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ
বিষয়: বাংলাটপিক: সমাসরেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯
২০

'বল বীর বল উন্নত মম শির' বাক্যটি কী?

.
ইচ্ছাসূচক
.
আদেশসূচক
✓ সঠিক উত্তর
.
প্রশ্নসূচক
.
বিস্ময়সূচক
বিষয়: বাংলারেফারেন্স: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক ০৬.১২.২০১৯